শনিবার, ০১ আগস্ট ২০২৬
শনিবার, ০১ আগস্ট ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে ছাড় নয়: জুবায়ের জৈন্তাপুরে মন্দিরের জমি দখল ও পূজারীকে হুমকির অভিযোগ জুলাই হত্যা মামলা অভিযুক্ত শেখ হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে এক মাসের মধ্যে সিলেট-জাফলং রেলপথ প্রকল্পে দৃশ্যমান অগ্রগতি: মন্ত্রী আরিফুল আন্ডারওয়্যারে কোটি টাকার ক্যাপসুলসদৃশ স্বর্ণ, শাহ আমানতে ভারতীয় যাত্রী আটক গুণীজনদের সম্মান দিলে সমাজ উপকৃত হয়: এমপি এমরান চৌধুরী বন্ধ্যাত্ব চিকিৎসায় নতুন অর্জন ডা. হিমাংশুর জগন্নাথপুরে নৌকাডুবিতে নিখোঁজ ৪ জনের মধ্যে দুই জনের লাশ উদ্ধার সুনামগঞ্জে নৌকাডুবি: দু’জনের মরদেহ উদ্ধার, এখনও নেখোঁজ ২ মেট্রোরেলে বোমাসদৃশ ব্যাগে মিললো পান ও জর্দার কৌটা
advertisement
সিলেট বিভাগ

হামে ৩৫০ এর অধিক শিশুর মৃত্যু: সিলেটে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ সমাবেশ।

আজ ৯ মে, শনিবার সিলেট নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সিলেট জেলা সংসদ।  বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করেন সিলেট জেলা সংসদের সভাপতি মাশরুখ জলিল ও সঞ্চালনা করে সাধারণ সম্পাদক শাহীন ফকির।  

চলমান পরিস্থিতিতে হামকে মহামারি ঘোষণা করে দ্রুত অস্থায়ী ফিল্ড হাসপাতাল স্থাপন করা, ৩৫০ এর অধিক শিশু হত্যাকারী সাবেক প্রধান উপদেষ্টা ইউনুস ও  স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগমের বিচার, টিকাদান কর্মসূচীতে সরকারি বরাদ্দ বাড়াও, শিশুর স্বাস্থ্যের  নিরাপত্তা নিশ্চিত করার দাবীতে এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখে শাবিপ্রবি ছাত্র ইউনিয়নের সংগঠক নাজনীন লিজা,  কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মনীষা ওয়াহিদ। বক্তব্যে মনীষা ওয়াহিদ বলেন " হামের সাড়ে তিনশোর অধিক শিশুর মৃত্যু নিছক কোন অস্বাভাবিক ঘটনা নয়।  বরং হামে এই মৃত্যুর মিছিল একটি কাঠামোগত হত্যাকান্ড। গতবছর সেপ্টেম্বর-অক্টোবরে টিকাদান কর্মসূচী স্থগিত করার মতো সিদ্ধান্ত নিয়ে ইউনুস সরকার এই দেশে শত শত শিশু মৃত্যুর রূপরোখা তৈরী করেছে "।  সভাপতির বক্তব্যে মাশরুখ জলিল বলেন,  "একটি শিশুর জন্মের মাধ্যমে সেই শিশুকে কেন্দ্র করে একটি পরিবারের সমগ্র স্বপ্ন গড়ে উঠে।  কিন্তু বাংলাদেশে চিকিৎসা ব্যবস্থার অনিয়মতান্ত্রিকতা ও সরকারগুলোর ব্যর্থতা যে ভয়াবহ পরিস্থিতি তৈরী করেছে তার ভুক্তভুগী হতে হচ্ছে এদেশের সাধারণ মানুষকে। দ্রুত অস্থায়ী  ফিল্ড হাসপাতাল স্থাপন করা এবং আগামী বাজেটে শিশুস্বাস্থ্যের নিরাপত্তা নিশ্চিত করা ব্যতীত উত্তরণের পথ খোলা অবশিষ্ট  নেই। অবিলম্বে দোষীদের বিচার করে চিকিৎসা খাত সম্পূর্ণরুপে সরকারিকরণের আওয়ায় আনতে হবে। "

হামকে মহামারী ঘোষণা করে অবিলম্বে সরকারকে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহনের তাগিদ দেওয়া হয়।  ইতোমধ্যে পরিস্থিতি সামলাতে ব্যর্থ সরকারের প্রতি  হুঁশিয়ারি উচ্চারণ করেন ছাত্র ইউনিয়ন  নেতৃবৃন্দ।

বিজ্ঞপ্তি 

এই সম্পর্কিত আরো

সংস্কার ও গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে ছাড় নয়: জুবায়ের

জৈন্তাপুরে মন্দিরের জমি দখল ও পূজারীকে হুমকির অভিযোগ

জুলাই হত্যা মামলা অভিযুক্ত শেখ হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

এক মাসের মধ্যে সিলেট-জাফলং রেলপথ প্রকল্পে দৃশ্যমান অগ্রগতি: মন্ত্রী আরিফুল

আন্ডারওয়্যারে কোটি টাকার ক্যাপসুলসদৃশ স্বর্ণ, শাহ আমানতে ভারতীয় যাত্রী আটক

গুণীজনদের সম্মান দিলে সমাজ উপকৃত হয়: এমপি এমরান চৌধুরী

বন্ধ্যাত্ব চিকিৎসায় নতুন অর্জন ডা. হিমাংশুর

জগন্নাথপুরে নৌকাডুবিতে নিখোঁজ ৪ জনের মধ্যে দুই জনের লাশ উদ্ধার

সুনামগঞ্জে নৌকাডুবি: দু’জনের মরদেহ উদ্ধার, এখনও নেখোঁজ ২

মেট্রোরেলে বোমাসদৃশ ব্যাগে মিললো পান ও জর্দার কৌটা