বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
শিরোনাম
আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন ‘নিয়ম রক্ষার নির্বাচন’ নয়: চিফ হুইপ হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের সতর্কবার্তা জিপিএ-৫ পেয়েছে অরিত্রি, হতে চায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইন্দোনেশিয়ায় আবার ফেরিতে আগুন, যাত্রী ছিলেন ১১৪ বিশ্ববাজারে কমলো রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন ওসির হাতে থাকা জুতা স্বরাষ্ট্রমন্ত্রীর নয়: বাংলাদেশ পুলিশ ভারতের সঙ্গে সম্পর্ক স্পষ্ট না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর দিল্লি সফর উচিৎ নয়: নাহিদ কুলাউড়ায় যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের মতবিনিময় হারপিক পান করে হাসপাতালে ভর্তি, ওসমানীতে পাঁচতলা থেকে পড়ে যুবকের মৃত্যু
advertisement
জাতীয়

ওসির হাতে থাকা জুতা স্বরাষ্ট্রমন্ত্রীর নয়: বাংলাদেশ পুলিশ

কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের জুতা পুলিশের এক কর্মকর্তা বহন করেছেন বলে যে খবরটি ছড়িয়েছে তা ঠিক নয় বলে জানিয়েছে বাংলাদেশ পুলিশ। আজ বৃহস্পতিবার বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়।


এতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ শিরোনামে যে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে, তা অসত্য, অবান্তর ও নিছক কল্পনাপ্রসূত।


পোস্টে বলা হয়, ৭ আগস্ট ২০২৬, শুক্রবার, স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার সদর থানাধীন বাহারছড়া জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন। একই মসজিদে কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ও জুমার নামাজ আদায় করেন।

এতে বলা হয়, মসজিদে প্রবেশের সময় ওসি তাঁর নিজের জুতা খুলে প্রবেশ করেন এবং নামাজ শেষে নিজের জুতা হাতে নিয়ে মসজিদ থেকে বের হন। মসজিদের প্রবেশপথে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জুতা রাখা ছিল। ওসি কর্তৃক মন্ত্রী মহোদয়ের জুতা বা স্যান্ডেল বহন করার প্রচারণাটি উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রতীয়মান হয়।


পুলিশের ফেসবুক পোস্টে আরও বলা হয়, বাংলাদেশ পুলিশকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশে এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত। এ ধরনের অপপ্রচার চালানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানানো হচ্ছে।

এই সম্পর্কিত আরো

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন ‘নিয়ম রক্ষার নির্বাচন’ নয়: চিফ হুইপ

হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রকে ইরানের সতর্কবার্তা

জিপিএ-৫ পেয়েছে অরিত্রি, হতে চায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার

ইন্দোনেশিয়ায় আবার ফেরিতে আগুন, যাত্রী ছিলেন ১১৪

বিশ্ববাজারে কমলো রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন

ওসির হাতে থাকা জুতা স্বরাষ্ট্রমন্ত্রীর নয়: বাংলাদেশ পুলিশ

ভারতের সঙ্গে সম্পর্ক স্পষ্ট না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রীর দিল্লি সফর উচিৎ নয়: নাহিদ

কুলাউড়ায় যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের মতবিনিময়

হারপিক পান করে হাসপাতালে ভর্তি, ওসমানীতে পাঁচতলা থেকে পড়ে যুবকের মৃত্যু