রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটি ঘোষণা জাতীয় স্বার্থের পাল্লায় যুক্তরাষ্ট্র, চীন ও ভারত ‘সবার আগে বাংলাদেশ’ দর্শন নিয়ে বিশ্বসভায় তারেক রহমান সিলেট সীমান্তে ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব রাজধানীর মিরপুর ও মধ্য বাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়িতে ককটেল বিস্ফোরণ মুঠোফোনের জন্যই কুবি শিক্ষকের ছেলে অপ্রতিমকে হত্যা: পুলিশ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান জামায়াতের ৬ দফা কীভাবে ৮ দফা হলো জাতি জানে না: রাশেদ খাঁন
advertisement
সিলেট বিভাগ

অবৈধ বালু উত্তোলনের দায়ে চুনারুঘাটে এক ব্যক্তিকে ৩ লাখ টাকা জরিমানা

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে একটি ট্রাক্টর জব্দ, বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট এবং এক ব্যক্তিকে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (১১ মে) সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আনোয়ার।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ৫নং শানখলা ইউনিয়নের পানছড়ি পার্ক সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে উত্তোলিত বালুভর্তি একটি ট্রাক্টর জব্দ করা হয়। তবে অভিযানের উপস্থিতি টের পেয়ে ট্রাক্টরের চালক ঘটনাস্থলেই গাড়ি ফেলে পালিয়ে যায়। এ সময় সেখানে কোনো ড্রেজার মেশিন বা অন্যান্য সরঞ্জাম পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে নান্নু মিয়ার ছেলে আসাদ নামের এক ব্যক্তি জড়িত থাকতে পারে।

এরপর সকাল সাড়ে ১১টার দিকে ৪নং পাইকপাড়া ইউনিয়নের বদরগাজী নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি মেশিন ও পাইপ উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থলে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। পরে জব্দকৃত মেশিন ও পাইপ বিনষ্ট করা হয়।

অভিযানের ধারাবাহিকতায় দুপুর সাড়ে ১২টার দিকে বনগাঁও আশ্রয়ণ সংলগ্ন এলাকায় সীমানা বহির্ভূতভাবে বালু উত্তোলনের দায়ে মৃত সিরাজ আলীর ছেলে জাহিদ তরফদারকে ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান ও তা আদায় করা হয়। একই সঙ্গে বালুমহালের সীমানা যথাযথভাবে নির্ধারণ করে নির্ধারিত সীমার মধ্যে বালু উত্তোলনের নির্দেশ দেওয়া হয় এবং ভবিষ্যতে সীমানার বাইরে বালু উত্তোলন না করার জন্য সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. তৌফিক আনোয়ার জানান, অবৈধ বালু উত্তোলন রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

এই সম্পর্কিত আরো

সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটি ঘোষণা

জাতীয় স্বার্থের পাল্লায় যুক্তরাষ্ট্র, চীন ও ভারত

‘সবার আগে বাংলাদেশ’ দর্শন নিয়ে বিশ্বসভায় তারেক রহমান

সিলেট সীমান্তে ৪৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা

সিলেটে কারাগার পরিদর্শন করলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

রাজধানীর মিরপুর ও মধ্য বাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়িতে ককটেল বিস্ফোরণ

মুঠোফোনের জন্যই কুবি শিক্ষকের ছেলে অপ্রতিমকে হত্যা: পুলিশ

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান

জামায়াতের ৬ দফা কীভাবে ৮ দফা হলো জাতি জানে না: রাশেদ খাঁন