সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রধানমন্ত্রীর সিলেট সফরের পূর্ণাঙ্গ সূচী প্রকাশ, কী কী কর্মসূচী? সুরমা নদীতে হবে স্লুইস গেট আর দুই তীরে ওয়াকওয়ে, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী সাদাপাথর ও লালাখালসহ সিলেটের ছয় এলাকাকে ইসিএ ঘোষণার প্রস্তুতি সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল পত্রিকার যাত্রা শুরু মিমোর চিরকুটে শিক্ষকের নাম: নবীগঞ্জ থেকে সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার উপজেলা পরিষদ থাকছে না! বাবার গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পূজা চেরী মৌলভীবাজারে শেখ বোরহান উদ্দিন সোসাইটির মেধা যাচাই পরীক্ষার ফল প্রকাশ বিজিবির তৎপরতা: শুল্ক ফাঁকির বিপুল মালামাল জব্দ জামালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড: মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নিঃস্ব গাড়িচালক রফিক
advertisement
বিনোদন

উর্বশী’র ভিডিও ঘিরে শোরগোল

বিতর্ক, সমালোচনা যেন উর্বশী রাউতেলার সমার্থক। একে-অপরের হাত ধরাধরি করে চলে। মডেল-অভিনেত্রীর কর্মকাণ্ডের জেরে কিছুতেই পিছু ছাড়ে না ট্রলিং।

বেফাঁস মন্তব্য করে চর্চার শিরোনামে থাকাতেও তার জুড়ি মেলা ভার। আর এবার অবশ্য নিজেই নিজেকে ট্রল করে শোরগোল ফেলে দিয়েছেন।

কেএফসি’র জন্য সম্প্রতি একটি বিজ্ঞাপনের শুট করেছেন উর্বশী। বিশ্বখ্যাত খাদ্য সংস্থার বিজ্ঞাপনী দূত হয়েছেন তিনি। আর সেই বিজ্ঞাপনেই উর্বশীকে বলতে শোনা যায়, পিথাগোরাসজির পর অঙ্কে আমার অবদানই সব থেকে বেশি। আসলে অতিরঞ্জিত করে কথা বলার জন্য একাধিকবার বিতর্কের শিরোনামে ঠাঁই পেয়েছেন মডেল-অভিনেত্রী। বিজ্ঞাপনী ভিডিওতে সেই বিষয়টিকেই ফুটিয়ে তোলা হয়েছে। তবে, উর্বশী কিন্তু বিষয়টি বেশ স্মার্টভাবেই সামলেছেন।

ক্যামেরার সামনে সাধারণত সেলেবরা নিজেদের ইমেজ নিয়ে তটস্থ থাকেন। কিন্তু এখানেই উর্বশী সকলকে টেক্কা দিলেন। বিজ্ঞাপনের জন্য নিজেই নিজেকে ট্রল করতে পিছপা হলেন না। ভিডিওতে দেখা গেছে, আত্মবিশ্বাসী উর্বশী সাক্ষাৎকার দিতে বসেছেন। সেখানে নিজের নামে ব্যাংক খোলার পাশাপাশি ‘উর্বশী ফ্রায়েড চিকেন’ চালু করার কথাও বলতে শোনা যায় তাকে। সবটাই যদিও চিত্রনাট্যের খাতিরেই করেছেন তিনি। তবে, উর্বশীর এই বিজ্ঞাপনী ভিডিও দেখে নেটপাড়া শোরগোল।

এই সম্পর্কিত আরো

প্রধানমন্ত্রীর সিলেট সফরের পূর্ণাঙ্গ সূচী প্রকাশ, কী কী কর্মসূচী?

সুরমা নদীতে হবে স্লুইস গেট আর দুই তীরে ওয়াকওয়ে, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সাদাপাথর ও লালাখালসহ সিলেটের ছয় এলাকাকে ইসিএ ঘোষণার প্রস্তুতি

সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল পত্রিকার যাত্রা শুরু

মিমোর চিরকুটে শিক্ষকের নাম: নবীগঞ্জ থেকে সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার

উপজেলা পরিষদ থাকছে না!

বাবার গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পূজা চেরী

মৌলভীবাজারে শেখ বোরহান উদ্দিন সোসাইটির মেধা যাচাই পরীক্ষার ফল প্রকাশ

বিজিবির তৎপরতা: শুল্ক ফাঁকির বিপুল মালামাল জব্দ

জামালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড: মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নিঃস্ব গাড়িচালক রফিক