শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
শিরোনাম
সিলেটে ট্রিপল মার্ডার: ১৬৪ ধারায় বাবুলের জবানবন্দি ইরান অবরোধের মধ্যে ৬৭টি বাণিজ্যিক জাহাজের গতিপথ বদলেছে যুক্তরাষ্ট্র সাংবাদিক নিরাপত্তা নিয়ে চট্টগ্রামে মতবিনিময় সভা অনুষ্ঠিত গেম ডেভেলপমেন্ট ট্রফি কী, কেন আয়োজন করছে বিসিবি যৌন নির্যাতনের ট্রমা থেকে মাদকের ওভারডোজ, সব বাধা পেরিয়েছেন ৫০০ কোটি টাকার মালিক এই গায়িকা যে হোটেল রুম নিয়ে অভিযোগ, সেখানে ছিলেনই না জেমস, দাবি ম্যানেজারের মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত, শপথ শুক্রবার সন্ধ্যায় ‘গাড়ি চালাতে গিয়ে নারী চালকদের একটু সমস্যা হতেই পারে’ মির্জা ফখরুলের ভূমিকা রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বনাথে সিডস অব সাদাকাহর ৩ ঘর প্রদান
advertisement
আন্তর্জাতিক

ভারতে পাঠ্যবই থেকে বাদ গেলো মোগল-সুলতানি ইতিহাস

ভারতে সপ্তম শ্রেণির নতুন সমাজবিজ্ঞান বই থেকে বাদ দেওয়া হয়েছে দিল্লির মোগল ও সুলতানি শাসনামলের ইতিহাস। এর বদলে নতুন সংযোজন করা হয়েছে মগধ, মৌর্য ও শুঙ্গ সাম্রাজ্যসহ অন্যান্য ভারতীয় শাসকদের ইতিহাস।

জানা গেছে, নতুন শিক্ষানীতি অনুসরণ করে চলতি বছরে সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের জন্য সমাজবিজ্ঞানের নতুন বই প্রকাশ করেছে ভারতের ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশন অ্যান্ড ট্রেনিং (এনসিইআরটি)। প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত বিভিন্ন পাঠ্যপুস্তক সংস্কারের কাজে হাত দিয়েছে এনসিইআরটি।

নতুন বইগুলোতে ভারতীয় সভ্যতা-সংস্কৃতির ওপর জোর দেওয়া হয়েছে। এনসিইআরটির পাঠ্যপুস্তক দেশের বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় বোর্ডের অধীন স্কুলগুলোতে পড়ানো হয়। এনসিইআরটির নির্দেশিকা মেনে গত কয়েক বছরে পরিবর্তন ঘটেছে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রম। কোনো শ্রেণিতে মোগল যুগ বাদ পড়েছে। কোথাও ডারউইনের বিবর্তনবাদ, কোথাও বা আবার নারী আন্দোলনের ইতিহাস বাদ দেওয়া হয়েছে।

ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুসারে, ভারতের সপ্তম শ্রেণির পুরোনো বইয়ে মোগল আমল এবং সুলতানি সাম্রাজ্য নিয়ে আলাদা দুটি পরিচ্ছদ ছিল। নতুন বইয়ে ওই পরিচ্ছদ দুটি আর নেই। এগুলোর পরিবর্তে প্রাচীন ভারতীয় সাম্রাজ্যের ওপর লেখা একটি নতুন পরিচ্ছদ যুক্ত করা হয়েছে।

আগের বইতে মোগল আমল ও সুলতানি সাম্রাজ্যর ওই পরিচ্ছদে মুহাম্মদ বিন তুঘলক, ইখতিয়ার উদ্দিন বিন মুহাম্মদ বখতিয়ার খিলজি, মামলুক ও ইব্রাহিম লোদির সংক্ষিপ্ত ইতিহাস পড়ানো হতো। নতুন বই থেকে এগুলো বাদ দেওয়া হয়েছে।

নতুন বইয়ে ভারতীয় শাসকদের মধ্য মগধ, মৌর্য ও শুঙ্গ সাম্রাজ্যসহ কয়েকজন শাসকের কথা তুলে ধরা হয়েছে। যোগ করা হয়েছে ২০২৫ সালে উত্তর প্রদেশের প্রয়াগরাজে হওয়া কুম্ভমেলার প্রসঙ্গও। এগুলোর সঙ্গে যুক্ত হয়েছে ‘মেক ইন ইন্ডিয়া’, ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ ও অটল টানেলের কথা। নতুন বইয়ে রবীন্দ্রনাথ ঠাকুর ও দেশটির সাবেক রাষ্ট্রপতি এ পি জে আবদুল কালামও অন্তর্ভুক্ত হয়েছেন।

সূত্র: ইকোনমিক টাইমস

এই সম্পর্কিত আরো

সিলেটে ট্রিপল মার্ডার: ১৬৪ ধারায় বাবুলের জবানবন্দি

ইরান অবরোধের মধ্যে ৬৭টি বাণিজ্যিক জাহাজের গতিপথ বদলেছে যুক্তরাষ্ট্র

সাংবাদিক নিরাপত্তা নিয়ে চট্টগ্রামে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গেম ডেভেলপমেন্ট ট্রফি কী, কেন আয়োজন করছে বিসিবি

যৌন নির্যাতনের ট্রমা থেকে মাদকের ওভারডোজ, সব বাধা পেরিয়েছেন ৫০০ কোটি টাকার মালিক এই গায়িকা

যে হোটেল রুম নিয়ে অভিযোগ, সেখানে ছিলেনই না জেমস, দাবি ম্যানেজারের

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত, শপথ শুক্রবার সন্ধ্যায়

‘গাড়ি চালাতে গিয়ে নারী চালকদের একটু সমস্যা হতেই পারে’

মির্জা ফখরুলের ভূমিকা রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বনাথে সিডস অব সাদাকাহর ৩ ঘর প্রদান