সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রধানমন্ত্রীর সিলেট সফরের পূর্ণাঙ্গ সূচী প্রকাশ, কী কী কর্মসূচী? সুরমা নদীতে হবে স্লুইস গেট আর দুই তীরে ওয়াকওয়ে, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী সাদাপাথর ও লালাখালসহ সিলেটের ছয় এলাকাকে ইসিএ ঘোষণার প্রস্তুতি সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল পত্রিকার যাত্রা শুরু মিমোর চিরকুটে শিক্ষকের নাম: নবীগঞ্জ থেকে সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার উপজেলা পরিষদ থাকছে না! বাবার গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পূজা চেরী মৌলভীবাজারে শেখ বোরহান উদ্দিন সোসাইটির মেধা যাচাই পরীক্ষার ফল প্রকাশ বিজিবির তৎপরতা: শুল্ক ফাঁকির বিপুল মালামাল জব্দ জামালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড: মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নিঃস্ব গাড়িচালক রফিক
advertisement
বিনোদন

বলিউড থেকে নির্বাসিত তনুশ্রী দত্তের একাকী লড়াই

বলিউডের ঝলমলে দুনিয়ায় অনেকেই আসেন, কেউ রয়ে যান চিরকাল, আবার কেউবা হারিয়ে যান হঠাৎ করেই। তেমনই এক নাম তনুশ্রী দত্ত। ইমরান হাশমির সঙ্গে ‘আশিক বানায়া আপনে’ ছবিতে তনুশ্রী তার রূপ-গ্ল্যামার আর সাহসী অভিনয়ে ঝড় তুলেছিলেন গোটা ভারতীয় সিনে-ইন্ডাস্ট্রিতে। ২০০৫ সালে বলিউডে প্রবেশ করেই আলোচনায় উঠে আসা এই অভিনেত্রী যেন হঠাৎ মিলিয়ে গেলেন রুপালি পর্দা থেকে। কী হয়েছিল সেই সময়? কেন হারিয়ে গেলেন এই রূপসী নায়িকা?

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর এক সাক্ষাৎকারে তনুশ্রী দাবি করেছিলেন ২০০৯ সালের ‘হর্ন ওকে প্লিজ’ ছবির শুটিংয়ের সময় নাকি তাকে বাজেভাবে ছুঁয়ে দেখেন নানা পাটেকর। কার্যত এর পর থেকেই বলিউডে শুরু হয় মি টু’র ঝড়। একের পর এক নায়িকা, বলিউড প্রযোজক পরিচালকের বিরুদ্ধে সরব হয়ে ওঠেন। তবে নানা পাটেকরের ক্ষেত্রে ব্যাপারটা খানিক অন্যরকম হয়ে দাঁড়ায়। আরও জানা যায়, সেসময় প্রত্যক্ষদর্শীদের বয়ান ও উপযুক্ত প্রমাণের বিরুদ্ধে এই মামলায় ক্লিনচিট দেওয়া হয় নানা পাটেকরকে। কিন্তু হারিয়ে যান তনুশ্রী। তনুশ্রী বাঙালি হলেও জামশেদপুরে জন্ম তার। তবে বাংলার সঙ্গে তার ছিল গভীর যোগ।

বলিউড থেকে কাজ হারিয়ে যাওয়ার পর বিদেশে চলে যান তনুশ্রী। ২০২০ সালে দেশে ফিরে আসেন তনুশ্রী। এরপর প্রকাশ্যেই তিনি জানান, বলিউডের ওই বড় ব্যক্তিদের বিরুদ্ধে মুখ খোলার কারণে তিনি আজ কর্মহীন। নিজের সোশ্যাল হ্যান্ডেলের এক পোষ্টে তিনি লেখেন, ‘আমি আমার ক্যারিয়ার পুনরুদ্ধারের চেষ্টা করছি। মানুষ আমার সঙ্গে কাজও করতে চাইছে। ছবির অফারও পাচ্ছি। কিন্তু শেষ মুহূর্তে সব ভেস্তে যাচ্ছে। ‘ 

এই সম্পর্কিত আরো

প্রধানমন্ত্রীর সিলেট সফরের পূর্ণাঙ্গ সূচী প্রকাশ, কী কী কর্মসূচী?

সুরমা নদীতে হবে স্লুইস গেট আর দুই তীরে ওয়াকওয়ে, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সাদাপাথর ও লালাখালসহ সিলেটের ছয় এলাকাকে ইসিএ ঘোষণার প্রস্তুতি

সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল পত্রিকার যাত্রা শুরু

মিমোর চিরকুটে শিক্ষকের নাম: নবীগঞ্জ থেকে সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার

উপজেলা পরিষদ থাকছে না!

বাবার গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পূজা চেরী

মৌলভীবাজারে শেখ বোরহান উদ্দিন সোসাইটির মেধা যাচাই পরীক্ষার ফল প্রকাশ

বিজিবির তৎপরতা: শুল্ক ফাঁকির বিপুল মালামাল জব্দ

জামালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড: মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নিঃস্ব গাড়িচালক রফিক