রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিদ্যুৎ সংকটের সমাধান মন্ত্রী বদলে নয়, ব্যবস্থার সংস্কারে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে গ্রেপ্তার ২৪ আসামি রিমান্ডে জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত বিশ্বনাথের রামপাশা বাজারে ইউপি চেয়ারম্যান প্রার্থী খছরু মিয়ার মতবিনিময় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার আহ্বান এমপি তাহসিনা রুশদীরের শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় সুজন মিয়া গুরুতর আহত শান্তিগঞ্জে ইসলামী আন্দোলনের উপজেলা কমিটি গঠন কানাইঘাট সমিতি সিলেট মহানগরের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান কানাইঘাটে দপ্তর প্রধানদের সঙ্গে এমপি আবুল হাসানের মতবিনিময় ৩ কার্টন থেকে অজ্ঞাত ব্যক্তির ৬ টুকরো মরদেহ উদ্ধার
advertisement
আইন-আদালত

শাপলা চত্বরে ঘটনার মামলা: দুই সাংবাদিকসহ ৯ জনকে গ্রেপ্তার দেখালেন

 হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী, পুলিশ কর্মকর্তা, দুই সাংবাদিকসহ আট আসামিকে গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল। সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীসহ ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হলে আজ রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আটজনকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

আর আবদুল লতিফ সিদ্দিকী আগে থেকেই এ মামলায় গ্রেপ্তার রয়েছেন।

গ্রেপ্তার দেখানো আট আসামি হলেন– সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, পুলিশের সাবেক মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, বরখাস্ত হওয়া সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, একাত্তর টিভির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু, সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা এবং পুলিশের সাবেক ডিআইজি মোহা. আবদুল জলিল মণ্ডল। আসামিরা মানবতাবিরোধী অপরাধের অন্য মামলায় আগে থেকেই কারাগারে আছেন।


ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদসহ এ মামলার ৪১ আসামির মধ্যে ৩০ জন এখনো পলাতক। সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সাবেক কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাকও এই মামলার আসামি। তারা অন্য মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তাদেরকে আগামী ধার্য তারিখে হাজির করতে বলা হয়েছে।


প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, পলাতক ৩০ আসামির মধ্যে ২০ জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে প্রতিবেদন পাওয়া গেছে। বাকি ১০ আসামির বিষয়ে এখনো গ্রেপ্তারসংক্রান্ত প্রতিবেদন আসেনি। পলাতক আসামিদের গ্রেপ্তারের বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। ওই দিন প্রতিবেদন দাখিলের পর পলাতকদের হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের জন্য আবেদন করা হবে।

এর আগে গত ২৭ জুলাই এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর তা আমলে নেন ট্রাইব্যুনাল। পরে পলাতকদের গ্রেপ্তার করতে পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।

এই সম্পর্কিত আরো

বিদ্যুৎ সংকটের সমাধান মন্ত্রী বদলে নয়, ব্যবস্থার সংস্কারে

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলে গ্রেপ্তার ২৪ আসামি রিমান্ডে

জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সাধারণ সভা অনুষ্ঠিত

বিশ্বনাথের রামপাশা বাজারে ইউপি চেয়ারম্যান প্রার্থী খছরু মিয়ার মতবিনিময়

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার আহ্বান এমপি তাহসিনা রুশদীরের

শান্তিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় সুজন মিয়া গুরুতর আহত

শান্তিগঞ্জে ইসলামী আন্দোলনের উপজেলা কমিটি গঠন

কানাইঘাট সমিতি সিলেট মহানগরের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

কানাইঘাটে দপ্তর প্রধানদের সঙ্গে এমপি আবুল হাসানের মতবিনিময়

৩ কার্টন থেকে অজ্ঞাত ব্যক্তির ৬ টুকরো মরদেহ উদ্ধার