সোমবার, ১০ আগস্ট ২০২৬
সোমবার, ১০ আগস্ট ২০২৬
শিরোনাম
বানিয়াচংয়ে এসএসসি ও সমমানে চরম ফল বিপর্যয় সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৬ শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ নবীগঞ্জে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত নতুন দায়িত্বে অর্থমন্ত্রী আমির খসরু, প্রজ্ঞাপন জারি সবশেষ মামলায় বিচারপতি খায়রুল হকের জামিন রাজনগরে বিপুল পরিমাণ চোলাই মদসহ নারী মাদক কারবারি আটক সিডনিতে জুলাই অভ্যুত্থান স্মরণ, গণতন্ত্র রক্ষায় প্রবাসীদের সক্রিয় হওয়ার আহ্বান এসএসসিতে সুনামগঞ্জ জেলার সেরা ছাতক সাউথ ওয়েস্ট সালেহ আহমেদ স্কুল অ্যান্ড কলেজ গোলাপগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৬০ শিক্ষার্থী
advertisement
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বাংলাদেশের পতাকা অবমাননায় ‘বজরং’ ৩ সদস্য গ্রেফতার


বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজ্যটির উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত রেলওয়ে স্টেশন থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেপ্তার তিনজনই কট্টর হিন্দুত্ববাদী সংগঠন ‘বজরং’ দলের সদস্য।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে- বুধবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত রেলস্টেশনে বাংলাদেশের জাতীয় পতাকা এঁকে তার ওপর দাঁড়িয়ে ছিল হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের বেশ কয়েকজন সদস্য। এ সময় পতাকা অবমাননার অভিযোগে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়।

গ্রেফতার তিনজনের নাম আর্য দাস, সুবীর দাস ও রিপন চট্টোপাধ্যায় বলে জানা গেছে। তারা যে বজরং দলেরই সদস্য, তা স্বীকার করেছেন সংগঠনের নেতা বাপন বিশ্বাস।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কে অভূতপূর্ব উত্তেজনা দেখা দিয়েছে। হিন্দু সংখ্যালঘুদের ওপর কথিত নিপীড়ন এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিযুক্ত চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের অভিযোগে বাংলাদেশ সীমান্তবর্তী কয়েকটি ভারতীয় রাজ্যে বিক্ষোভ হচ্ছে।

এছাড়া ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে উগ্র হিন্দুত্ববাদীদের হামলা-ভাঙচুর এবং বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার ঘটনা ঘটে। এ ঘটনায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভার্মাকে তলব করে কড়া প্রতিবাদ জানায়।

পরে দায়িত্ব অবহেলার অভিযোগে তিন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত ও আরও ৭ জনকে গ্রেফতার করে ত্রিপুরা পুলিশ।

এই সম্পর্কিত আরো

বানিয়াচংয়ে এসএসসি ও সমমানে চরম ফল বিপর্যয়

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৬

শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ

নবীগঞ্জে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত

নতুন দায়িত্বে অর্থমন্ত্রী আমির খসরু, প্রজ্ঞাপন জারি

সবশেষ মামলায় বিচারপতি খায়রুল হকের জামিন

রাজনগরে বিপুল পরিমাণ চোলাই মদসহ নারী মাদক কারবারি আটক

সিডনিতে জুলাই অভ্যুত্থান স্মরণ, গণতন্ত্র রক্ষায় প্রবাসীদের সক্রিয় হওয়ার আহ্বান

এসএসসিতে সুনামগঞ্জ জেলার সেরা ছাতক সাউথ ওয়েস্ট সালেহ আহমেদ স্কুল অ্যান্ড কলেজ

গোলাপগঞ্জে এসএসসিতে পাসের হার ৬৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৬০ শিক্ষার্থী