মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
হবিগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে হামলা মৌলভীবাজারে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত যুবক গ্রেফতার শাল্লায় শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষকদের মাঝে চারাগাছ বিতরণ করলেন এমপি নাছির কুলাউড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ ছাতকে ভূমি বিরোধে সংঘর্ষ: বাড়িঘরে হামলা-ভাঙচুর ও দোকান লুটপাটের অভিযোগ, আহত ১০ সবার আগে বিএনপি—নীতিতে দেশ পরিচালিত হচ্ছে: গোলাম পরওয়ার গোলাপগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রথম দিন বঙ্গভবনে যা করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা দিরাই পৌরসভার ১৫ কোটি ৪ লাখ ৯০ হাজার টাকার বাজেট ঘোষণা
advertisement
জাতীয়

দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা প্রধান উপদেষ্টার

দেশবাসীকে পহেলা বৈশাখের শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রোববার (১৩ এপ্রিল) এক বার্তায় এ শুভেচ্ছা জানান তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, শুভ নববর্ষ ১৪৩২। বাংলা নববর্ষ উপলক্ষে আমি দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানাই। এটি বাঙালির ঐক্য এবং মহাপুনর্মিলনের দিন।

তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সমগ্র বাঙালি জাতি নববর্ষকে নবচেতনা এবং নতুন অঙ্গীকারের সঙ্গে গ্রহণ করে আসছে। এই দিনে মানুষ বিগত বছরের দুঃখ, বোঝা এবং হতাশাকে দূরে সরিয়ে রেখে সম্প্রীতি, বন্ধুত্ব, আনন্দ এবং ভালোবাসার চেতনায় একত্রিত হয়।

ড. ইউনূস বলেন, মুঘল সম্রাট আকবরের রাজত্বকালে বাংলা নববর্ষ উদ্‌যাপন শুরু হয়েছিল। কৃষিকাজ সহজতর করার জন্য তিনিই বাংলা বছরকে ‘ফসলি বছর’ হিসেবে গণনা শুরু করেছিলেন। একটি ঐতিহ্য যা সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত বাঙালির জন্য ধর্মনিরপেক্ষ ঐক্যের চেতনার প্রতীক হয়ে উঠেছে।


অধ্যাপক ইউনূস আরও বলেন, নতুন বছরকে স্বাগত জানানোর সময়, আসুন আমরা অতীতের দুঃখ, কষ্ট এবং দুর্ভাগ্যকে পেছনে ফেলে নতুন আশা ও উৎসাহ নিয়ে এগিয়ে যাই। ২০২৪ সালের গণঅভ্যুত্থান সকল প্রকার বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলার পথ খুলে দিয়েছে। এটি আমাদেরকে অন্তর্ভুক্তিমূলক, সুখী, সমৃদ্ধ, শান্তিপূর্ণ এবং প্রাণবন্ত একটি বাংলাদেশ গড়ার জন্য কাজ করার অনুপ্রেরণা জোগায়।

এ সময় প্রধান উপদেষ্টা নববর্ষ উপলক্ষে গৃহীত সব উদ্যোগের সাফল্য কামনা করেন।

এই সম্পর্কিত আরো

হবিগঞ্জে নাসীরুদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের গাড়িবহরে হামলা

মৌলভীবাজারে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত যুবক গ্রেফতার

শাল্লায় শিক্ষা প্রতিষ্ঠান ও কৃষকদের মাঝে চারাগাছ বিতরণ করলেন এমপি নাছির

কুলাউড়ায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণ

ছাতকে ভূমি বিরোধে সংঘর্ষ: বাড়িঘরে হামলা-ভাঙচুর ও দোকান লুটপাটের অভিযোগ, আহত ১০

সবার আগে বিএনপি—নীতিতে দেশ পরিচালিত হচ্ছে: গোলাম পরওয়ার

গোলাপগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম দিন বঙ্গভবনে যা করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন

সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা

দিরাই পৌরসভার ১৫ কোটি ৪ লাখ ৯০ হাজার টাকার বাজেট ঘোষণা