শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ইলিয়াস আলীকে গুম-হত্যা - গ্রেফতার হচ্ছেন সাইফুর রহমান ছাতকে ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শনে ইউএনও ছাতক দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ২২ আগস্ট জৈন্তাপুরে জলাবদ্ধতায় পানিবন্দী শতাধিক পরিবার ভোগান্তিতে হাজারো মানুষ - শমশেরনগর ইউনিয়নে চেয়ারম্যান না থাকায় অচল পরিষদ ছাতক সিমেন্ট ফ্যাক্টরিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হেলমেট বাহিনী ও অস্ত্রধারীদের জনগণ আর ভয় পায় না: অ্যাডভোকেট জুবায়ের বাংলাদেশে কফি সংস্কৃতির বিস্তারে নতুন মাইলফলক ‘ক্যাফে আমাজন’ সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলার রায়: জাকিরের মৃত্যুদণ্ড, দুই আসামির খালাস
advertisement
জাতীয়

অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় পর্ব শুরু: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রথম ৬ মাসবে প্রথম পর্ব আখ্যায়িত করে সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকারের ছয় মাসে প্রথম ইনিংস বা প্রথম অধ্যায় শেষ হয়েছে। রাজনৈতিক সংলাপের মাধ্যমে দ্বিতীয় অধ্যায় শুরু হলো।

তিনি বলেন, প্রথম অধ্যায় আমরা যেভাবে কাটালাম- এটা একটা মস্তবড় শক্তি। প্রথম অধ্যায় শেষ করলাম,- এটা যদি ঠিক থাকে। দ্বিতীয় অধ্যায় যদি ঠিক থাকতে পারি। তৃতীয় অধ্যায়ের জন্য আর আমার কোন চিন্তা নেই। আমরা নিশ্চয়ই নতুন বাংলাদেশ বানাতে পারবো। এ সময়ে যেসব শক্তি আমাদের ব্যাহত করার চেষ্টা করেছে। আমাদের ভন্ডুল করে দেয়ার চেষ্টা করেছে। তাদেরকে সবাই মিলে সুন্দরভাবে মোকাবিলা করতে পেরেছি।

শনিবার জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে অধ্যাপক ইউনূস এ কথা বলেন। বৈঠক এখনো চলছে।

এদিকে সংলাপের আসরের নামাজের বিরতি চলাকালে প্রধান উপদেষ্টার এই বক্তব্যের কথা সাংবাদিকদের জানান তাঁর প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব বলেন, আজ একটি ঐতিহাসিক দিন। আজ জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ শুরু হয়েছে। বলা যায়, এটা প্রস্তুতিমূলক সভা।

অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠক ২৬টি দল ও জোটের প্রায় ১০০ রাজনৈতিক বৈঠকে অংশ নিচ্ছেন। বেলা তিনটার পরপর ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক শুরু হয়।

এই সম্পর্কিত আরো

ইলিয়াস আলীকে গুম-হত্যা গ্রেফতার হচ্ছেন সাইফুর রহমান

ছাতকে ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শনে ইউএনও

ছাতক দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ২২ আগস্ট

জৈন্তাপুরে জলাবদ্ধতায় পানিবন্দী শতাধিক পরিবার

ভোগান্তিতে হাজারো মানুষ শমশেরনগর ইউনিয়নে চেয়ারম্যান না থাকায় অচল পরিষদ

ছাতক সিমেন্ট ফ্যাক্টরিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সিলেটে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

হেলমেট বাহিনী ও অস্ত্রধারীদের জনগণ আর ভয় পায় না: অ্যাডভোকেট জুবায়ের

বাংলাদেশে কফি সংস্কৃতির বিস্তারে নতুন মাইলফলক ‘ক্যাফে আমাজন’

সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলার রায়: জাকিরের মৃত্যুদণ্ড, দুই আসামির খালাস