শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
শিরোনাম
‘গাড়ি চালাতে গিয়ে নারী চালকদের একটু সমস্যা হতেই পারে’ মির্জা ফখরুলের ভূমিকা রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বনাথে সিডস অব সাদাকাহর ৩ ঘর প্রদান কমলগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় ছাতকের ধারণ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পূর্ণ বানিয়াচংয়ে সরকারি বালিকা বিদ্যালয়ে শিক্ষক-অভিভাবক মতবিনিময় রাজনগরের স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে চারা বিতরণ ছাতকে মাদকবিরোধী অভিযানে ৪ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে সাজা হবিগঞ্জে বিজিবির অভিযান : - সাতছড়ির জঙ্গলে মাটির নিচে ৬ পিস্তল ও গুলি উদ্ধার কানাইঘাটে তজম্মুল আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
advertisement
আন্তর্জাতিক

যুদ্ধবিরতিতে সম্মত ভারত-পাকিস্তান : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভারত ও পাকিস্তান ‘পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে’ সম্মত হয়েছে। আজ শনিবার আল-জাজিরা এই খবর দিয়েছে।

ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথে ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতির কথা জানান। তিনি বলেন, দুই দেশ তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছে।

ট্রুথে তিনি লিখেছেন, “যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ এক রাতের আলোচনার পর, আমি আনন্দের সঙ্গে ঘোষণা দিচ্ছি ভারত ও পাকিস্তান পূর্ণ এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে।”

তিনি আরও বলেন, “নিজেদের সঠিক জ্ঞান ও অসাধারণ বুদ্ধিমত্তা ব্যবহার করায় দুই দেশকে অভিনন্দন।”

এর আগে পাকিস্তানের জিও টিভিকে দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছিলেন, পাকিস্তান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিকে জানিয়েছে যে, উত্তেজনা কমানোর বল ভারতের হাতে।

তিনি বলেন, পাকিস্তান শান্তিপূর্ণ সমাধানে আগ্রহী এবং উত্তেজনা কমাতে প্রস্তুত, তবে এর শর্ত হচ্ছে—ভারতকে অবশ্যই যে কোনো ধরনের সামরিক আগ্রাসন থেকে বিরত থাকতে হবে।

ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্তবর্তী অঞ্চল ও কাশ্মীরে সামরিক উত্তেজনা চরমে পৌঁছেছে। উভয় দেশই হামলা ও পাল্টা হামলা শুরু করেছে। আন্তর্জাতিক মহল এ উত্তেজনা কমানোর আহ্বান জানিয়ে আসছে।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন প্রাণ হারায়। এই হামলার দায় পাকিস্তানের ওপর চাপিয়ে মঙ্গলবার দিবাগত রাতে দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে পাকিস্তানে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। ওই সময় ভারতের বেশ কয়েকটি বিমান এবং ড্রোন ভূপাতিত করার দাবি করে পাকিস্তান। 

পরবর্তীতে নয়াদিল্লি হামলা অব্যাহত রাখলে ভারতেও হামলা চালায় পাকিস্তান। দেশটির সামরিক বাহিনী ঘোষণা করেছে, তারা ভারতের ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারগুলোয় অভিযান চালিয়েছে।

এই সম্পর্কিত আরো

‘গাড়ি চালাতে গিয়ে নারী চালকদের একটু সমস্যা হতেই পারে’

মির্জা ফখরুলের ভূমিকা রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বনাথে সিডস অব সাদাকাহর ৩ ঘর প্রদান

কমলগঞ্জে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়

ছাতকের ধারণ বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পূর্ণ

বানিয়াচংয়ে সরকারি বালিকা বিদ্যালয়ে শিক্ষক-অভিভাবক মতবিনিময়

রাজনগরের স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে চারা বিতরণ

ছাতকে মাদকবিরোধী অভিযানে ৪ মাদকসেবী আটক, বিভিন্ন মেয়াদে সাজা

হবিগঞ্জে বিজিবির অভিযান :সাতছড়ির জঙ্গলে মাটির নিচে ৬ পিস্তল ও গুলি উদ্ধার

কানাইঘাটে তজম্মুল আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন