শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
শিরোনাম
সিলেটে ট্রিপল মার্ডার: ১৬৪ ধারায় বাবুলের জবানবন্দি ইরান অবরোধের মধ্যে ৬৭টি বাণিজ্যিক জাহাজের গতিপথ বদলেছে যুক্তরাষ্ট্র সাংবাদিক নিরাপত্তা নিয়ে চট্টগ্রামে মতবিনিময় সভা অনুষ্ঠিত গেম ডেভেলপমেন্ট ট্রফি কী, কেন আয়োজন করছে বিসিবি যৌন নির্যাতনের ট্রমা থেকে মাদকের ওভারডোজ, সব বাধা পেরিয়েছেন ৫০০ কোটি টাকার মালিক এই গায়িকা যে হোটেল রুম নিয়ে অভিযোগ, সেখানে ছিলেনই না জেমস, দাবি ম্যানেজারের মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত, শপথ শুক্রবার সন্ধ্যায় ‘গাড়ি চালাতে গিয়ে নারী চালকদের একটু সমস্যা হতেই পারে’ মির্জা ফখরুলের ভূমিকা রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বনাথে সিডস অব সাদাকাহর ৩ ঘর প্রদান
advertisement
আন্তর্জাতিক

কাশ্মীর হামলার নেপথ্যে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’!

কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার পেছনে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (‘র’) জড়িত থাকতে পারে বলে চাঞ্চল্যকর দাবি করেছে পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যম। টেলিগ্রামে ‘ফাঁস হওয়া’ একটি গোপন নথির উদ্ধৃতি দিয়ে এই দাবি করা হয়েছে। তবে ওই নথির সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি।

টেলিগ্রামে ‘ফাঁস হওয়া’ গোপন নথির বরাতে প্রকাশিত প্রতিবেদনগুলোতে উল্লেখ করা হয়েছে, পেহেলগামের ওই হামলাকে ‘অমুসলিম জনগোষ্ঠীকে লক্ষ্য করে চালানো হামলা’ হিসেবে প্রচার করার সুস্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল। পাকিস্তানের বহুল প্রচারিত দৈনিক ‘পাকিস্তান টাইমস’ এই খবরটি প্রকাশ করেছে।

প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই)-কে জড়িয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর জন্য ভুয়া অ্যাকাউন্ট ব্যবহারের পরিকল্পনার কথাও ওই নথিতে উল্লেখ রয়েছে।

এদিকে, দুই দেশের মধ্যে চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই পাকিস্তানের সেনাবাহিনী কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) পূর্ণমাত্রার সামরিক মহড়া চালিয়েছে। বৃহস্পতিবার (২ মে) অনুষ্ঠিত ওই মহড়ায় সাঁজোয়া যান ও অত্যাধুনিক সামরিক সরঞ্জাম নিয়ে পাকিস্তানি সেনারা যুদ্ধ অনুশীলনে অংশ নেয়।

চলমান উত্তপ্ত পরিস্থিতিতে ভারতকে কঠোর হুঁশিয়ারি বার্তা দিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। তিনি স্পষ্ট জানিয়েছেন, ভারতের যেকোনো সামরিক দুঃসাহসের কঠোর জবাব দেওয়া হবে।

অন্যদিকে, কাশ্মীরের হামলার ঘটনায় জড়িতদের প্রতি কঠোর বার্তা দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছেন, হামলার সঙ্গে যুক্ত প্রত্যেককে খুঁজে বের করা হবে এবং কাউকেই কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।

এই টানটান উত্তেজনায় ভারতকে সংযত থাকার আহ্বান জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ চেয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত। এর আগে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে মোবাইলফোনে সংকট নিরসনের আহ্বান জানান।

এ ছাড়াও, নিরাপত্তা উদ্বেগের কারণে পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে কর্তৃপক্ষ ১০ দিনের জন্য সমস্ত ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে। ভারতীয় বিমান হামলার আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

এই সম্পর্কিত আরো

সিলেটে ট্রিপল মার্ডার: ১৬৪ ধারায় বাবুলের জবানবন্দি

ইরান অবরোধের মধ্যে ৬৭টি বাণিজ্যিক জাহাজের গতিপথ বদলেছে যুক্তরাষ্ট্র

সাংবাদিক নিরাপত্তা নিয়ে চট্টগ্রামে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গেম ডেভেলপমেন্ট ট্রফি কী, কেন আয়োজন করছে বিসিবি

যৌন নির্যাতনের ট্রমা থেকে মাদকের ওভারডোজ, সব বাধা পেরিয়েছেন ৫০০ কোটি টাকার মালিক এই গায়িকা

যে হোটেল রুম নিয়ে অভিযোগ, সেখানে ছিলেনই না জেমস, দাবি ম্যানেজারের

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত, শপথ শুক্রবার সন্ধ্যায়

‘গাড়ি চালাতে গিয়ে নারী চালকদের একটু সমস্যা হতেই পারে’

মির্জা ফখরুলের ভূমিকা রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বনাথে সিডস অব সাদাকাহর ৩ ঘর প্রদান