বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সার আমদানির নতুন গন্তব্য বেলারুশ: স্বরাষ্ট্রমন্ত্রী টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে যাচ্ছে ফসল: কৃষকের চোখে অন্ধকার জামালগঞ্জে জলাবদ্ধতায় ধান কাটতে পারছেন না কৃষক, ব্যাপক ক্ষতির আশঙ্কা লাইমহাউসে আস্থার প্রতীক মাছউদুল করিম, চাইছেন সবার দোয়া ও ভোটারদের সমর্থন শান্তিগঞ্জে জলাবদ্ধতায় বোরো ধান কাটায় সংকট, স্বেচ্ছাসেবী সহায়তার আহ্বান কুলাউড়ায় বাঁধ ভেঙে ১৫ গ্রাম প্লাবিত, ব্যাপক ক্ষয়ক্ষতি সিলেটে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী - ১ লাখ ৬০ হাজার প্রতিযোগি নিয়ে নতুন কুঁড়ি স্পোর্টস স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুসানের সাক্ষাৎ - পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা করবে ইউনেস্কো যুদ্ধবিদ্ধস্ত দেশগুলোর জন্য ওপেকের ১৫০০ কোটি ডলার সহায়তা ঘোষণা আমিরাত ওপেক ছাড়ায় খুশি ট্রাম্প, চাপে সৌদি আরব
advertisement
আন্তর্জাতিক

যুদ্ধবিদ্ধস্ত দেশগুলোর জন্য ওপেকের ১৫০০ কোটি ডলার সহায়তা ঘোষণা

ইরান যুদ্ধের প্রভাবে সৃষ্ট জ্বালানি ও বাণিজ্যিক সংকট মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোর জন্য ১৫০ কোটি মার্কিন ডলারের (প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকা) সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ।

বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ভিয়েনাভিত্তিক এই সংস্থাটি জানিয়েছে, এই বিশাল অংকের অর্থ এখন থেকে ২০২৮ সাল পর্যন্ত বিভিন্ন পর্যায়ে বিতরণ করা হবে। মূলত উন্নয়নশীল দেশগুলোর ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপ সামাল দিতে এই ‘চাহিদা-ভিত্তিক’ তহবিল গঠন করা হয়েছে।

ওপেক ফান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, যুদ্ধের ফলে খাদ্য, জ্বালানি এবং সারের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে এবং দাম কয়েক গুণ বেড়ে গেছে। এই তহবিল উন্নয়নশীল দেশগুলোর সরকারকে বাড়তি খরচ মেটাতে এবং নিরবচ্ছিন্ন পণ্য সরবরাহ নিশ্চিত করতে সহায়তা করবে।

সংস্থাটি আরো জানায়, বিশ্ববাজারে যুদ্ধের নেতিবাচক প্রভাব ও বাণিজ্যে স্থবিরতা কাটিয়ে উঠতে এই প্যাকেজটি দেশগুলোকে বিশেষ সুরক্ষা দেবে। এর আগেও বিভিন্ন বৈশ্বিক সংকটে উন্নয়নশীল দেশগুলোকে আর্থিক সহায়তা দিয়ে এসেছে এই আন্তর্জাতিক উন্নয়ন সংস্থাটি।

সূত্র : আল-জাজিরা

এই সম্পর্কিত আরো

সার আমদানির নতুন গন্তব্য বেলারুশ: স্বরাষ্ট্রমন্ত্রী

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে যাচ্ছে ফসল: কৃষকের চোখে অন্ধকার

জামালগঞ্জে জলাবদ্ধতায় ধান কাটতে পারছেন না কৃষক, ব্যাপক ক্ষতির আশঙ্কা

লাইমহাউসে আস্থার প্রতীক মাছউদুল করিম, চাইছেন সবার দোয়া ও ভোটারদের সমর্থন

শান্তিগঞ্জে জলাবদ্ধতায় বোরো ধান কাটায় সংকট, স্বেচ্ছাসেবী সহায়তার আহ্বান

কুলাউড়ায় বাঁধ ভেঙে ১৫ গ্রাম প্লাবিত, ব্যাপক ক্ষয়ক্ষতি

সিলেটে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১ লাখ ৬০ হাজার প্রতিযোগি নিয়ে নতুন কুঁড়ি স্পোর্টস

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুসানের সাক্ষাৎ পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা করবে ইউনেস্কো

যুদ্ধবিদ্ধস্ত দেশগুলোর জন্য ওপেকের ১৫০০ কোটি ডলার সহায়তা ঘোষণা

আমিরাত ওপেক ছাড়ায় খুশি ট্রাম্প, চাপে সৌদি আরব