সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জামালগঞ্জে বিআইডব্লিউটিএর অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে মানববন্ধন মৌলভীবাজারে পৃথক অভিযানে ৩৪৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ রাজনগরে হত্যা মামলায় ৩ আসামি বাদ, অর্থ লেনদেনের অভিযোগ বড়লেখায় গরুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় তরুণ নিহত ধর্মপাশায় শিক্ষকহীন বিদ্যালয়, অফিস কক্ষে গেঞ্জি পরা বহিরাগত ছাতকে দুই সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে এমপি মিলন শ্রীমঙ্গল সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টায় নির্বাচন অফিসের কর্মী আটক বালাগঞ্জে ‘আত্বা-তাকওয়া’ প্রকল্প পরিদর্শনে সমাজসেবা কর্মকর্তা সুনামগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডির জেলা পর্যায়ের বাছাই সম্পন্ন বালুচরে টিলা কাটায় ১১ জনের বিরুদ্ধে মামলা
advertisement
সিলেট বিভাগ

চা-শ্রমিকদের জীবন সংগ্রাম নিয়ে চা-বোর্ড চেয়ারম্যানের বক্তব্যের প্রতিবাদ

বাংলাদেশ চা-বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মেজবাহ উদ্দীন আহমেদ-এর সাম্প্রতিক বক্তব্যকে অসত্য, বিভ্রান্তিকর ও চা-শ্রমিকদের জন্য অবমাননাকর আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র।

শুক্রবার (৮ মে ২০২৬) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির সভাপতি সবুজ তাঁতী এবং সাধারণ সম্পাদক কৃষ্ণদাস অলমিক এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, একটি টেলিভিশন টকশোতে চা-বোর্ড চেয়ারম্যান দাবি করেছেন যে চা-শ্রমিকরা মাত্র ৩ থেকে ৪ ঘণ্টা কাজ করেন এবং তাদের জীবনযাত্রার মান অনেক উন্নত। এ ধরনের বক্তব্যকে তারা “ভিত্তিহীন ও নিষ্ঠুর উপহাস” বলে উল্লেখ করেন।

নেতৃবৃন্দের দাবি, বাস্তবে দেশের চা-শ্রমিকরা বর্তমান বাজারমূল্যের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ মাত্র ১৮৭ টাকা দৈনিক মজুরিতে অমানবিক পরিবেশে দীর্ঘ সময় শ্রম দিয়ে যাচ্ছেন। অধিকাংশ ক্ষেত্রেই নির্ধারিত ‘নিরিখ’ পূরণ করতে তাদের দৈনিক ৮ ঘণ্টারও বেশি সময় কাজ করতে হয়।

বিবৃতিতে আরও বলা হয়, বাগানগুলোতে কর্মক্ষেত্রের নিরাপত্তা, বিশুদ্ধ পানীয় জল, বিশ্রামের ছাউনি কিংবা রোদ-বৃষ্টি থেকে সুরক্ষার ন্যূনতম ব্যবস্থাও নিশ্চিত করা হয় না। ফলে চা-শ্রমিকদের সংগ্রাম এখন শুধু মজুরি বৃদ্ধি বা ভূমির অধিকারের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং ন্যূনতম মানবিক ও নাগরিক অধিকার আদায়ের লড়াইয়ে পরিণত হয়েছে।

চা-শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র নেতৃবৃন্দ অভিযোগ করেন, চেয়ারম্যানের বক্তব্য শ্রমিকদের দীর্ঘদিনের বঞ্চনা ও সংগ্রামের ইতিহাসকে অপমানিত করেছে। তারা এ ধরনের “দায়িত্বজ্ঞানহীন বক্তব্য” অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।

এই সম্পর্কিত আরো

জামালগঞ্জে বিআইডব্লিউটিএর অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে মানববন্ধন

মৌলভীবাজারে পৃথক অভিযানে ৩৪৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

রাজনগরে হত্যা মামলায় ৩ আসামি বাদ, অর্থ লেনদেনের অভিযোগ

বড়লেখায় গরুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় তরুণ নিহত

ধর্মপাশায় শিক্ষকহীন বিদ্যালয়, অফিস কক্ষে গেঞ্জি পরা বহিরাগত

ছাতকে দুই সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে এমপি মিলন

শ্রীমঙ্গল সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টায় নির্বাচন অফিসের কর্মী আটক

বালাগঞ্জে ‘আত্বা-তাকওয়া’ প্রকল্প পরিদর্শনে সমাজসেবা কর্মকর্তা

সুনামগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডির জেলা পর্যায়ের বাছাই সম্পন্ন

বালুচরে টিলা কাটায় ১১ জনের বিরুদ্ধে মামলা