বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
শ্রীমঙ্গলে ৯৫ পিস ইয়াবা ও নগদ ৯ হাজার টাকাসহ দুইজন গ্রেফতার মুক্তিযুদ্ধের সত্যকে ‘নাটক’ বলার বিপদ লাফার্জহোলসিম বাংলাদেশ শ্রমিক ইউনিয়নের নির্বাচন ৩০ আগস্ট চুনারুঘাটে ধানের জমি থেকে যুবকের মরদেহ উদ্ধার বিদায়ের মুহূর্তে কাঁদলেন ফখরুল রাজপথে অগ্রণী ভূমিকা রাখছে স্বেচ্ছাসেবক দল: আব্দুল কাইয়ুম চৌধুরী কুলাউড়ায় যত্রতত্র সিএনজি পার্কিংয়ে অভিযান, ৭ গাড়ি জব্দ; শ্রমিকের কারাদণ্ড সুকান্তের জন্মশতবর্ষে কুলাউড়ায় ‘সুকান্ত সাহিত্য আড্ডা’ জামালগঞ্জে ৫০ কেজি কারেন্ট জাল জব্দ, দোকানিকে জরিমানা কুলাউড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির মৃত্যু
advertisement
আন্তর্জাতিক

ক্ষমতায় বসেই ৭ শতাধিক মদের দোকান বন্ধের নির্দেশ বিজয়ের

ক্ষমতায় বসেই ভারতের তামিলনাড়ুর বিভিন্ন উপাসনালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে থাকা ৭১৭টি সরকারি মদের দোকান অবিলম্বে বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর জোসেফ বিজয় (থালাপতি বিজয়)।

মঙ্গলবার জারি করা এক সরকারি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

সরকারি মালিকানাধীন তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশন লিমিটেডের (টাসম্যাক) এসব দোকান বন্ধের কাজ আগামী দুই সপ্তাহের মধ্যেই সম্পন্ন করার নির্দেশ দেওয়া

২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় আসার পর তামিলাগা ভেটরি কাজাগামের (টিভিকে) সরকারের এটি অন্যতম বড় প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে।

সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়, তামিলনাড়ুর ৪ হাজার ৭৬৫টি টাসম্যাক দোকানের ওপর একটি সমীক্ষা চালানো হয়। সেখানে দেখা যায়, ৭১৭টি দোকান সংবেদনশীল জনসমাগম এলাকাগুলোর খুব কাছাকাছি অবস্থিত। এর মধ্যে ২৭৬টি উপাসনালয়ের কাছে, ১৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের কাছে এবং ২৫৫টি বাসস্ট্যান্ডের আশপাশে রয়েছে।

জনস্বার্থের কথা বিবেচনা করে এসব দোকান দুই সপ্তাহের মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্ত বাস্তবায়ন নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও নির্দেশ দিয়েছে সরকার।

এই সিদ্ধান্তের ফলে রাজ্যের মোট টাসম্যাক দোকানের প্রায় ১৫ শতাংশ বন্ধ হয়ে যাবে। তামিলনাড়ুতে খুচরা মদ বিক্রিতে টাসম্যাকের একচেটিয়া নিয়ন্ত্রণ রয়েছে এবং এটি রাজ্য সরকারের অন্যতম বড় আয়ের উৎস।

২০২৪ সালে টিভিকে দল গঠনের পর থেকেই মদের দোকান সংস্কারকে নির্বাচনী প্রচারণার অন্যতম প্রধান ইস্যু করেছিলেন অভিনেতা থেকে রাজনীতিতে আসা বিজয়। ওই সময় তিনি পূর্ববর্তী ডিএমকে সরকারের বিরুদ্ধে তাসম্যাক পরিচালনায় ব্যাপক দুর্নীতির অভিযোগ এনেছিলেন। মঙ্গলবারের এই নির্দেশের মাধ্যমে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি এবং রাজস্বের চেয়ে জনকল্যাণকে অগ্রাধিকার দেওয়ার স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী বিজয়।

সূত্র: এনডিটিভি

এই সম্পর্কিত আরো

শ্রীমঙ্গলে ৯৫ পিস ইয়াবা ও নগদ ৯ হাজার টাকাসহ দুইজন গ্রেফতার

মুক্তিযুদ্ধের সত্যকে ‘নাটক’ বলার বিপদ

লাফার্জহোলসিম বাংলাদেশ শ্রমিক ইউনিয়নের নির্বাচন ৩০ আগস্ট

চুনারুঘাটে ধানের জমি থেকে যুবকের মরদেহ উদ্ধার

বিদায়ের মুহূর্তে কাঁদলেন ফখরুল

রাজপথে অগ্রণী ভূমিকা রাখছে স্বেচ্ছাসেবক দল: আব্দুল কাইয়ুম চৌধুরী

কুলাউড়ায় যত্রতত্র সিএনজি পার্কিংয়ে অভিযান, ৭ গাড়ি জব্দ; শ্রমিকের কারাদণ্ড

সুকান্তের জন্মশতবর্ষে কুলাউড়ায় ‘সুকান্ত সাহিত্য আড্ডা’

জামালগঞ্জে ৫০ কেজি কারেন্ট জাল জব্দ, দোকানিকে জরিমানা

কুলাউড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধির মৃত্যু