সোমবার, ২৭ জুলাই ২০২৬
সোমবার, ২৭ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
ছাতকে শিক্ষার মানোন্নয়নে তদারকি জোরদার, উন্নয়নে ভূমিকা এমপি মিলনের নতুন কারিকুলামে গুরুত্ব পাবে ধর্মীয়, পারিবারিক ও নাগরিক মূল্যবোধ: সিলেটে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রওফুর রাজা, সহ-সভাপতি নাজমুল ইসলাম জকিগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ অভিযোগে মানববন্ধন ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন গোলাপগঞ্জের পর এবার বিয়ানীবাজার থানায় ‘প্রবাসী হেল্প ডেস্ক কর্নার’ সরকারের সাহসী সূচনা, এখন প্রয়োজন বৃহত্তর প্রশাসনিক সংস্কার শাপলা চত্বর মামলা নতুন মোড়ে, শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জ দাখিল ১০ আগস্ট এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফল প্রকাশ
advertisement
জাতীয়

তাপপ্রবাহ না থাকলেও সপ্তাহজুড়ে ভ্যাপসা গরম থাকবে

দুই সপ্তাহ ধরে টানা বর্ষণের পর আগামী বুধবার পর্যন্ত দেশে ভারি বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এ সময় দেশের বিভিন্ন স্থানে বিছিন্নভাবে বৃষ্টি হলেও সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে এ সময় দেশজুড়ে তাপমাত্রা খুব বেশি না বাড়লেও ভ্যাপসা গরম বাড়বে। এছাড়া আগামী বৃহস্পতিবার থেকে আবারও টানা কয়েক দিন ভারি থেকে অতিভারি বৃষ্টি হওয়ার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের আজ সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টার তথ্য পর্যালোচনায় দেখা যায় সংস্থাটির ৫১টি পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২৫, রাজশাহীতে ১৩, সিরাজগঞ্জের তাড়াশে ৯, নওগাঁর বদলগাছী ৫, বগুড়ায় ২ মিলিমিটার এবং ফরিদপুরে সামান্য বৃষ্টি হয়েছে। এছাড়া দেশের আর কোথাও বৃষ্টি হয়নি।

আজ দুপুরে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আমার দেশকে বলেন, আগামী পাঁচ দিন দেশে বিছিন্নভাবে বৃষ্টি হলেও ভারি বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে এ সময় তাপমাত্রা খুববেশি না বাড়লেও বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে দেশজুড়ে ভ্যাপসা গরম পড়তে পারে। এরপর আগামী ১৪ মে থেকে আবার দেশের উত্তর পূর্বাঞ্চলে টানা কয়েক দিন ভারি থেকে অতিভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কেননা, ওই সময়ে ভারতের মেঘালয় ও চেরাপুঞ্জিতে অতিভারি বর্ষণ হতে পারে।

চলতি বছরে গ্রীষ্মের এই সময়ে বেশি বৃষ্টিপাতের বিষয়ে এই আবহাওয়াবিদ আরো বলেন, বিগত ৩০ বছরের আবহাওয়ার পরিস্থিতি বিশ্লেষণে দেখা যায় গত চার-পাঁচ বছর থেকে বৃষ্টিপাতের পরিমাণ অস্বাভাবিক হারে কমে গিয়েছিল। চলতি বছরে আগেভাগেই মৌসুমি বায়ু সক্রিয় হওয়ায় অভ্যন্তরীণ বৃষ্টিপাত কিছু বেড়েছে।

এর আগে গত ২৬ এপ্রিল থেকে টানা প্রায় দুই সপ্তাহ ধরে সারা দেশে বৃষ্টি হয়েছে।

এই সম্পর্কিত আরো

ছাতকে শিক্ষার মানোন্নয়নে তদারকি জোরদার, উন্নয়নে ভূমিকা এমপি মিলনের

নতুন কারিকুলামে গুরুত্ব পাবে ধর্মীয়, পারিবারিক ও নাগরিক মূল্যবোধ: সিলেটে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা

আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন সভাপতি রওফুর রাজা, সহ-সভাপতি নাজমুল ইসলাম

জকিগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ অভিযোগে মানববন্ধন

ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

গোলাপগঞ্জের পর এবার বিয়ানীবাজার থানায় ‘প্রবাসী হেল্প ডেস্ক কর্নার’

সরকারের সাহসী সূচনা, এখন প্রয়োজন বৃহত্তর প্রশাসনিক সংস্কার

শাপলা চত্বর মামলা নতুন মোড়ে, শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে চার্জ দাখিল

১০ আগস্ট এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার ফল প্রকাশ