শনিবার, ০১ আগস্ট ২০২৬
শনিবার, ০১ আগস্ট ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে ছাড় নয়: জুবায়ের জৈন্তাপুরে মন্দিরের জমি দখল ও পূজারীকে হুমকির অভিযোগ জুলাই হত্যা মামলা অভিযুক্ত শেখ হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে এক মাসের মধ্যে সিলেট-জাফলং রেলপথ প্রকল্পে দৃশ্যমান অগ্রগতি: মন্ত্রী আরিফুল আন্ডারওয়্যারে কোটি টাকার ক্যাপসুলসদৃশ স্বর্ণ, শাহ আমানতে ভারতীয় যাত্রী আটক গুণীজনদের সম্মান দিলে সমাজ উপকৃত হয়: এমপি এমরান চৌধুরী বন্ধ্যাত্ব চিকিৎসায় নতুন অর্জন ডা. হিমাংশুর জগন্নাথপুরে নৌকাডুবিতে নিখোঁজ ৪ জনের মধ্যে দুই জনের লাশ উদ্ধার সুনামগঞ্জে নৌকাডুবি: দু’জনের মরদেহ উদ্ধার, এখনও নেখোঁজ ২ মেট্রোরেলে বোমাসদৃশ ব্যাগে মিললো পান ও জর্দার কৌটা
advertisement
সিলেট বিভাগ

সুবিপ্রবি-মাউন্ট এডোরার স্বাস্থ্যসেবা চুক্তি

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মাউন্ট এডোরা হসপিটাল, সিলেট-এর মধ্যে স্বাস্থ্যসেবা বিষয়ক একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। শনিবার (১০ মে ২০২৬) সকাল ১১টায় সিলেট নগরীর আখালিয়াস্থ মাউন্ট এডোরা হসপিটালের কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ চুক্তি সম্পন্ন হয়।

সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সেখ আব্দুল লতিফ। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ নিজাম উদ্দিন, সিএসই বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন ওয়াদুদ, রসায়ন বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ মাহমুদ এবং গণিত বিভাগের প্রভাষক ইমাম মেহেদী।

অন্যদিকে, মাউন্ট এডোরা হসপিটালের পক্ষে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. কে এম আখতারুজ্জামান, চেয়ারম্যান, হসপিটাল ব্যবস্থাপনা কমিটি; ডা. সৈয়দ মাহমুদ হাসান, পরিচালক (মেডিকেল সার্ভিসেস); অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, পরিচালক; ডা. তানভীরুজ্জামান, উপ-পরিচালক (মেডিকেল সার্ভিসেস); ডা. আব্দুল্লাহ আল মামুন ও ডা. আবু জাওয়াদ মোঃ আহসানুল্লাহ, সহকারী পরিচালক (মেডিকেল সার্ভিসেস); মোঃ কামরুল ইসলাম, চিফ একাউন্টস অফিসার; এবিএম জর্জেসুর রহমান, ব্যবস্থাপক (মানবসম্পদ ও প্রশাসন বিভাগ); এবং মোঃ শফিকুল ইসলাম, ম্যানেজার ও হেড (ব্যবসায় উন্নয়ন বিভাগ) সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

চুক্তির আওতায় সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী, তাদের পরিবারের সদস্য (ডিপেন্ডেন্ট) এবং নিয়মিত শিক্ষার্থীরা মাউন্ট এডোরা হসপিটালের সিলেট শহরের আখালিয়া ও নয়াসড়ক—উভয় শাখায় বিশেষ কর্পোরেট সুযোগ-সুবিধাসহ উন্নত স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন।

সংশ্লিষ্টরা জানান, এ সমঝোতা চুক্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের জন্য আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা সহজতর হবে।

এই সম্পর্কিত আরো

সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে ছাড় নয়: জুবায়ের

জৈন্তাপুরে মন্দিরের জমি দখল ও পূজারীকে হুমকির অভিযোগ

জুলাই হত্যা মামলা অভিযুক্ত শেখ হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

এক মাসের মধ্যে সিলেট-জাফলং রেলপথ প্রকল্পে দৃশ্যমান অগ্রগতি: মন্ত্রী আরিফুল

আন্ডারওয়্যারে কোটি টাকার ক্যাপসুলসদৃশ স্বর্ণ, শাহ আমানতে ভারতীয় যাত্রী আটক

গুণীজনদের সম্মান দিলে সমাজ উপকৃত হয়: এমপি এমরান চৌধুরী

বন্ধ্যাত্ব চিকিৎসায় নতুন অর্জন ডা. হিমাংশুর

জগন্নাথপুরে নৌকাডুবিতে নিখোঁজ ৪ জনের মধ্যে দুই জনের লাশ উদ্ধার

সুনামগঞ্জে নৌকাডুবি: দু’জনের মরদেহ উদ্ধার, এখনও নেখোঁজ ২

মেট্রোরেলে বোমাসদৃশ ব্যাগে মিললো পান ও জর্দার কৌটা