বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কুলাউড়া সীমান্তে পৌনে ৭ লাখ টাকার ভারতীয় সিগারেটসহ চোরাকারবারি আটক রাষ্ট্রীয় ও ধর্মীয় মহলে শোক - জৈন্তাপুরে মাওলানা আব্দুল জব্বারের জানাজায় হাজারো মানুষের ঢল প্রথমবার অস্ট্রেলিয়ার সঙ্গে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ আজতেকায় উদ্বোধনী বাঁশি, মেক্সিকোর দুর্গে দক্ষিণ আফ্রিকার অগ্নিপরীক্ষা জামালগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে রাস্তার টাকা আত্মসাতের অভিযোগ সুনামগঞ্জে মাদক সেবনের অপরাধে ৪ যুবককে কারাদণ্ড সুনামগঞ্জে ত্রাণ ও কৃষি কার্ড বিতরণে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন ছাতকে অস্ত্র ও দ্রুত বিচার আইনের পলাতক আসামি রাজন গ্রেফতার ফুটবলের বিশ্বমঞ্চে আজ প্রথম বাঁশি ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান
advertisement
জাতীয়

সাইবার সুরক্ষা আইন এক সপ্তাহের মধ্যে কার্যকর : আইন উপদেষ্টা

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, সাইবার সিকিউরিটি আইনের বিতর্কিত ৯টি ধারা বাতিল করে সাইবার সুরক্ষা আইন এক সপ্তাহের মধ্যে কার্যকর করা হবে।

মঙ্গলবার (৬ মে) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ‘সাইবার সিকিউরিটি আইনের বিতর্কিত ৯টি ধারা বাতিল করে আইনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে নতুন সাইবার সিকিউরিটি আইন কার্যকর হবে।’

ফলে আগের সাইবার সিকিউরিটি আইনে যেসব মামলা হয়েছে, তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে জানিয়ে তিনি বলেন, মুলতবি ৬ বারের ক্ষেত্রে কমিয়ে সর্বোচ্চ ৪ বার করা হয়েছে, যে কারণে মামলার সময়ও প্রায় অর্ধেক হবে।

আইন উপদেষ্টা বলেন, নতুন সাইবার সিকিউরিটি আইনে সর্বোচ্চ শাস্তি দুই বছর। কেউ মিথ্যা মামলা করলে এবং তা প্রমাণ হলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার বিধান রাখা হয়েছে।

আসিফ নজরুল বলেন, ‘সরকারের যেকোনো সিদ্ধান্তে ভিন্নমত পোষণের ক্ষেত্রে স্বাধীনতা বজায় রাখতে হবে।’

নতুন সাইবার সিকিউরিটি আইনে অনলাইন জুয়া নিষিদ্ধ করা হয়েছে বলেও জানান আইন উপদেষ্টা।

এই সম্পর্কিত আরো

কুলাউড়া সীমান্তে পৌনে ৭ লাখ টাকার ভারতীয় সিগারেটসহ চোরাকারবারি আটক

রাষ্ট্রীয় ও ধর্মীয় মহলে শোক জৈন্তাপুরে মাওলানা আব্দুল জব্বারের জানাজায় হাজারো মানুষের ঢল

প্রথমবার অস্ট্রেলিয়ার সঙ্গে ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ

আজতেকায় উদ্বোধনী বাঁশি, মেক্সিকোর দুর্গে দক্ষিণ আফ্রিকার অগ্নিপরীক্ষা

জামালগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে রাস্তার টাকা আত্মসাতের অভিযোগ

সুনামগঞ্জে মাদক সেবনের অপরাধে ৪ যুবককে কারাদণ্ড

সুনামগঞ্জে ত্রাণ ও কৃষি কার্ড বিতরণে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন

ছাতকে অস্ত্র ও দ্রুত বিচার আইনের পলাতক আসামি রাজন গ্রেফতার

ফুটবলের বিশ্বমঞ্চে আজ প্রথম বাঁশি

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান