মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর ‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২ কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
advertisement
খেলাধুলা

গ্যালারির সবচেয়ে ব্যতিক্রমী মুখটি এবার বিশ্বকাপে

কলম্বিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামার আগে ডিআর কঙ্গো দল পেল বিশেষ অনুপ্রেরণা। বিশ্বকাপের গ্যালারিতে উপস্থিত থাকবেন দেশটির আলোচিত সমর্থক মিশেল কুকা ম্বোলাডিঙ্গা, যিনি ‘লুমুম্বা ভেয়া’ নামেই বেশি পরিচিত।

২০২৫ আফ্রিকা কাপ অব নেশনসে অনন্য সমর্থনশৈলীর কারণে আলোচনায় আসা ম্বোলাডিঙ্গা এবারও বিশ্বকাপের মঞ্চে নিজের উপস্থিতি জানান দিতে প্রস্তুত। মঙ্গলবার গুয়াদালাহারায় কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে তাকে গ্যালারিতে দেখা যাবে।

ডিআর কঙ্গোর প্রথম প্রধানমন্ত্রী প্যাট্রিক লুমুম্বার আদলে জ্যাকেট ও টাই পরে গ্যালারিতে দাঁড়ান ম্বোলাডিঙ্গা। ১৯৬১ সালে নিহত হওয়া এই জাতীয় নেতার প্রতি শ্রদ্ধা জানাতেই তিনি ম্যাচজুড়ে প্রায় সম্পূর্ণ স্থির হয়ে থাকেন।

তার ডাকনাম ‘লুমুম্বা ভেয়া’। কারণ, তিনি এক হাত উঁচিয়ে এমন একটি ভঙ্গিতে দাঁড়ান, যা রাজধানী কিনশাসে থাকা লুমুম্বার একটি ভাস্কর্যের সঙ্গে মিলে যায়। চারপাশে যখন সমর্থকেরা গান আর উল্লাসে মেতে থাকেন, তখন তার এই নীরব উপস্থিতিই আলাদা করে নজর কাড়ে।

গত আফ্রিকা কাপ অব নেশনসে আলজেরিয়ার কাছে কঙ্গোর বিদায়ের পর আলজেরিয়ান ফরোয়ার্ড মোহাম্মদ আমউরা তাকে নিয়ে বিদ্রূপ করেছিলেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। পরে আলজেরিয়ান ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবে ম্বোলাডিঙ্গার কাছে ক্ষমা চায়।

তবে বিশ্বকাপে তার আগমন সহজ ছিল না। ডিআর কঙ্গোয় ছড়িয়ে পড়া ইবোলা প্রাদুর্ভাবের কারণে দেশটির ভ্রমণকারীদের ওপর আরোপিত বিধিনিষেধের ফলে তার যাত্রা বিলম্বিত হয়। বর্তমানে দেশটিতে এই রোগে এক হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন এবং প্রাণ হারিয়েছেন ২৫৪ জন।

এখন সব বাধা পেরিয়ে ‘লুমুম্বা ভেয়া’ বিশ্বকাপে পৌঁছে গেছেন। ফলে পর্তুগালের বিপক্ষে ১-১ ড্র দিয়ে টুর্নামেন্ট শুরু করা ডিআর কঙ্গো কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে গ্যালারিতেও পাবে তাদের সবচেয়ে পরিচিত ও অনন্য সমর্থকের উপস্থিতি।

▐ এই সম্পর্কিত আরো

কানাইঘাটে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি জাসাসের পরিচিতি সভা

ধর্মপাশা বাজারের নদীর পাড়ে ময়লার স্তূপ, ব্যবস্থাপনার উদ্যোগের আশ্বাস ইউএনওর

‘নৈরাজ্য সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে’—শান্তিগঞ্জে এমপি কয়ছর

লন্ডনের বাঙালি পাড়ায় পরিচিত মুখ শারমিন আহমেদ বিথী

চুনারুঘাটে বালুমহালের সীমানার বাইরে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

ধর্মপাশায় ৮ পিস ইয়াবাসহ দুই যুবক আটক

বিশ্বনাথে সংঘর্ষের পর পুরুষশূন্য দুই গ্রাম, আটক ২

কানাইঘাটে জেলা যুবদলকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল

বায়ুদূষণ ও তামাক নিয়ন্ত্রণে জোর দিলেন বিশেষজ্ঞরা

সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী