সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জামালগঞ্জে বিআইডব্লিউটিএর অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে মানববন্ধন মৌলভীবাজারে পৃথক অভিযানে ৩৪৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ রাজনগরে হত্যা মামলায় ৩ আসামি বাদ, অর্থ লেনদেনের অভিযোগ বড়লেখায় গরুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় তরুণ নিহত ধর্মপাশায় শিক্ষকহীন বিদ্যালয়, অফিস কক্ষে গেঞ্জি পরা বহিরাগত ছাতকে দুই সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে এমপি মিলন শ্রীমঙ্গল সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টায় নির্বাচন অফিসের কর্মী আটক বালাগঞ্জে ‘আত্বা-তাকওয়া’ প্রকল্প পরিদর্শনে সমাজসেবা কর্মকর্তা সুনামগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডির জেলা পর্যায়ের বাছাই সম্পন্ন বালুচরে টিলা কাটায় ১১ জনের বিরুদ্ধে মামলা
advertisement
সিলেট বিভাগ

সবুজ সিলেট কার্যালয়ে হামলার ঘটনায় কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের প্রতিবাদ

দৈনিক সবুজ সিলেট পত্রিকা কার্যালয়ে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে কোম্পানীগঞ্জ প্রেসক্লাব।

বুধবার (৭ মে) এক প্রতিবাদ বিবৃতিতে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন ও সাধারণ সম্পাদক সোহরাব আহমেদ বলেন, এ হামলা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের ওপর সরাসরি আঘাত। তারা এ ঘটনাকে ন্যাক্কারজনক উল্লেখ করে বলেন, এতে তারা ক্ষুব্ধ ও মর্মাহত।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। গণমাধ্যমের ওপর হামলা মানে গণতন্ত্রের কণ্ঠরোধের অপচেষ্টা। একটি কুচক্রী মহল স্বাধীন সাংবাদিকতাকে ভয় দেখাতে এবং গণমাধ্যমের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করতে এ ধরনের বর্বরোচিত কর্মকাণ্ড চালাচ্ছে বলে তারা মনে করেন।

কোম্পানীগঞ্জ প্রেসক্লাব নেতারা অবিলম্বে হামলাকারী দুষ্কৃতকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি গণমাধ্যম সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে জরুরি উদ্যোগ গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

এই সম্পর্কিত আরো

জামালগঞ্জে বিআইডব্লিউটিএর অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে মানববন্ধন

মৌলভীবাজারে পৃথক অভিযানে ৩৪৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

রাজনগরে হত্যা মামলায় ৩ আসামি বাদ, অর্থ লেনদেনের অভিযোগ

বড়লেখায় গরুর সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় তরুণ নিহত

ধর্মপাশায় শিক্ষকহীন বিদ্যালয়, অফিস কক্ষে গেঞ্জি পরা বহিরাগত

ছাতকে দুই সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে এমপি মিলন

শ্রীমঙ্গল সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টায় নির্বাচন অফিসের কর্মী আটক

বালাগঞ্জে ‘আত্বা-তাকওয়া’ প্রকল্প পরিদর্শনে সমাজসেবা কর্মকর্তা

সুনামগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডির জেলা পর্যায়ের বাছাই সম্পন্ন

বালুচরে টিলা কাটায় ১১ জনের বিরুদ্ধে মামলা