সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
শিরোনাম
বিশ্বনাথে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলীর দাফন সম্পন্ন কুলাউড়ায় ভারপ্রাপ্তের ভারে শিক্ষা প্রতিষ্ঠান, ৪ কলেজসহ ১৫ প্রতিষ্ঠানে নেই স্থায়ী প্রধান যুক্তরাজ্যে নৌকায় প্রবেশ করা প্রায় সব নারী ধর্ষণের শিকার হয়েছেন ৭ নভেম্বর ছুটি ঘোষণা, বাড়ল পূজার ছুটিও সুনামগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু শেখ হাসিনা ভারতে বসে যেভাবে বিরক্ত করছেন, এমন হলে মোদি ঢাকা আসতেন?: হুমায়ুন কবির দিরাইয়ে স্থানীয়দের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত জৈন্তাপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত বড়গাং নদীতে বালু শ্রমিকদের ওপর হামলার অভিযোগ, তদন্তে পুলিশ
advertisement
জাতীয়

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ তিন জন মারা গেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায়। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ২৭১ জনের মৃত্যু হলো। আর গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯০২ জন।

সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ডেঙ্গুতে সবশেষ মারা যাওয়াদের মধ্যে পাঁচ জন পুরুষ, চার জন নারী। মোট মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে প্রায় ৪৮ শতাংশ পুরুষ, ৫২ শতাংশ নারী।

বুলেটিনে জানানো হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৯০২ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ হাজার ৩৬০ জনে। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ১ হাজার ৯৮৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮২ হাজার ৩৩৫ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৪০১ জন (সিটি কর্পোরেশনের বাইরে)। এছাড়া খুলনা বিভাগে ৩০৬ জন, বরিশালে ২১৬ জন, চট্টগ্রামে ২৭২ জন, ময়মনসিংহে ৯৮ জন, রংপুরে ৬৬ জন এবং রাজশাহীতে ১০৫ জন। এর বাইরে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার হাসপাতালে ২০৬ জন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার হাসপাতালে ২২৩ জন রোগী ভর্তি হয়েছেন।

 

▐ এই সম্পর্কিত আরো

বিশ্বনাথে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলীর দাফন সম্পন্ন

কুলাউড়ায় ভারপ্রাপ্তের ভারে শিক্ষা প্রতিষ্ঠান, ৪ কলেজসহ ১৫ প্রতিষ্ঠানে নেই স্থায়ী প্রধান

যুক্তরাজ্যে নৌকায় প্রবেশ করা প্রায় সব নারী ধর্ষণের শিকার হয়েছেন

৭ নভেম্বর ছুটি ঘোষণা, বাড়ল পূজার ছুটিও

সুনামগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু

শেখ হাসিনা ভারতে বসে যেভাবে বিরক্ত করছেন, এমন হলে মোদি ঢাকা আসতেন?: হুমায়ুন কবির

দিরাইয়ে স্থানীয়দের আপত্তিতে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ স্থগিত

জৈন্তাপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

বড়গাং নদীতে বালু শ্রমিকদের ওপর হামলার অভিযোগ, তদন্তে পুলিশ