শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
শিরোনাম
হবিগঞ্জে ডেপুটি স্পিকার - ১৫-১৭ বছরের ময়লা চাইলেই সরানো সম্ভব না, সময় ও ধৈর্য প্রয়োজন ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী ছাতকে ১০৪ গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল, পোশাক ও সরঞ্জাম বিতরণ ধর্মপাশায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৫ হাজার, অবৈধ প্রেসক্রিপশনে ২০ হাজার টাকা জরিমানা ধর্মপাশায় সরকারি মাদ্রাসা যেন ধান রাখার গোডাউন! ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি সিলেট ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত ২ দেশের পথে প্রধানমন্ত্রী আকবরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবি রায়হানের মায়ের শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা
advertisement
জাতীয়

সহজ করার কর্মসূচিতে তথ্যের ঘাটতি, সেবাগ্রহীতার ভোগান্তি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনে নাগরিকের ভোগান্তি কমাতে আবেদন নিষ্পত্তির জন্য বিশেষ কার্যক্রম (ক্র্যাশ প্রোগ্রাম) হাতে নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই প্রক্রিয়ায় জটিল সংশোধনীর আবেদন নিষ্পত্তির ক্ষমতা সিনিয়র জেলা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের হাতে দেওয়া হলেও প্রচারের অভাবে তা জানতে পারছেন না সেবাগ্রহীতারা। সঠিক তথ্য না জানার কারণে অনেকেই এখনো ঢাকাসহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ভিড় করছেন। সেখানে কাজ না হওয়ায় হতাশ হয়ে ফিরছেন জেলায়। এতে কমছে না ভোগান্তি।

সপ্তাহের মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকের সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছিলেন রাজধানীর মিরপুরের এক বাসিন্দা। তাঁর গ্রামের বাড়ি নেত্রকোনা। এই ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, তিনি এনআইডি সংশোধনের জন্য আবেদন করেছেন। তাঁর আবেদনটি ‘গ’ ক্যাটাগরির। আগে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এই ক্যাটাগরির আবেদন নিষ্পত্তি করতেন। এখন কাজটি জেলা নির্বাচন কর্মকর্তাকে দেওয়া হয়েছে। কিন্তু এই তথ্য তিনি জানতেন না। বলেন, ‘এটি আমি জানতাম না। যদি আগে জানতাম, তাহলে এত কষ্ট করে এখানে আসতে হতো না।’

বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) ভবনে ঢাকা আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে দেখা যায়, হাসিবুল ইসলাম নামের একজন ডেটা এন্ট্রি অপারেটর ‘গ’ ক্যাটাগরি অর্থাৎ আগে যেই কাজটি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেখতেন সেই ডেস্কে বসে আছেন। বিভিন্ন এলাকা থেকে সেবা নিতে আসা নাগরিকদের বিভিন্ন তথ্য দিচ্ছেন তিনি।

সেখানে কথা হয়, মুন্সিগঞ্জ থেকে মো. উজ্জ্বল নামের এক ব্যক্তির সঙ্গে। তিনি বলেন, ‘ভাইয়ের এনআইডি সংশোধনের খোঁজ নিতে এসেছি। এক মাস আগেও এখানে এসে খোঁজ নিয়ে গিয়েছিলাম। কিন্তু আজ এসে জানতে পারলাম, এই সেবার জন্য জেলা নির্বাচন অফিসে যেতে হবে।’

নারায়ণগঞ্জ থেকে আসা মো. নুরুল ইসলাম বলেন, এখানে এসে দেখি আমার কাজটি জেলা নির্বাচন কর্মকর্তা করবেন। এনআইডি অনুযায়ী ষাটোর্ধ্ব এই ব্যক্তি বলেন, এই তথ্য আগে জানা থাকলে কষ্ট করে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসতে হতো না।

নাগরিকেরা ইসির নেওয়া উদ্যোগের বিষয়ে যে জানতে পারছেন না, তা স্বীকার করেছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরও। তিনি বলেন, ‘আমরা বিভিন্ন সময়ে যেসব উদ্যোগ নিচ্ছি, তা মানুষ জানতে পারছে না। এ বিষয় নিয়ে আমরা কাজ করছি।’

ইসির তথ্য অনুযায়ী, বর্তমানে ৪ লাখের মতো এনআইডি সংশোধনের আবেদন ঝুলে আছে। এসব আবেদন নিষ্পত্তির জন্য ক্র্যাশ প্রোগ্রাম হাতে নিয়েছে ইসি। এ লক্ষ্যে ‘গ’ ক্যাটাগরির আবেদন নিষ্পন্নের জন্য ৬৪ জেলার সিনিয়র জেলা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের ক্ষমতা দেওয়া হয়েছে। এ ছাড়াও ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম ও ময়মনসিংহ অঞ্চলের আবেদনের সংখ্যা বিবেচনায় সংশ্লিষ্ট সিনিয়র জেলা, জেলা নির্বাচন কর্মকর্তাদের পাশাপাশি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কয়েক কর্মকর্তাকেও দায়িত্ব দেওয়া হয়।

উল্লেখ্য, নিজ নামের বানান পরিবর্তনের কারণে মূল নাম পরিবর্তন (যেমন হাশেমের পরিবর্তে কাশেম), নামের সম্পূর্ণ বা আমূল পরিবর্তন, পিতা ও মাতার উভয়ের নামের সম্পূর্ণ বা আমূল পরিবর্তন, জন্মতারিখ সর্বোচ্চ ১০ বছর; একই অঞ্চলের মধ্যে স্থায়ী ঠিকানা সংশোধন ইত্যাদি ‘গ’ ক্যাটাগরিতে পড়ে। এই ক্যাটাগরির আবেদন আগে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক নিষ্পন্ন করতেন।

▐ এই সম্পর্কিত আরো

হবিগঞ্জে ডেপুটি স্পিকার১৫-১৭ বছরের ময়লা চাইলেই সরানো সম্ভব না, সময় ও ধৈর্য প্রয়োজন

ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী

ছাতকে ১০৪ গ্রাম পুলিশের মধ্যে বাইসাইকেল, পোশাক ও সরঞ্জাম বিতরণ

ধর্মপাশায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ৫ হাজার, অবৈধ প্রেসক্রিপশনে ২০ হাজার টাকা জরিমানা

ধর্মপাশায় সরকারি মাদ্রাসা যেন ধান রাখার গোডাউন!

ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি

সিলেট ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত ২

দেশের পথে প্রধানমন্ত্রী

আকবরের ফাঁসি দ্রুত কার্যকরের দাবি রায়হানের মায়ের

শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা