শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় আহত মুখপোড়া হনুমানের মৃত্যু শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা, আতঙ্কে শ্রমিকরা কুলাউড়ার বরমচালে অজ্ঞাত প্রাণীর আক্রমনে ১৫ জন আহত লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সভা ও নতুন কমিটি গঠন ছাতকে খাস জমি দখলের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত আবেদন আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, সুবিপ্রবির গৌরব কানাইঘাটের দনা সীমান্তে তরুণী ধর্ষণ মামলায় আরও একজন গ্রেপ্তার মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি মৌলভীবাজারে মেয়াদ বদলে পণ্য বিক্রির অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে বসতঘর থেকে বিষাক্ত কোবরা সাপের বাচ্চা উদ্ধার
advertisement
জাতীয়

সিলেট ওসমানী বিমানবন্দরের কার্গো ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের সভা

হযরত শাহজালাল ও সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ব্যবস্থাপনা আধুনিক এবং গতিশীল করতে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সভাপতিত্বে একটি উচ্চপর্যায়ের সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১ মে) দুপুরে অনুষ্ঠিত এই সভায় আমদানি-রপ্তানির ক্ষেত্রে কার্গো পরিবহনের প্রতিবন্ধকতা দূর এবং রপ্তানিমুখী পণ্য পরিবহনের চ্যালেঞ্জ নিরসনে বিস্তারিত আলোচনা হয়।

বিশেষ করে আমদানিকৃত পণ্য যাতে দ্রুত খালাস করা যায়, সেই বিষয়টিতে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়।

সভায় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, বাংলাদেশ বিমানের এমডি কাইজার সোহেল আহমেদ এবং সিভিল এভিয়েশন চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে দেশের রপ্তানি বাণিজ্য বাড়াতে কার্গো হ্যান্ডলিং সক্ষমতা বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর বিশেষ জোর দেওয়া হয়।

এই সম্পর্কিত আরো

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় আহত মুখপোড়া হনুমানের মৃত্যু

শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা, আতঙ্কে শ্রমিকরা

কুলাউড়ার বরমচালে অজ্ঞাত প্রাণীর আক্রমনে ১৫ জন আহত

লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সভা ও নতুন কমিটি গঠন

ছাতকে খাস জমি দখলের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত আবেদন

আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, সুবিপ্রবির গৌরব

কানাইঘাটের দনা সীমান্তে তরুণী ধর্ষণ মামলায় আরও একজন গ্রেপ্তার

মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি

মৌলভীবাজারে মেয়াদ বদলে পণ্য বিক্রির অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জে বসতঘর থেকে বিষাক্ত কোবরা সাপের বাচ্চা উদ্ধার