সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
নজরুল বর্ষে বিভাগীয় পর্যায়ে প্রথম বিয়ানীবাজারের খাদিজা বিয়ানীবাজারের সাব-রেজিস্ট্রার জয়নাল আবেদীনের বদলি, নতুন পদায়ন নিয়ে অনিশ্চয়তা জগন্নাথপুরে গুজব ও অপপ্রচার রোধে আলোচনা সভা মালয়েশিয়ায় বাংলাদেশের পর্যটন প্রচারে কুয়ালালামপুরে বিশেষ আয়োজন ৪৫তম বিসিএসে সহকারী কমিশনার হলেন বিয়ানীবাজার সরকারি কলেজের প্রভাষক ফাহিমা প্রেসক্লাব কুলাউড়া বিলুপ্ত করার অধিকার কারও নেই বালাগঞ্জে ভাতিজার হাতে চাচা খুন, অভিযোগ গোলাপগঞ্জে পুলিশের অভিযানে ৫৫ পিস ইয়াবা সহ গ্রেফতার ১ সভাপতি আজমল আলী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির - স্পেনে জিয়া মঞ্চের ১১ সদস্যের কমিটি গঠন ধর্মপাশায় পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
advertisement
রাজনীতি

ভারতে ওয়াক্ফ বিল পাসে জামায়াতের নিন্দা

ভারতের লোকসভায় পাস হওয়া ওয়াক্ফ সংশোধনী বিলকে ‘মুসলিম স্বার্থবিরোধী’ আখ্যা দিয়ে এর তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার আজ শনিবার এক বিবৃতিতে বলেছেন, এই বিল মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা, মালিকানা ও অধিকার হরণের একটি পরিকল্পিত প্রচেষ্টা।

৩ এপ্রিল ভারতের লোকসভায় বিতর্কিত এই বিল পাস হয়। গোলাম পরওয়ার অভিযোগ করেন, এই বিলের মাধ্যমে মুসলিমদের দান করা মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ও আশ্রয়কেন্দ্রের মতো ধর্মীয় সম্পত্তিতে সরকারি হস্তক্ষেপ ও দখলের সুযোগ তৈরি করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, সংশোধনী বিলে ওয়াক্ফ বোর্ড ও কেন্দ্রীয় ওয়াক্ফ কাউন্সিলে অমুসলিম দুজন সদস্য রাখা বাধ্যতামূলক করা হয়েছে, যা বোর্ডের স্বাধীনতা খর্ব করবে এবং মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানে সরকারি হস্তক্ষেপের ঝুঁকি বাড়াবে। এটি মুসলমানদের জন্য চরম উদ্বেগজনক ও ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী।

গোলাম পরওয়ার আরও বলেন, ‘ভারতে বর্তমানে ২৫ কোটির বেশি মুসলমান রয়েছে। সেখানে ধারাবাহিকভাবে মুসলিমবিরোধী কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে। মসজিদ ও মাদ্রাসা ধ্বংস, তিন তালাক নিষিদ্ধ, লাভ ম্যারেজ ও ধর্মান্তরে বাধা, গরুর গোশতের নামে পিটিয়ে হত্যা ও ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করা—এসব বিজেপি সরকারের মুসলিমবিদ্বেষের প্রতিচ্ছবি।

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, জামায়াতে ইসলামী ভারতের বিজেপি সরকারকে মুসলিমবিদ্বেষী অপতৎপরতা থেকে বিরত থাকার আহ্বান জানায় এবং আশা করে, তারা দেশটির মুসলমানদের জীবন, সম্পদ ও অধিকার রক্ষায় কার্যকর ব্যবস্থা নেবে।

▐ এই সম্পর্কিত আরো

নজরুল বর্ষে বিভাগীয় পর্যায়ে প্রথম বিয়ানীবাজারের খাদিজা

বিয়ানীবাজারের সাব-রেজিস্ট্রার জয়নাল আবেদীনের বদলি, নতুন পদায়ন নিয়ে অনিশ্চয়তা

জগন্নাথপুরে গুজব ও অপপ্রচার রোধে আলোচনা সভা

মালয়েশিয়ায় বাংলাদেশের পর্যটন প্রচারে কুয়ালালামপুরে বিশেষ আয়োজন

৪৫তম বিসিএসে সহকারী কমিশনার হলেন বিয়ানীবাজার সরকারি কলেজের প্রভাষক ফাহিমা

প্রেসক্লাব কুলাউড়া বিলুপ্ত করার অধিকার কারও নেই

বালাগঞ্জে ভাতিজার হাতে চাচা খুন, অভিযোগ

গোলাপগঞ্জে পুলিশের অভিযানে ৫৫ পিস ইয়াবা সহ গ্রেফতার ১

সভাপতি আজমল আলী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরস্পেনে জিয়া মঞ্চের ১১ সদস্যের কমিটি গঠন

ধর্মপাশায় পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার