শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তিতে ‘বৈচিত্র্যের উৎসব’ জগন্নাথপুরে মানবপাচার মামলায় ভাই-বোন গ্রেপ্তার নগরায়ণ ও আবাসন নিয়ে সিউকের একগুচ্ছ পরিকল্পনা হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বসুন্ধরা স্পোর্টস সিটিতে একসঙ্গে একাধিক খেলায় দুই ক্লাব বসুন্ধরা গ্রুপের উদ্যোগে সেলাই মেশিন পেলেন সংগ্রামী ২০ নারী সুপার সেল কার বাজারে নতুন গাড়ির সঙ্গে মিলছে রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়িও বালাগঞ্জে ৩০ দুস্থ পরিবার পেল হেল্প কার্ড ও খাদ্যসামগ্রী ধর্মপাশার কৃতী সন্তান পুলিশ পরিদর্শক আমিনুলের জানাজা সম্পন্ন মুসল্লিদের দুর্ভোগ লাঘবে ভদ্রা ঈদগাহে নতুন ছাউনি
advertisement
জাতীয়

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন মির্জা ফখরুল

শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (০৬ মার্চ) দুপুর সোয়া ১টার দিকে হাসপাতাল থেকে রাজধানীর গুলশানের বাসায় ফেরেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, কূটনীতিকদের সম্মানে আজ (বৃহস্পতিবার) গুলশানের ওয়েস্টিন হোটেলে অনুষ্ঠেয় বিএনপির ইফতার পার্টিতে তিনি (বিএনপি মহাসচিব) থাকবেন।

অসুস্থ বোধ করায় রোববার রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে মির্জা ফখরুলকে ভর্তি করা হয়। দলীয় সূত্র জানায়, ইউনাইটেড হাসপাতালের চিফ কার্ডিওলজি কনসালট্যান্ট অধ্যাপক এন এ এম মোমেনুজ্জামানের তত্ত্বাবধানে মির্জা ফখরুল চিকিৎসাধীন ছিলেন। তার রক্তে সোডিয়ামের মাত্রা কমে গিয়েছিল। আর বুকে কাশি জমাতে শ্বাসপ্রশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। প্রচণ্ড দুর্বল বোধ করছিলেন তিনি।

শায়রুল কবির খান জানান, গত সপ্তাহে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলায় বইয়ের মোড়ক উন্মোচনের অনুষ্ঠান ছিল। সেখানে প্রচুর ধুলাবালু থাকার কারণে অসুস্থ বোধ করছিলেন বিএনপির মহাসচিব। এরপর দুই দিন ধরে তার খারাপ লাগছিল। পরে চিকিৎসকের পরামর্শে গত রোববার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

▐ এই সম্পর্কিত আরো

চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৭ বছর পূর্তিতে ‘বৈচিত্র্যের উৎসব’

জগন্নাথপুরে মানবপাচার মামলায় ভাই-বোন গ্রেপ্তার

নগরায়ণ ও আবাসন নিয়ে সিউকের একগুচ্ছ পরিকল্পনা

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু

বসুন্ধরা স্পোর্টস সিটিতে একসঙ্গে একাধিক খেলায় দুই ক্লাব

বসুন্ধরা গ্রুপের উদ্যোগে সেলাই মেশিন পেলেন সংগ্রামী ২০ নারী

সুপার সেল কার বাজারে নতুন গাড়ির সঙ্গে মিলছে রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়িও

বালাগঞ্জে ৩০ দুস্থ পরিবার পেল হেল্প কার্ড ও খাদ্যসামগ্রী

ধর্মপাশার কৃতী সন্তান পুলিশ পরিদর্শক আমিনুলের জানাজা সম্পন্ন

মুসল্লিদের দুর্ভোগ লাঘবে ভদ্রা ঈদগাহে নতুন ছাউনি