বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
শিরোনাম
শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা বিশ্বনাথে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের ট্যাব বিতরণ কানাইঘাটে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ কোম্পানীগঞ্জে কোটিপতি চোরাচাকারবারীদের মানি লন্ডারিং মামলায় আনার সিদ্ধান্ত সিলেট সীমান্তে ১০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ ধর্মপাশায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা ও গাঁজা জব্দ গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সঙ্গে ওসির মতবিনিময় কানাইঘাটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ শান্তিগঞ্জে ২০০৬ সালের সহিংসতায় নিহতদের স্মরণে জামায়াতের আলোচনা সভা
advertisement
জাতীয়

আগরতলা অভিমুখে বিএনপির তিন সংগঠনের লং মার্চ আজ


ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে আজ বুধবার সকালে ভারতের আগরতলা অভিমুখে লং মার্চ করবে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন। রাজধানী ঢাকা থেকে এই কর্মসূচি শুরু হয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে গিয়ে শেষ হবে।

রোববার ঢাকায় ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দেওয়ার পরদিন সোমবার তিন সংগঠন যৌথ সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করে।

জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সকাল ৮টায় রাজধানীর নয়াপল্টন থেকে এই কর্মসূচি শুরু হবে।

এরপর মতিঝিল শাপলা চত্বর হয়ে কাঁচপুর ব্রিজ, নারায়ণগঞ্জের ভুলতা-গাউছিয়া, কিশোরগঞ্জের ভৈরব বাজারে গিয়ে পথসভা হবে। সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়া স্থলবন্দর আখাউড়া সীমান্তে গিয়ে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে।

কর্মসূচিতে সীমান্ত হত্যা, ৫ আগস্টের পর ভারতীয় গণমাধ্যমে অপপ্রচার চালানো, পানির ন্যায্য হিস্যা না দেওয়া, ভারতে অবস্থারত ফ্যাসিবাদী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়াসহ আগ্রাসনবিরোধী প্রতিবাদ জানানো হবে। এ ছাড়া আগরতলায় বাংলাদেশের হাইকমিশনে হামলা, ভাঙচুর ও পতাকা অবমাননা করার প্রতিবাদী ব্যানার-প্ল্যাকার্ড থাকবে কর্মসূচিতে।

▐ এই সম্পর্কিত আরো

শ্রীমঙ্গলে সাবানা বেগম হত্যা: ৪ জনের মৃত্যুদণ্ড, দুইজনের বিভিন্ন মেয়াদে সাজা

বিশ্বনাথে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের ট্যাব বিতরণ

কানাইঘাটে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ

কোম্পানীগঞ্জে কোটিপতি চোরাচাকারবারীদের মানি লন্ডারিং মামলায় আনার সিদ্ধান্ত

সিলেট সীমান্তে ১০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

ধর্মপাশায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বিয়ানীবাজার সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা ও গাঁজা জব্দ

গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সঙ্গে ওসির মতবিনিময়

কানাইঘাটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ

শান্তিগঞ্জে ২০০৬ সালের সহিংসতায় নিহতদের স্মরণে জামায়াতের আলোচনা সভা