শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় আহত মুখপোড়া হনুমানের মৃত্যু শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা, আতঙ্কে শ্রমিকরা কুলাউড়ার বরমচালে অজ্ঞাত প্রাণীর আক্রমনে ১৫ জন আহত লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সভা ও নতুন কমিটি গঠন ছাতকে খাস জমি দখলের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত আবেদন আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, সুবিপ্রবির গৌরব কানাইঘাটের দনা সীমান্তে তরুণী ধর্ষণ মামলায় আরও একজন গ্রেপ্তার মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি মৌলভীবাজারে মেয়াদ বদলে পণ্য বিক্রির অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে বসতঘর থেকে বিষাক্ত কোবরা সাপের বাচ্চা উদ্ধার
advertisement
জাতীয়

সোমবার খুলছে অফিস, ছুটির বাইরে ছিলেন যারা

গত ২৮ মে দেশে মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হয়েছে। ঈদ উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষে সোমবার (১ জুন) খুলছে অফিস। ‌২৫ মে থেকে শুরু হওয়া ছুটি আর এক দিন ভোগ করবেন চাকরিজীবীরা। লম্বা ছুটি শেষে সরকারি অফিসের পাশাপাশি ব্যাংক, বিমা, শেয়ারবাজার—সবকিছুই সোমবার থেকে চলবে স্বাভাবিক নিয়মে।

ঈদুল আজহা উপলক্ষে আগে থেকেই ছয় দিন ছুটি নির্ধারণ করে রেখেছিল সরকার। তবে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নির্বাহী আদেশে আরও এক দিন ছুটি বাড়িয়ে সরকারি চাকরিজীবীদের জন্য টানা সাত দিনের ছুটি ঘোষণা করা হয়। সরকারি চাকরিজীবীদের পাশাপাশি ব্যাংক, বিমা ও অন্যান্য বেসরকারি চাকরিজীবীরা এই ছুটি ভোগ করেন।

তাই ঈদের ছুটির আগে ২৩ মে (শনিবার) সপ্তাহিক ছুটির দিনে অফিস করেছেন চাকরিজীবীরা।

ছুটির তালিকা অনুযায়ী, ২৮ মে ঈদুল আজহার দিন সাধারণ ছুটি। ঈদুল আজহার আগে ২৬ ও ২৭ মে দুই দিন এবং পরে ২৯ থেকে ৩১ মে পর্যন্ত তিন দিনসহ মোট পাঁচ দিন নির্বাহী আদেশে ছুটি ভোগ করেন চাকরিজীবীরা।

আগের অভিজ্ঞতার আলোকে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে গত ৭ মে ছুটি আরও এক দিন বাড়ানোর সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। ওই দিন মন্ত্রিসভার বৈঠকে ২৫ মে ছুটি ঘোষণা এবং এর আগে ২৩ ও ২৪ মে অফিস খোলা রাখার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

এরপর, গত ২৪ মে সাত দিন ছুটি ও দুই দিন অফিস খোলা রাখার বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে টানা সাত দিনের ছুটি পেয়ে যান চাকরিজীবীরা। টানা ছুটি শেষে আগামী সোমবার আবার নিয়মিত অফিস কার্যক্রম শুরু হচ্ছে।

ছুটির আওতার বাইরে ছিলেন যারা

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, জরুরি পরিষেবা যেমন—বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরসমূহের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, গণমাধ্যম, ডাক সেবা এবং এ-সংশ্লিষ্ট সেবাকাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা ছুটির আওতার বাইরে ছিলেন।

এছাড়া হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরা, চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মীরা এবং ওষুধসহ চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন ও কর্মীরা এবং জরুরি কাজের সঙ্গে সম্পৃক্তরা অফিস ছুটির আওতার বাইরে ছিলেন।

এই সম্পর্কিত আরো

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় আহত মুখপোড়া হনুমানের মৃত্যু

শ্রীমঙ্গলে চা পাতা তুলতে গিয়ে খৈয়া গোখরা, আতঙ্কে শ্রমিকরা

কুলাউড়ার বরমচালে অজ্ঞাত প্রাণীর আক্রমনে ১৫ জন আহত

লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সভা ও নতুন কমিটি গঠন

ছাতকে খাস জমি দখলের অভিযোগ, ইউএনওর কাছে লিখিত আবেদন

আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, সুবিপ্রবির গৌরব

কানাইঘাটের দনা সীমান্তে তরুণী ধর্ষণ মামলায় আরও একজন গ্রেপ্তার

মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি

মৌলভীবাজারে মেয়াদ বদলে পণ্য বিক্রির অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জে বসতঘর থেকে বিষাক্ত কোবরা সাপের বাচ্চা উদ্ধার