সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রধানমন্ত্রীর সিলেট সফরের পূর্ণাঙ্গ সূচী প্রকাশ, কী কী কর্মসূচী? সুরমা নদীতে হবে স্লুইস গেট আর দুই তীরে ওয়াকওয়ে, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী সাদাপাথর ও লালাখালসহ সিলেটের ছয় এলাকাকে ইসিএ ঘোষণার প্রস্তুতি সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল পত্রিকার যাত্রা শুরু মিমোর চিরকুটে শিক্ষকের নাম: নবীগঞ্জ থেকে সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার উপজেলা পরিষদ থাকছে না! বাবার গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পূজা চেরী মৌলভীবাজারে শেখ বোরহান উদ্দিন সোসাইটির মেধা যাচাই পরীক্ষার ফল প্রকাশ বিজিবির তৎপরতা: শুল্ক ফাঁকির বিপুল মালামাল জব্দ জামালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড: মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নিঃস্ব গাড়িচালক রফিক
advertisement
বিনোদন

অনুমতি ছাড়া ছবি-ভিডিও ব্যবহার নিয়ে ক্ষুব্ধ প্রভা

টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ সাদিয়া জাহান প্রভা এবার ক্ষোভ প্রকাশ করলেন একটি ভ্রমণ সংস্থার বিরুদ্ধে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি অভিযোগ করেন, অনুমতি ছাড়াই তার ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্যবহার করা হচ্ছে ওই প্রতিষ্ঠানের প্রচারণায়।

প্রভার দাবি, ‘ট্র্যাভেল ট্র্যাকারস’ নামের একটি এজেন্সি তার কোনো অনুমতি ছাড়াই ছবি ও ভিডিও নিজেদের বিজ্ঞাপনে ব্যবহার করছে। অথচ ওই সংস্থার কাছ থেকে তিনি কোনো সেবা নেননি।

প্রভার ভাষায়, ‘তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আমি ভ্রমণে যাই নিজের টাকায়। অথচ আমার ছবি ও ভিডিও তারা ব্র্যান্ডিংয়ের জন্য ব্যবহার করছে। এটি সম্পূর্ণ অনৈতিক।’

অনুমতিবিহীন কনটেন্ট ব্যবহারের বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়ে তিনি আরও বলেন ‘আমার অনুমতি ছাড়া কেন আপনারা ছবি-ভিডিও ব্যবহার করছেন? আমি কোনো অনুমতি দিইনি। এটা ঠিক কাজ নয়।’


তবে এ অভিযোগ নিয়ে ট্রাভেল ট্র্যাকারসের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

একই সঙ্গে আরেকটি ভুল ধারণার বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী। বুধবার (২০ আগস্ট) এক লাইভ ভিডিওতে তিনি জানান, সম্প্রতি অনেকেই তাকে মেকআপ আর্টিস্ট হিসেবে পরিচয় দিচ্ছেন।

প্রভা বলেন ‘একটি শর্ট কোর্স করেছি বলে আমি মেকআপ আর্টিস্ট, এটা মানে না।’

২০০৫ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন প্রভা। ২০০৭ সাল থেকে তিনি নিয়মিত নাটকে অভিনয় করছেন এবং ছোটপর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হিসেবে পরিচিতি পেয়েছেন।

এই সম্পর্কিত আরো

প্রধানমন্ত্রীর সিলেট সফরের পূর্ণাঙ্গ সূচী প্রকাশ, কী কী কর্মসূচী?

সুরমা নদীতে হবে স্লুইস গেট আর দুই তীরে ওয়াকওয়ে, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সাদাপাথর ও লালাখালসহ সিলেটের ছয় এলাকাকে ইসিএ ঘোষণার প্রস্তুতি

সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল পত্রিকার যাত্রা শুরু

মিমোর চিরকুটে শিক্ষকের নাম: নবীগঞ্জ থেকে সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার

উপজেলা পরিষদ থাকছে না!

বাবার গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পূজা চেরী

মৌলভীবাজারে শেখ বোরহান উদ্দিন সোসাইটির মেধা যাচাই পরীক্ষার ফল প্রকাশ

বিজিবির তৎপরতা: শুল্ক ফাঁকির বিপুল মালামাল জব্দ

জামালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড: মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নিঃস্ব গাড়িচালক রফিক