সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রধানমন্ত্রীর সিলেট সফরের পূর্ণাঙ্গ সূচী প্রকাশ, কী কী কর্মসূচী? সুরমা নদীতে হবে স্লুইস গেট আর দুই তীরে ওয়াকওয়ে, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী সাদাপাথর ও লালাখালসহ সিলেটের ছয় এলাকাকে ইসিএ ঘোষণার প্রস্তুতি সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল পত্রিকার যাত্রা শুরু মিমোর চিরকুটে শিক্ষকের নাম: নবীগঞ্জ থেকে সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার উপজেলা পরিষদ থাকছে না! বাবার গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পূজা চেরী মৌলভীবাজারে শেখ বোরহান উদ্দিন সোসাইটির মেধা যাচাই পরীক্ষার ফল প্রকাশ বিজিবির তৎপরতা: শুল্ক ফাঁকির বিপুল মালামাল জব্দ জামালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড: মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নিঃস্ব গাড়িচালক রফিক
advertisement
বিনোদন

জুয়েল স্মরণে ‘মহাকালের এক বছর’

গত বছর ৩০শে জুলাই না ফেরার দেশে পাড়ি দেন নন্দিত কণ্ঠশিল্পী হাসান আবিদুল রেজা জুয়েল। দেখতে দেখতে জুয়েলবিহীন একটি বছর পার হয়ে গেছে। তার স্মরণে বন্ধুরা আয়োজন করেছে ‘মহাকালের এক বছর’ শিরোনামে একটি অনুষ্ঠান।

আগামী ১লা আগস্ট বেইলি রোডের মহিলা সমিতির ড. নীলিমা ইব্রাহিম মিলনায়তনে গান-গল্পে বন্ধু, সহকর্মীরা স্মরণ করবেন জুয়েলকে।

এ প্রসঙ্গে জুয়েলের ভাই মহিবুর রেজা রুবেল বলেন, এটি স্মরণ সভার মতো কোনো ট্র্যাডিশনাল আয়োজন নয়। এখানে জুয়েলকে নিয়ে থাকবে আলোচনা, তার কিছু গানও শুনবো নীরবে। তার বিভিন্ন কাজের ওপর অডিও ভিজ্যুয়াল প্রদর্শিত হবে। থাকবে দোয়ার আয়োজন। সবার অংশগ্রহণ কামনা করছি।

এ ছাড়া জানা যায়, এই আয়োজনে ‘সংগীত ঐক্য বাংলাদেশ’র নেতৃবৃন্দ, কণ্ঠশিল্পী বাপ্পা মজুমদার, আঁখি আলমগীর, আলিফ আলাউদ্দিনসহ সংগীত সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, গত বছরের ৩০শে জুলাই রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জুয়েল। এক যুগেরও বেশি সময় ধরে ক্যান্সারের সঙ্গে লড়েছিলেন ‘সেদিনের এক বিকেলে’ খ্যাত এই সংগীতশিল্পী। ২০১১ সালে জুয়েলের লিভার ক্যান্সার ধরা পড়ে। এরপর ফুসফুস এবং হাড়েও সেটি ক্রমশ সংক্রমিত হয়। পরিশেষে ক্যান্সারের কাছে হার মানতে হয়েছে জুয়েলকে।

এই সম্পর্কিত আরো

প্রধানমন্ত্রীর সিলেট সফরের পূর্ণাঙ্গ সূচী প্রকাশ, কী কী কর্মসূচী?

সুরমা নদীতে হবে স্লুইস গেট আর দুই তীরে ওয়াকওয়ে, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সাদাপাথর ও লালাখালসহ সিলেটের ছয় এলাকাকে ইসিএ ঘোষণার প্রস্তুতি

সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল পত্রিকার যাত্রা শুরু

মিমোর চিরকুটে শিক্ষকের নাম: নবীগঞ্জ থেকে সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার

উপজেলা পরিষদ থাকছে না!

বাবার গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পূজা চেরী

মৌলভীবাজারে শেখ বোরহান উদ্দিন সোসাইটির মেধা যাচাই পরীক্ষার ফল প্রকাশ

বিজিবির তৎপরতা: শুল্ক ফাঁকির বিপুল মালামাল জব্দ

জামালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড: মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নিঃস্ব গাড়িচালক রফিক