সোমবার, ২৭ জুলাই ২০২৬
সোমবার, ২৭ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
তিন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ৪০ বছর বাড়ির উঠোনে শেকলবন্দী শফিকুল, পরিবারের দাবি ঘরে তোলার ‘পরিবেশ’ নেই হাওর ও দুর্গম অঞ্চলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ মুখ্যমন্ত্রী বিজয়ের দেওয়া সরকারি চাকরি বাতিল করল মাদ্রাজ হাইকোর্ট শিক্ষা ক্যাডারে বদলিতে ৩ কমিটি করে নীতিমালা জামালগঞ্জে উড়ালসড়কের কাজের অগ্রগতি পরিদর্শন করলেন জেলা প্রশাসক সিলেটে হামে প্রাণ গেল আরও এক শিশুর, মৃত বেড়ে ১০৯ সিলেটে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩ ডেঙ্গু রোগী সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার ৯২ জন গ্রেফতার, ৭২ যানবাহন আটক
advertisement
জাতীয়

মিডিয়াতে পুলিশের অ্যাকশনের ছবি আসে, আগের ঘটনা আসে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

বিভিন্ন সময় বিক্ষোভ দমনে পুলিশের বলপ্রয়োগের অভিযোগ উঠছে। এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা গণমাধ্যমের ওপর উষ্মা প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেছেন, পুলিশের অ্যাকশনের ছবি প্রকাশ করা হয়। কিন্তু পুলিশ অ্যাকশনে যাওয়ার আগে কী ঘটে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয় না।

আজ সোমবার দুপুরে সচিবালয় আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে জবাবে এমন জবাব দেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যখন পুলিশ অ্যাকশন নেয় তখন আপনারা সেই ছবিটি তুলে প্রকাশ করেন। কিন্তু এর আগে যে ঘটনাগুলো ঘটে সেগুলো প্রকাশ করেন না।’

সেই সঙ্গে রাস্তাঘাটে দাবি-দাওয়া নিয়ে কোনো বিশৃঙ্খলা না করার আহ্বান জানান। উপদেষ্টা বলেন, ‘যৌক্তিক দাবি নিজস্ব ক্যাম্পাস, নিজস্ব গণ্ডির ভেতরে করতে হবে। এতে মানুষের চরম ভোগান্তি হয়।’

আইনশৃঙ্খলা কমিটির সভার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, চলতি গার্মেন্টস শ্রমিকদের চলতি মাসের বেতন বোনাস আগামী ১ থেকে ৩ জুনের মধ্যে দেওয়ার অনুরোধ করেছে কমিটি।

কোরবানির পশুর হাটের বিষয়ে তিনি বলেন, রাস্তাঘাটে কোনো পশু নামানো যাবে না। পশু যে হাটে যাবে সেটির বাইরে জোরপূর্বক রাস্তাঘাটে নামানো যাবে না।

উপদেষ্টা আরও বলেন, পশুর হাটে নিরাপত্তার জন্য আনসার নিয়োগের বাধ্যবাধকতা করা হয়েছে। ৭৫ থেকে ১০০ আনসার নিয়োগ দিতে হবে। এরা আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করবে।

এই সম্পর্কিত আরো

তিন বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

৪০ বছর বাড়ির উঠোনে শেকলবন্দী শফিকুল, পরিবারের দাবি ঘরে তোলার ‘পরিবেশ’ নেই

হাওর ও দুর্গম অঞ্চলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

মুখ্যমন্ত্রী বিজয়ের দেওয়া সরকারি চাকরি বাতিল করল মাদ্রাজ হাইকোর্ট

শিক্ষা ক্যাডারে বদলিতে ৩ কমিটি করে নীতিমালা

জামালগঞ্জে উড়ালসড়কের কাজের অগ্রগতি পরিদর্শন করলেন জেলা প্রশাসক

সিলেটে হামে প্রাণ গেল আরও এক শিশুর, মৃত বেড়ে ১০৯

সিলেটে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩ ডেঙ্গু রোগী

সিলেটে পুলিশের ৩২ ঘণ্টার ৯২ জন গ্রেফতার, ৭২ যানবাহন আটক