বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শোধনাগারগুলোকে জেট ফুয়েল উৎপাদন বাড়ানোর নির্দেশ ব্রিটেনের ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল: প্রশ্ন আজহারের সার আমদানির নতুন গন্তব্য বেলারুশ: স্বরাষ্ট্রমন্ত্রী টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে যাচ্ছে ফসল: কৃষকের চোখে অন্ধকার জামালগঞ্জে জলাবদ্ধতায় ধান কাটতে পারছেন না কৃষক, ব্যাপক ক্ষতির আশঙ্কা লাইমহাউসে আস্থার প্রতীক মাছউদুল করিম, চাইছেন সবার দোয়া ও ভোটারদের সমর্থন শান্তিগঞ্জে জলাবদ্ধতায় বোরো ধান কাটায় সংকট, স্বেচ্ছাসেবী সহায়তার আহ্বান কুলাউড়ায় বাঁধ ভেঙে ১৫ গ্রাম প্লাবিত, ব্যাপক ক্ষয়ক্ষতি সিলেটে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী - ১ লাখ ৬০ হাজার প্রতিযোগি নিয়ে নতুন কুঁড়ি স্পোর্টস স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুসানের সাক্ষাৎ - পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা করবে ইউনেস্কো
advertisement
সিলেট বিভাগ

কুলাউড়ায় বাঁধ ভেঙে ১৫ গ্রাম প্লাবিত, ব্যাপক ক্ষয়ক্ষতি

ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত  ও  পাহাড়ি ঢলের কারণে মনু, ধলাই, জুড়ীসহ  সকল নদনদীর পানি দ্রুত  বাড়ছে। বিশেষ করে মনু নদীর পানি বিপৎসীমার ৭২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ফানাই সোনাই গোগালির পানি ইতিমধ্যে লোকালয়ে প্রবেশ করেছে। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে ইতিমধ্যে কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পাকা আধপাকা বোরোধান পানিতে তলিয়ে গেছে। 

এদিকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সদর ইউনিয়নের পুরন্দরপুর এলাকায় গোগালী ছড়ার প্রায় ১৫০ ফুট বাঁধ ভেঙে অন্তত ১৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে ফসল, মৎস্য খামার ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।  

সোমবার (২৭ এপ্রিল) থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের ফলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। বাঁধ ভেঙে উপজেলার সদর ও জয়চণ্ডী ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যায়। প্লাবিত গ্রামের মধ্যে সদর ইউনিয়নের বাগাজুরা, হাসনপুর, শ্রীপুর, করেরগ্রাম, মিনারমহল, সৈয়দপুর, গাজিপুর, পুরন্দপুর, হরিপুর, বড়কাপন এবং জয়চণ্ডী ইউনিয়নের দানাপুর, কামারকান্দি ও লামাগাঁওসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়। এতে প্রায় ১০০ বিঘা আউশ ও বোরো ধানের ক্ষেত, আউশের বীজতলা এবং শতাধিক পুকুর প্লাবিত হয়ে মাছ পানিতে ভেসে গেছে।

এ ব্যাপারে কুলাউড়া সদর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য নাদিম মাহমুদ রাজু জানান, বাঁধ ভেঙে সদর ইউনিয়নের গাজিপুর গ্রামে ২০ বিঘা বোরো ধান নষ্ট হয়েছে।

কুলাউড়া সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদুল ইসলাম  বলেন, বাঁধ ভাঙনের কারণে একাধিক গ্রাম প্লাবিত হয়েছে। এতে মৎস্য খামার, বোরো ধান ও আউশের বীজতলার ক্ষতি হয়েছে।

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মহি উদ্দিন জানান, কুলাউড়া ও জয়চন্ডি ইউনিয়নে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। ১০-১৫টি গ্রাম পাহাড়ি ঢলে বাড়িঘরে পানি প্রবেশ করে। আকস্মিক ঢলে পানিবন্দি মানুষ দুর্ভোগে পড়েছে। ক্ষয়ক্ষতির তালিকা দেওয়ার জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের বলা হয়েছে।

এই সম্পর্কিত আরো

শোধনাগারগুলোকে জেট ফুয়েল উৎপাদন বাড়ানোর নির্দেশ ব্রিটেনের

১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে মুক্তিযুদ্ধের দল: প্রশ্ন আজহারের

সার আমদানির নতুন গন্তব্য বেলারুশ: স্বরাষ্ট্রমন্ত্রী

টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে তলিয়ে যাচ্ছে ফসল: কৃষকের চোখে অন্ধকার

জামালগঞ্জে জলাবদ্ধতায় ধান কাটতে পারছেন না কৃষক, ব্যাপক ক্ষতির আশঙ্কা

লাইমহাউসে আস্থার প্রতীক মাছউদুল করিম, চাইছেন সবার দোয়া ও ভোটারদের সমর্থন

শান্তিগঞ্জে জলাবদ্ধতায় বোরো ধান কাটায় সংকট, স্বেচ্ছাসেবী সহায়তার আহ্বান

কুলাউড়ায় বাঁধ ভেঙে ১৫ গ্রাম প্লাবিত, ব্যাপক ক্ষয়ক্ষতি

সিলেটে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১ লাখ ৬০ হাজার প্রতিযোগি নিয়ে নতুন কুঁড়ি স্পোর্টস

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুসানের সাক্ষাৎ পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা করবে ইউনেস্কো