সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
মালয়েশিয়ায় বাংলাদেশের পর্যটন প্রচারে কুয়ালালামপুরে বিশেষ আয়োজন ৪৫তম বিসিএসে সহকারী কমিশনার হলেন বিয়ানীবাজার সরকারি কলেজের প্রভাষক ফাহিমা প্রেসক্লাব কুলাউড়া বিলুপ্ত করার অধিকার কারও নেই বালাগঞ্জে ভাতিজার হাতে চাচা খুন, অভিযোগ গোলাপগঞ্জে পুলিশের অভিযানে ৫৫ পিস ইয়াবা সহ গ্রেফতার ১ সভাপতি আজমল আলী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির - স্পেনে জিয়া মঞ্চের ১১ সদস্যের কমিটি গঠন ধর্মপাশায় পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার সৌদিতে ২ বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনার তথ্য চেয়েছে সংসদীয় কমিটি চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে অনুমোদন পেল নতুন ৪ পাঠ্যবই উন্নয়ন বরাদ্দ লোপাট: শাল্লার চার ইউপিতে হরিলুট
advertisement
রাজনীতি

ঢাবি থেকে বহিষ্কার ছাত্রলীগের সাদ্দাম ও ইনান

১৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আন্দোলনকারীদের ওপর হামলায় জড়িত থাকায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনানকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এছাড়া শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নকেও বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী সাময়িক বহিষ্কার হওয়া ১২৮ জনের তালিকায় রয়েছে তাদের নাম।

সাদ্দাম হোসেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও ওয়ালি আসিফ ইনান বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক। তারা দুজনই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির শয়নকেও বহিষ্কার করা হয়েছে। শয়ন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গড়ে ওঠা আন্দোলনে গত বছরের ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ। হামলার প্রতিবাদে এই আন্দোলনে ছাত্র-জনতার অংশগ্রহণ বাড়লে পরে তা গণআন্দোলনে রূপ নেয় এবং পরে এ আন্দোলন সরকার পতনের আন্দোলনে রূপ নেয় এবং ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। 

▐ এই সম্পর্কিত আরো

মালয়েশিয়ায় বাংলাদেশের পর্যটন প্রচারে কুয়ালালামপুরে বিশেষ আয়োজন

৪৫তম বিসিএসে সহকারী কমিশনার হলেন বিয়ানীবাজার সরকারি কলেজের প্রভাষক ফাহিমা

প্রেসক্লাব কুলাউড়া বিলুপ্ত করার অধিকার কারও নেই

বালাগঞ্জে ভাতিজার হাতে চাচা খুন, অভিযোগ

গোলাপগঞ্জে পুলিশের অভিযানে ৫৫ পিস ইয়াবা সহ গ্রেফতার ১

সভাপতি আজমল আলী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরস্পেনে জিয়া মঞ্চের ১১ সদস্যের কমিটি গঠন

ধর্মপাশায় পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

সৌদিতে ২ বাংলাদেশির শিরশ্ছেদের ঘটনার তথ্য চেয়েছে সংসদীয় কমিটি

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে অনুমোদন পেল নতুন ৪ পাঠ্যবই

উন্নয়ন বরাদ্দ লোপাট: শাল্লার চার ইউপিতে হরিলুট