শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
মুক্তির আগেই ফাঁস বিজয়ের ৫০০ কোটি রুপির সিনেমার এইচডি প্রিন্ট ইসরায়েলকে যুদ্ধবিরতিতে রাজি হতে বাধ্য করা হয়েছে জামায়াতের ১০ নারী সাংসদ চূড়ান্ত, সিলেটের কে? সিলেটে ১৩৮ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা সিলেটে চোরাই মোটরসাইকেলসহ আটক হাসান ‘চুরি ও জমি দখলের’ এক মামলায় জামিন পেলেন চিন্ময় দাস ইলিয়াস আলী দেশের গণতন্ত্র ও নির্বাচনের জন্য লড়াই করেছেন: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বিসিবিতে বুলবুলের নেতৃত্বাধিন বোর্ড ভেঙে তামিমের নেতৃত্বে এডহক কমিটি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামালগঞ্জে জামায়াতের লিফলেট বিতরণ বাড়ছে লোডশেডিং, উৎপাদন ঘাটতি ২ হাজার মেগাওয়াটের কাছাকাছি
advertisement
আইন-আদালত

‘আবদুল্লাহ আল-মামুন অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার চেষ্টা করছেন’

মামলার আসামি পুলিশের সাবেক আইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন নিজের অপরাধ গোপন করে অন্যের ঘাড়ে বন্দুক রেখে বাঁচার জন্যে অ্যাপ্রুভার হয়েছেন। এছাড়া তার জবানবন্দি রেকর্ড করার পদ্ধতিটি সঠিক ছিল না— এমন মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। এদিন তৃতীয় দিনের যুক্তিতর্কে আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষে আনা অভিযোগসহ বিভিন্ন সাক্ষীর বক্তব্যের বিরোধিতা করেন এই আইনজীবী।

বুধবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে তৃতীয় দিনের মতো আসামিপক্ষের আইনজীবী তার যুক্তিতর্ক তুলে ধরেন।

তিনি আরও বলেন, মামলার সাক্ষী মাহমুদ সাহেবের বক্তৃতা নিয়ে আমার যুক্তি হচ্ছে—উনি ভিন্ন মতাবলম্বী একজন ব্যক্তি। তিনি শেখ হাসিনার বিরুদ্ধাচরণ করা একজন ব্যক্তি। শেখ হাসিনার শাসন, সবকিছুই তার ভালো লাগে না।

তিনি বলেন, যারে দেখতে নারী তার চলন বাঁকা—এরকম একজন লোক। শেখ হাসিনাকে দেখতে পারেন না, অতএব তার যা কিছু আছে—তার চোখ বাঁকা, নাক বাঁকা, তার হাত বাঁকা, সবকিছুই উনার কাছে এরকম মনে হয়েছে। সেটা থেকেই তিনি বিস্তারিত বক্তব্য দিয়েছেন। উনার ইতিহাস টেনে এনেছেন, কবে কী করেছেন বঙ্গবন্ধু, রক্ষীবাহিনী কী করেছে, এই যে ইতিহাসগুলো—ইতিপূর্বে এর প্রত্যেকটার জবাব আমি দিয়েছি। ইতিপূর্বে আর্গুমেন্ট করেছি, সেখানে উনার যে বক্তব্যগুলো এসেছে।

তিনি আরও বলেন, মাহমুদুর রহমান ওই ঘটনার সময় এখানে ছিলেন না। বাংলাদেশে ছিলেন না। উনি ছিলেন বিদেশে। উনার বিরুদ্ধে শেখ হাসিনার আমলে জেল হয়েছে, জরিমানা হয়েছে। এই যে জেল জরিমানা হওয়া, তার ভেতরে যে ক্ষোভ, সেই ক্ষোভ থেকে উনি যা না পারছেন, তার থেকেও বেশি বলেছেন। সুতরাং ক্ষোভের বশবর্তী কেউ যদি কোনো কিছু বলে—সেটাকে গ্রহণ মাননীয় আদালত করবেন কিনা, সেটা আদালতের বিবেচনা বলে আমি মনে করি।

এই সম্পর্কিত আরো

মুক্তির আগেই ফাঁস বিজয়ের ৫০০ কোটি রুপির সিনেমার এইচডি প্রিন্ট

ইসরায়েলকে যুদ্ধবিরতিতে রাজি হতে বাধ্য করা হয়েছে

জামায়াতের ১০ নারী সাংসদ চূড়ান্ত, সিলেটের কে?

সিলেটে ১৩৮ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

সিলেটে চোরাই মোটরসাইকেলসহ আটক হাসান

‘চুরি ও জমি দখলের’ এক মামলায় জামিন পেলেন চিন্ময় দাস

ইলিয়াস আলী দেশের গণতন্ত্র ও নির্বাচনের জন্য লড়াই করেছেন: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

বিসিবিতে বুলবুলের নেতৃত্বাধিন বোর্ড ভেঙে তামিমের নেতৃত্বে এডহক কমিটি

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে জামালগঞ্জে জামায়াতের লিফলেট বিতরণ

বাড়ছে লোডশেডিং, উৎপাদন ঘাটতি ২ হাজার মেগাওয়াটের কাছাকাছি