শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
মুক্তির আগেই ফাঁস বিজয়ের ৫০০ কোটি রুপির সিনেমার এইচডি প্রিন্ট ইসরায়েলকে যুদ্ধবিরতিতে রাজি হতে বাধ্য করা হয়েছে জামায়াতের ১০ নারী সাংসদ চূড়ান্ত, সিলেটের কে? সিলেটে ১৩৮ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা সিলেটে চোরাই মোটরসাইকেলসহ আটক হাসান ‘চুরি ও জমি দখলের’ এক মামলায় জামিন পেলেন চিন্ময় দাস ইলিয়াস আলী দেশের গণতন্ত্র ও নির্বাচনের জন্য লড়াই করেছেন: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বিসিবিতে বুলবুলের নেতৃত্বাধিন বোর্ড ভেঙে তামিমের নেতৃত্বে এডহক কমিটি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামালগঞ্জে জামায়াতের লিফলেট বিতরণ বাড়ছে লোডশেডিং, উৎপাদন ঘাটতি ২ হাজার মেগাওয়াটের কাছাকাছি
advertisement
আইন-আদালত

নির্বাচনি সীমানা পুনর্নির্ধারণ: ফরিদপুর-৪ আসন ফিরিয়ে দিতে হাইকোর্টের রুল

নির্বাচন কমিশনের জারি করা একটি প্রজ্ঞাপনকে চ্যালেঞ্জ করে হাইকোর্ট রুল জারি করেছে। প্রজ্ঞাপনে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের নগরকান্দা উপজেলার সঙ্গে যুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ সংক্রান্ত একটি রিট পিটিশনের শুনানি শেষে এ রুল জারি করেন। রুলে জানতে চাওয়া হয়েছে, এই প্রজ্ঞাপন কেন অবৈধ ঘোষণা করা হবে না।

রুলের জবাব দিতে সংশ্লিষ্টদের আগামী ১০ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব।

গত ৯ সেপ্টেম্বর এই প্রজ্ঞাপনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটকারীরা হলেন ফরিদপুর-৪ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী মো. শহিদুল ইসলাম বাবুল, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহবুবুর রহমান দুলাল ও আরও তিনজন। তাদের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব।

রিট দায়েরের আগে নির্বাচন কমিশনকে ৪৮ ঘণ্টার মধ্যে প্রজ্ঞাপনটি বাতিল করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। তবে নির্ধারিত সময়ে কোনো সাড়া না পাওয়ায় হাইকোর্টে রিট করা হয় বলে জানান রিটকারীদের আইনজীবী।

অন্যদিকে, আলগি ও হামিরদি ইউনিয়নকে অন্য আসনে স্থানান্তরের প্রতিবাদে ভাঙ্গা উপজেলায় কয়েকদিন ধরে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি চলছে।

এই সম্পর্কিত আরো

মুক্তির আগেই ফাঁস বিজয়ের ৫০০ কোটি রুপির সিনেমার এইচডি প্রিন্ট

ইসরায়েলকে যুদ্ধবিরতিতে রাজি হতে বাধ্য করা হয়েছে

জামায়াতের ১০ নারী সাংসদ চূড়ান্ত, সিলেটের কে?

সিলেটে ১৩৮ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

সিলেটে চোরাই মোটরসাইকেলসহ আটক হাসান

‘চুরি ও জমি দখলের’ এক মামলায় জামিন পেলেন চিন্ময় দাস

ইলিয়াস আলী দেশের গণতন্ত্র ও নির্বাচনের জন্য লড়াই করেছেন: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

বিসিবিতে বুলবুলের নেতৃত্বাধিন বোর্ড ভেঙে তামিমের নেতৃত্বে এডহক কমিটি

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামালগঞ্জে জামায়াতের লিফলেট বিতরণ

বাড়ছে লোডশেডিং, উৎপাদন ঘাটতি ২ হাজার মেগাওয়াটের কাছাকাছি