রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
মৌলভীবাজারে শেখ বোরহান উদ্দিন সোসাইটির মেধা যাচাই পরীক্ষার ফল প্রকাশ বিজিবির তৎপরতা: শুল্ক ফাঁকির বিপুল মালামাল জব্দ জামালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড: মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নিঃস্ব গাড়িচালক রফিক অসহায় কৃষাণীর ধান কেটে দিল আনসার-ভিডিপি সিলেটে ছাত্রদল নেতা মুর্শেদকে কুপিয়ে হত্যার চেষ্টা, অভিযুক্ত ৩ বন্ধু পলাতক জামালগঞ্জে ৬০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার নবদম্পতির মৃত্যু: পাঁচ মাসেই শেষ হলো ভালোবাসার সংসার জৈন্তাপুরে মাল্টা চাষের আধুনিক কলাকৌশল বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত কুলাউড়ায় কালবৈশাখীর তাণ্ডব: লণ্ডভণ্ড ইয়াকুব-তাজুল মহিলা কলেজ সিলেটে হামের উপসর্গে দুই দিনে ৫ শিশুর মৃত্যু
advertisement
রাজনীতি

হাসিনাসহ দণ্ডিতদের ফিরিয়ে সাজা কার্যকরের দাবি আখতার হোসেনের

জুলাই বিপ্লবে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাসহ দণ্ডিতদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকরের দাবি জানিয়েছেন রংপুর-৪ আসনের এমপি আখতার হোসেন।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে এ দাবি জানান তিনি।

আখতার হোসেন বলেন, এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২-এ তিনটি মামলার রায় হয়েছে। কিন্তু এখনও কার্যকর হয়নি। এর মধ্যে একটি মামলায় দণ্ডিত আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তাই দণ্ডিত যারা বিদেশে পলাতক রয়েছেন, সব আসামিকে দেশে ফিরিয়ে এনে সাজা নিশ্চিত করতে হবে। আর এ দায়িত্ব বিএনপি সরকারের। এটা তাদেরই করতে হবে।

তিনি বলেন, আমি ট্রাইব্যুনালের দুটি মামলার সাক্ষী। আমিও সাক্ষ্য দেবো। কবে নাগাদ সাক্ষ্যগ্রহণ হবে তা জানতে আজ এখানে এসেছি। একইসঙ্গে ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমের অগ্রগতি দেখেছি।

বিএনপি সরকারের কাছে আহ্বান জানিয়ে আকতার বলেন, আপনারা দণ্ডিত সব আসামির সাজা কার্যকর করবেন। এছাড়া মানবতাবিরোধী অপরাধের প্রত্যেক মামলায় পলাতকদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনবেন। আশাকরি ট্রাইব্যুনালের বিচারের গতি মন্থর হবে না।

এই সম্পর্কিত আরো

মৌলভীবাজারে শেখ বোরহান উদ্দিন সোসাইটির মেধা যাচাই পরীক্ষার ফল প্রকাশ

বিজিবির তৎপরতা: শুল্ক ফাঁকির বিপুল মালামাল জব্দ

জামালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড: মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নিঃস্ব গাড়িচালক রফিক

অসহায় কৃষাণীর ধান কেটে দিল আনসার-ভিডিপি

সিলেটে ছাত্রদল নেতা মুর্শেদকে কুপিয়ে হত্যার চেষ্টা, অভিযুক্ত ৩ বন্ধু পলাতক

জামালগঞ্জে ৬০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নবদম্পতির মৃত্যু: পাঁচ মাসেই শেষ হলো ভালোবাসার সংসার

জৈন্তাপুরে মাল্টা চাষের আধুনিক কলাকৌশল বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

কুলাউড়ায় কালবৈশাখীর তাণ্ডব: লণ্ডভণ্ড ইয়াকুব-তাজুল মহিলা কলেজ

সিলেটে হামের উপসর্গে দুই দিনে ৫ শিশুর মৃত্যু