মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
অপপ্রচার চালিয়ে দেশের অগ্রযাত্রা ব্যাহত করা যাবে না: নাসিম হোসাইন সিলেট নগরীর বিভিন্ন এলাকায় ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ ছাতকে জাতীয় শিক্ষক দিবস পালন বিশ্বনাথে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলীর দাফন সম্পন্ন কুলাউড়ায় ভারপ্রাপ্তের ভারে শিক্ষা প্রতিষ্ঠান, ৪ কলেজসহ ১৫ প্রতিষ্ঠানে নেই স্থায়ী প্রধান যুক্তরাজ্যে নৌকায় প্রবেশ করা প্রায় সব নারী ধর্ষণের শিকার হয়েছেন ৭ নভেম্বর ছুটি ঘোষণা, বাড়ল পূজার ছুটিও সুনামগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু শেখ হাসিনা ভারতে বসে যেভাবে বিরক্ত করছেন, এমন হলে মোদি ঢাকা আসতেন?: হুমায়ুন কবির
advertisement
আন্তর্জাতিক

কাশ্মীর ইস্যুতে অবস্থান জানাল রাশিয়া, চিন্তায় পাকিস্তান

জম্মু ও কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এরমধ্যেই আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করে পাশে থাকার বার্তা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং অপরাধীদের বিচারের আওতায় আনতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, পুতিনের এই বার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ, সম্প্রতি পাকিস্তানি প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ রুশ সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে রাশিয়া, চীন ও পশ্চিমা দেশগুলোকে পাহেলগামের ঘটনার তদন্তে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছিলেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক এক্স (সাবেক টুইটার) পোস্টে জানান, ‘প্রেসিডেন্ট পুতিন প্রধানমন্ত্রী মোদিকে ফোন করে পেহেলগামে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করেছেন। তিনি নিরীহ মানুষের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে পূর্ণ সমর্থন জানিয়েছেন। পুতিন জোর দিয়ে বলেছেন, এই বর্বর হামলায় দায়ীদের ও তাদের সমর্থকদের বিচারের আওতায় আনতেই হবে।’

দুই নেতা দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। মোদি পুতিনকে আগামী বার্ষিক সম্মেলনের জন্য ভারত সফরের আমন্ত্রণও জানান, যা বছরের শেষ দিকে অনুষ্ঠিত হবে।

এদিকে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী দাবি করেছেন, আন্তর্জাতিক তদন্তেই বোঝা যাবে ভারত সত্য বলছে কি না। তিনি বলেছেন, ‘কথা বা খালি বিবৃতি দিয়ে কিছু হবে না, প্রমাণ থাকতে হবে, পাকিস্তান এ ঘটনার সঙ্গে যুক্ত।’

প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধের সময়েও ভারত যখন পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে তেল আমদানি চালিয়ে গিয়েছে, তখন মস্কো-নয়াদিল্লি সম্পর্ক আরও দৃঢ় হয়েছে। প্রেসিডেন্ট পুতিন একবার বলেছিলেন, ‘আমাদের সম্পর্ক এতটাই গভীর, আপনি কোনো অনুবাদ ছাড়াই আমাকে বুঝতে পারবেন।’

এনডিটিভি বলছে, এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী মোদিকে পুতিনের ফোনকল শুধু কূটনৈতিক সমর্থন নয়, পাকিস্তানের প্রস্তাবকে স্পষ্টভাবে খণ্ডনও বটে।

▐ এই সম্পর্কিত আরো

অপপ্রচার চালিয়ে দেশের অগ্রযাত্রা ব্যাহত করা যাবে না: নাসিম হোসাইন

সিলেট নগরীর বিভিন্ন এলাকায় ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ছাতকে জাতীয় শিক্ষক দিবস পালন

বিশ্বনাথে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলীর দাফন সম্পন্ন

কুলাউড়ায় ভারপ্রাপ্তের ভারে শিক্ষা প্রতিষ্ঠান, ৪ কলেজসহ ১৫ প্রতিষ্ঠানে নেই স্থায়ী প্রধান

যুক্তরাজ্যে নৌকায় প্রবেশ করা প্রায় সব নারী ধর্ষণের শিকার হয়েছেন

৭ নভেম্বর ছুটি ঘোষণা, বাড়ল পূজার ছুটিও

সুনামগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু

শেখ হাসিনা ভারতে বসে যেভাবে বিরক্ত করছেন, এমন হলে মোদি ঢাকা আসতেন?: হুমায়ুন কবির