শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, সুবিপ্রবির গৌরব কানাইঘাটের দনা সীমান্তে তরুণী ধর্ষণ মামলায় আরও একজন গ্রেপ্তার মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি মৌলভীবাজারে মেয়াদ বদলে পণ্য বিক্রির অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে বসতঘর থেকে বিষাক্ত কোবরা সাপের বাচ্চা উদ্ধার গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হলেন সিলেটের এমপি জহরত আদিব চৌধুরী ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন তারাপুর চা বাগানে ফের উচ্ছেদ অভিযান, অবৈধ দখলদারদের উচ্ছেদে নোটিশ
advertisement
জাতীয়

দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

দেশ গড়ার কাজে নতুন প্রজন্মকে এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘বাংলাদেশে অনেক সমস্যা আছে, তবে এগিয়ে যেতে হবে। বর্তমান প্রজন্মকে গড়ে তুলতে পারলে, ভবিষ্যতে সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।’

রাজধানীর আর্মি স্টেডিয়ামে আজ সোমবার বিকেলে ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ প্রতিপাদ্যে কিশোর-কিশোরীদের বৃহৎ খেলার আয়োজন ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৫-২৬’ এর সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

নতুন প্রজন্মকে ‘ভবিষ্যতের বাংলাদেশ’ আখ্যা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘নিজেকে কখনো ছোট ভাববে না। নিজেকে গড়ে তুলতে হবে। তুমি যত শক্তভাবে নিজেকে গড়ে তুলতে পারবে, তুমি তোমার বাংলাদেশকে তত সুন্দরভাবে গড়ে তুলতে পারবে।’

পড়াশোনা ও খেলাধুলায় সমান মনোযোগ দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তরুণ প্রজন্মের উদ্দেশে তিনি বলেন, ‘পড়ার সময় মন দিয়ে পড়তে হবে। খেলার সময়ও একইভাবে মন দিয়ে খেলতে হবে।’ নতুন প্রজন্ম যে পেশায় নিয়োজিত হতে চায়, সরকার তাদের সহযোগিতা করবে বলেও আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী।

দেশের প্রকৃতি-পরিবেশ ও সম্পদ রক্ষায় তরুণ প্রজন্মের সহযোগিতা চেয়ে তারেক রহমান বলেন, ‘এই দেশটা আমাদের সকলের দেশ। এই দেশের আলো, বাতাস, পরিবেশ আমরা সকলে মিলে যদি ঠিক রাখি, তাহলে আমরা একটি সুন্দর পরিবেশে থাকতে পারব। তুমি সুন্দর পরিবেশে বড় হতে পারবে।’ তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি তোমাদের কাছে যে সহযোগিতা চাইব—তোমরা নিশ্চয়ই দেখেছ রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তোমার বাসার আশপাশে অনেকে বিভিন্ন রকম ময়লা ফেলে যায়। এখন থেকে যদি এমন কোনো দৃশ্য চোখে পড়ে প্লিজ তোমরা তাদের বারণ করবে। দরকার হলে তোমরা নিজেরাই ময়লা ফেলার নির্দিষ্ট জায়গায় সেই ময়লা ফেলবে।’

 

এ সময় প্রতি বছর একটি করে গাছ লাগানোরও আহ্বান জানান প্রধানমন্ত্রী। পশুপাখি সুরক্ষা ও যত্ন নেওয়ার বিষয়েও তাগিদ দেন তিনি।

সমাপনী অনুষ্ঠানে ফুটবল ইভেন্টের বালিকা বিভাগের ফাইনাল এবং দুটি ১০০ মিটার স্প্রিন্টের ফাইনাল মাঠে বসেই দেখেন প্রধানমন্ত্রী। এরপর প্রামাণ্যচিত্র প্রদর্শন, নতুন কুঁড়ি স্পোর্টসের থিম সং এর সঙ্গে শিশুশিল্পীদের নৃত্য পরিবেশনা উপভোগ করেন সরকারপ্রধান।

গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরের আঞ্চলিক পর্বের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। এতে আটটি ডিসিপ্লিনে অংশ নেয় দেশের সব উপজেলা ও জেলার প্রায় ১ লাখ ৭০ হাজার খুদে ক্রীড়াবিদ। এরপর জাতীয় পর্ব হয় ঢাকার বেশ কয়েকটি ভেন্যুতে। আজ বালকদের ফাইনালে ময়মনসিংহকে ২-০ গোলে হারিয়ে বিজয়ী হয়েছে সিলেট। আর বালিকাদের ফাইনালে রাজশাহীকে ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর।

এই সম্পর্কিত আরো

আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, সুবিপ্রবির গৌরব

কানাইঘাটের দনা সীমান্তে তরুণী ধর্ষণ মামলায় আরও একজন গ্রেপ্তার

মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি

মৌলভীবাজারে মেয়াদ বদলে পণ্য বিক্রির অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জে বসতঘর থেকে বিষাক্ত কোবরা সাপের বাচ্চা উদ্ধার

গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হলেন সিলেটের এমপি জহরত আদিব চৌধুরী

২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন

তারাপুর চা বাগানে ফের উচ্ছেদ অভিযান, অবৈধ দখলদারদের উচ্ছেদে নোটিশ