মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
শিরোনাম
অপপ্রচার চালিয়ে দেশের অগ্রযাত্রা ব্যাহত করা যাবে না: নাসিম হোসাইন সিলেট নগরীর বিভিন্ন এলাকায় ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ ছাতকে জাতীয় শিক্ষক দিবস পালন বিশ্বনাথে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলীর দাফন সম্পন্ন কুলাউড়ায় ভারপ্রাপ্তের ভারে শিক্ষা প্রতিষ্ঠান, ৪ কলেজসহ ১৫ প্রতিষ্ঠানে নেই স্থায়ী প্রধান যুক্তরাজ্যে নৌকায় প্রবেশ করা প্রায় সব নারী ধর্ষণের শিকার হয়েছেন ৭ নভেম্বর ছুটি ঘোষণা, বাড়ল পূজার ছুটিও সুনামগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু শেখ হাসিনা ভারতে বসে যেভাবে বিরক্ত করছেন, এমন হলে মোদি ঢাকা আসতেন?: হুমায়ুন কবির
advertisement
আন্তর্জাতিক

বিয়ের আসরে কনে বদল, মেয়ের জায়গায় মা

ভারতের উত্তর প্রদেশের আলিগড়ে কিছুদিন আগে ঘটেছিল এক অদ্ভুত ঘটনা। মেয়ের সঙ্গে বিয়ের সবকিছু ঠিক। অনুষ্ঠানের ১০ দিন আগে মেয়েজামাইয়ের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন মা। এবার ঘটল আরেক ঘটনা। মেয়ের সঙ্গে বিয়ের কথা থাকলেও বিয়ে হলো মায়ের সঙ্গে।

উত্তর প্রদেশের মীরাটের ব্রহ্মপুরী এলাকার বাসিন্দা ২২ বছর বয়সী মোহাম্মদ আজিম। তাঁর বিয়ে ঠিক হয়েছিল শামলি এলাকার বাসিন্দা ২১ বছর বয়সী মানতাশার সঙ্গে।

গত ৩১ মার্চ বিয়ের দিন ঠিক ছিল। সবই ঠিকমতো এগোচ্ছিল, কিন্তু অঘটন ঘটল যখন কাজি বিয়ের অনুষ্ঠানে কনের নাম বললেন।

বিয়ে পড়ানোর সময় কনের নাম তাহিরা বলে উল্লেখ করেন কাজি। কিন্তু আজিম তো জানতেন কনের নাম মানতাশা। তখন ওই সময় কিছু বলার সুযোগ পাননি। পরে বিয়ে পড়ানো শেষে কনের ঘোমটা তুলতেই আজিম দেখতে পান, মানতাশার সঙ্গে নয়, তাঁর বিয়ে হয়েছে মানতাশার ৪৫ বছর বয়সী বিধবা মা তাহিরার সঙ্গে।

এ বিয়ে ঠিক করেছিলেন আজিমের ভাই নাদিম ও ভাবি সাইদা। আজিম এই প্রতারণার প্রতিবাদ করলে তাঁর ভাই ও ভাবি তাঁকে মিথ্যা ধর্ষণের মামলায় ফাঁসানোর হুমকি দেন বলে পুলিশের কাছে অভিযোগ করেন তিনি।

পুলিশের কাছে অভিযোগে আজিম আরও বলেন, এ বিয়ের সময় ৫ লাখ টাকার লেনদেনও হয়েছিল।

তবে পরে ব্রহ্মপুরীর সার্কেল অফিসার সৌম্য আস্থানা জানান, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে মীমাংসা হয়েছে। আজিম তাঁর অভিযোগ তুলে নিয়েছেন। তিনি এখন আর কোনো আইনি পদক্ষেপ নিতে চান না।

▐ এই সম্পর্কিত আরো

অপপ্রচার চালিয়ে দেশের অগ্রযাত্রা ব্যাহত করা যাবে না: নাসিম হোসাইন

সিলেট নগরীর বিভিন্ন এলাকায় ৯ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ

ছাতকে জাতীয় শিক্ষক দিবস পালন

বিশ্বনাথে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলীর দাফন সম্পন্ন

কুলাউড়ায় ভারপ্রাপ্তের ভারে শিক্ষা প্রতিষ্ঠান, ৪ কলেজসহ ১৫ প্রতিষ্ঠানে নেই স্থায়ী প্রধান

যুক্তরাজ্যে নৌকায় প্রবেশ করা প্রায় সব নারী ধর্ষণের শিকার হয়েছেন

৭ নভেম্বর ছুটি ঘোষণা, বাড়ল পূজার ছুটিও

সুনামগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা

ডেঙ্গুতে একদিনে ৯ জনের মৃত্যু

শেখ হাসিনা ভারতে বসে যেভাবে বিরক্ত করছেন, এমন হলে মোদি ঢাকা আসতেন?: হুমায়ুন কবির