সোমবার, ২৭ জুলাই ২০২৬
সোমবার, ২৭ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার, প্রধানমন্ত্রীর প্রটোকলেও কাটছাঁট কুলাউড়ায় ৫০০ টাকা মজুরী বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের গন বিক্ষোভ অর্ধশত মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ সন্তানদের খেয়াল রাখুন, ইন্টারনেটে ঝুঁকি বাড়ছে: এমপি এমরান জামালগঞ্জে হাওরের বুকে ‘ভ্রমণ বিলাস পার্ক’, মন কেড়েছে দর্শনার্থীদের এইচএসসির ইংরেজি ভার্সনের প্রশ্নপত্র ভুলে ভরা, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা শান্তিগঞ্জে কবরস্থানে গাছে ঝুলন্ত ব্যক্তির মরদেহ উদ্ধার কৃষিবিদ জাকির হোসেন কুলাউড়ার লস্করপুর বিদ্যালয়ের নতুন সভাপতি প্রধানমন্ত্রী - মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করলেন ডা. শফিকুর রহমান
advertisement
জাতীয়

শিক্ষাবিনিময়ে বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে চাই: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘শিক্ষাবিনিময়ের মাধ্যমে আমরা বিশ্ব প্রতিযোগিতায় টিকে থাকতে চাই। বাংলাদেশি শিক্ষার্থীরা যেভাবে বিদেশে যাচ্ছে, আমাদের দেশেও যাতে বিদেশি শিক্ষার্থী ও শিক্ষক আসতে পারেন—সেভাবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শিক্ষার উন্নয়নে গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি।

সোমবার সকালে রাজধানীর হোটেল রেডিসনে ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডর ও শিক্ষা মেলার’ উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাব্যবস্থায় পাকিস্তান অনেক এগিয়ে গেছে। তাদের শিক্ষায় যে ব্যাপক উন্নয়ন হয়েছে, এর জন্য তাদের স্বাগত জানাই। শিক্ষা মেলার স্টলগুলো ঘুরে মনে হলো—সমগ্র পাকিস্তান ঘুরে আসছি।

তিনি বলেন, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় যে স্কলারশিপ দিয়ে থাকে, তাতে শিক্ষার্থীরা ভালোভাবে পড়ালেখা করতে পারে। আমাদের দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও যাতে এভাবে স্কলারশিপ দিয়ে বিদেশি শিক্ষার্থী আনতে পারে, সেই উদ্যোগ নিতে হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, আমাদের অ্যাম্বাসেডর হিসেবে আমাদের যে শিক্ষার্থীরা বিদেশে যাবে, তারা সেখানে গিয়ে আমাদের মানসম্মান রক্ষা করবে এবং সুন্দরভাবে লেখাপড়া শেষ করে ফিরে এসে দেশসেবায় ও মানবতার সেবায় কাজ করবে।

বাংলাদেশের উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা খুব কম—এমন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, সরকার শিক্ষাকে যেভাবে গুরুত্ব দিয়ে কাজ করছে, ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনার ইমরান হায়দারসহ দূতাবাস কর্মকর্তা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মেলায় পাকিস্তানের প্রথম সারির উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর স্টল রয়েছে। এতে আগ্রহী শিক্ষার্থীদের স্কলারশিপসহ দেশটির শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিসংক্রান্ত নানা তথ্য প্রদান করা হচ্ছে।

এই সম্পর্কিত আরো

১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার, প্রধানমন্ত্রীর প্রটোকলেও কাটছাঁট

কুলাউড়ায় ৫০০ টাকা মজুরী বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের গন বিক্ষোভ

অর্ধশত মোবাইল উদ্ধার করে মালিকদের ফেরত দিল পুলিশ

সন্তানদের খেয়াল রাখুন, ইন্টারনেটে ঝুঁকি বাড়ছে: এমপি এমরান

জামালগঞ্জে হাওরের বুকে ‘ভ্রমণ বিলাস পার্ক’, মন কেড়েছে দর্শনার্থীদের

এইচএসসির ইংরেজি ভার্সনের প্রশ্নপত্র ভুলে ভরা, ক্ষুব্ধ পরীক্ষার্থীরা

শান্তিগঞ্জে কবরস্থানে গাছে ঝুলন্ত ব্যক্তির মরদেহ উদ্ধার

কৃষিবিদ জাকির হোসেন কুলাউড়ার লস্করপুর বিদ্যালয়ের নতুন সভাপতি

প্রধানমন্ত্রী মেধাবী ও আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার

শহীদ সাংবাদিক তুরাবের কবর জিয়ারত করলেন ডা. শফিকুর রহমান