বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
শিরোনাম
হবিগঞ্জে বিজিবির অভিযান : - সাতছড়ির জঙ্গলে মাটির নিচে ৬ পিস্তল ও গুলি উদ্ধার কানাইঘাটে তজম্মুল আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন লাফার্জহোলসিম নির্বাচন: - বিএনপি আহ্বায়কের সঙ্গে শ্রমিক ঐক্য পরিষদের সাক্ষাৎ জগন্নাথপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি সুনামগঞ্জের দোয়ারাবাজারে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২ শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা বিয়ানীবাজারে দপ্তর প্রধানদের নিয়ে ডিসির মতবিনিময় সভা শ্রীমঙ্গলে ৯৫ পিস ইয়াবা ও নগদ ৯ হাজার টাকাসহ দুইজন গ্রেফতার মুক্তিযুদ্ধের সত্যকে ‘নাটক’ বলার বিপদ লাফার্জহোলসিম বাংলাদেশ শ্রমিক ইউনিয়নের নির্বাচন ৩০ আগস্ট
advertisement
আন্তর্জাতিক

ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের হয়ে ইতিহাস গড়লেন ফাতিমা

ফাতিমা তাহিলিয়া ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল) থেকে কেরালা বিধানসভায় প্রবেশকারী প্রথম নারী হিসেবে ইতিহাস সৃষ্টি করেছেন। পেরাম্ব্রা আসনে লেফট ডেমোক্রেটিক ফ্রন্টের (এলডিএফ) আহ্বায়ক টিপি রামকৃষ্ণনের বিরুদ্ধে পাঁচ হাজার ৮৭ ভোটের ব্যবধানে তার এই বিজয় শুধু তার জন্যই নয়, দলের জন্যও একটি উল্লেখযোগ্য মাইলফলক।

হারিথার সাবেক নেত্রী এবং পেশায় আইনজীবী তাহিলিয়া অবশ্য বিধানসভা নির্বাচনে আইইউএমএলের পক্ষ থেকে প্রথম নারী প্রার্থী নন। এর আগে ভানিতা লিগের নেত্রী কামারুন্নিসা আনোয়ার এবং নূরবিনা রশিদকে ১৯৯৬ ও ২০২১ সালে কোঝিকোড কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছিল, কিন্তু তারা কেউই জিততে পারেননি।

১৯৯৬ সালে কামারুন্নিসা আনোয়ারের পরাজয়ের পর দলটি প্রায় ২৫ বছর বিধানসভা নির্বাচনে আর কোনো নারী প্রার্থী দেয়নি। সময়ের সঙ্গে সমাজের বাস্তবতা বদলেছে এবং রাজনীতিতে নারীদের উপস্থিতি বেড়েছে। এর প্রভাবেই জনজীবনে নারীদের ভূমিকা নিয়ে আইইউএমএলের দৃষ্টিভঙ্গিও ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু করেছে।

ধর্মীয়ভাবে কিছুটা রক্ষণশীল অবস্থানের কারণে ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল) আগে নারীদের রাজনীতিতে আনার ক্ষেত্রে সমালোচনার মুখে পড়ত।

এখনো কিছুটা আপত্তি আছে, তবে আগের তুলনায় অনেক কম। দলের নেতৃত্ব ধীরে ধীরে নারীদের জনজীবনে অংশগ্রহণকে মেনে নিচ্ছে।

এ ছাড়া স্থানীয় সরকারব্যবস্থায় নারীদের জন্য ৫০ শতাংশ আসন সংরক্ষণ থাকায়, রাজনীতিতে তাদের উপস্থিতি আরো বেড়েছে এবং বিষয়টি এখন অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে।

তুলনামূলকভাবে উদার দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত রাজ্য সভাপতি সৈয়দ সাদিকালী শিহাব থাঙ্গালের নেতৃত্বে আইইউএমএল এই নির্বাচনে প্রথমবারের মতো দুইজন নারী প্রার্থীকে মনোনয়ন দিয়েছিল।


থাহিলিয়ার প্রাণবন্ত প্রচার এবং সাধারণ, সহজ-সরল ভাবমূর্তি তাকে একজন অভিজ্ঞ সিপিআই(এম) নেতা শ্রী রামকৃষ্ণনকে হারাতে সাহায্য করেছিল।

ভারতীয় ইউনিয়ন মুসলিম লীগকে দীর্ঘদিন ধরে সমালোচনা করা হয় যে, তারা জেতার মতো শক্ত আসনে নারীদের প্রার্থী করে না। কিন্তু তাহিলিয়ার জয় সেই ধারণাকে চ্যালেঞ্জ করেছে এবং পুরনো ভাবনায় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে। 

আগে ২০২১ সালে কোঝিকোড় থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন নূরবিনা রশিদ। তিনি ভালো ফল না করায় দলে তার যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠেছিল।
পরে তিনি তাহিলিয়ার প্রার্থিতার বিরোধিতাও করেন। তবে তাহিলিয়ার জয় শুধু সমালোচকদের ভুল প্রমাণ করেনি, বরং ভবিষ্যতে নারীদের জন্য দলে আরো সুযোগ তৈরি হতে পারে, এমন সম্ভাবনাও দেখিয়েছে।

এই সম্পর্কিত আরো

হবিগঞ্জে বিজিবির অভিযান :সাতছড়ির জঙ্গলে মাটির নিচে ৬ পিস্তল ও গুলি উদ্ধার

কানাইঘাটে তজম্মুল আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

লাফার্জহোলসিম নির্বাচন:বিএনপি আহ্বায়কের সঙ্গে শ্রমিক ঐক্য পরিষদের সাক্ষাৎ

জগন্নাথপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ কর্মসূচি

সুনামগঞ্জের দোয়ারাবাজারে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা

বিয়ানীবাজারে দপ্তর প্রধানদের নিয়ে ডিসির মতবিনিময় সভা

শ্রীমঙ্গলে ৯৫ পিস ইয়াবা ও নগদ ৯ হাজার টাকাসহ দুইজন গ্রেফতার

মুক্তিযুদ্ধের সত্যকে ‘নাটক’ বলার বিপদ

লাফার্জহোলসিম বাংলাদেশ শ্রমিক ইউনিয়নের নির্বাচন ৩০ আগস্ট