সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রধানমন্ত্রীর সিলেট সফরের পূর্ণাঙ্গ সূচী প্রকাশ, কী কী কর্মসূচী? সুরমা নদীতে হবে স্লুইস গেট আর দুই তীরে ওয়াকওয়ে, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী সাদাপাথর ও লালাখালসহ সিলেটের ছয় এলাকাকে ইসিএ ঘোষণার প্রস্তুতি সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল পত্রিকার যাত্রা শুরু মিমোর চিরকুটে শিক্ষকের নাম: নবীগঞ্জ থেকে সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার উপজেলা পরিষদ থাকছে না! বাবার গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পূজা চেরী মৌলভীবাজারে শেখ বোরহান উদ্দিন সোসাইটির মেধা যাচাই পরীক্ষার ফল প্রকাশ বিজিবির তৎপরতা: শুল্ক ফাঁকির বিপুল মালামাল জব্দ জামালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড: মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নিঃস্ব গাড়িচালক রফিক
advertisement
বিনোদন

প্রশংসিত শায়লা সাথী অভিনীত ‘মাটির মেয়ে’

‘মাটির মেয়ে’ নামে একটি ভিন্নধর্মী নাটকে অভিনয় করেছেন শায়লা সাথী। ‘মাটির মেয়ে’- নাটকের এই নামের মাঝেই কেমন যেন মাটির ঘ্রাণ রয়েছে। রয়েছে আবহমান বাংলার চিরায়ত গল্পের প্রতিচ্ছবি।

যে নাটকে গ্রামের সহজ-সরল একজন মেয়ের গল্প তুলে ধরা হয়েছে। যাকে খাঁচায় বন্দি করা যায়, যাকে অত্যাচার করা যায়। এতটাই সরল সে। মূলত কঠিন এই পৃথিবীতে একজন নারীর সহজ-সরল পরিণতির বিষয়টিই তুলে ধরা হয়েছে নাটকটিতে।

এ ছাড়া, নাটকটি নির্মাণ করেছেন আর্থিক সজীব। এতে মূল ভূমিকায় অভিনয় করেছেন সাথী। নাট্য জীবনে সাথীর পথচলা বেশ কয়েক বছরের। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলার তৃতীয় বর্ষের ছাত্রী তিনি। অভিনয়ের ছলাকলা শিখেই তাই এ অঙ্গনে পা রাখছেন। যার প্রমাণ নাটকটিতেও পাওয়া গেল। প্রচারের পর নাটকটি গ্রহণ করেছে দর্শক। প্রিয়ন্তি নামের একটি ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচারের দুইদিনের মাথায় প্রায় তিন মিলিয়ন ভিউ হয়েছে। ক্লাসিক ফ্রেমিং দিয়ে, আবেগ ও আবহ সংগীতের সংমিশ্রণের এই নাটকের মন্তব্যের ঘরে সব মন্তব্যই পজিটিভ।

নাটকটি নিয়ে নির্মাতা বলেন, এই নাটকটিতে আমি একজন সহজ-সরল মাটির মেয়ের জীবনের কষ্টগুলো তুলে ধরেছি। এটি একটি অফ-ট্র্যাকের সিনেমাটিক গল্প। এই গল্পে সাথী দারুণ অভিনয় করেছেন। আমার বিশ্বাস, দর্শকদের অন্যরকম এক আবেগে ভাসাবে নাটকটি। উল্লেখ্য, সাথী ছাড়াও নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- ইন্তেখাব দিনার, তামিম, তুহিন চৌধুরী, সাবেরী আলম, সূচনা শিকদার প্রমুখ।

এই সম্পর্কিত আরো

প্রধানমন্ত্রীর সিলেট সফরের পূর্ণাঙ্গ সূচী প্রকাশ, কী কী কর্মসূচী?

সুরমা নদীতে হবে স্লুইস গেট আর দুই তীরে ওয়াকওয়ে, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সাদাপাথর ও লালাখালসহ সিলেটের ছয় এলাকাকে ইসিএ ঘোষণার প্রস্তুতি

সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল পত্রিকার যাত্রা শুরু

মিমোর চিরকুটে শিক্ষকের নাম: নবীগঞ্জ থেকে সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার

উপজেলা পরিষদ থাকছে না!

বাবার গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পূজা চেরী

মৌলভীবাজারে শেখ বোরহান উদ্দিন সোসাইটির মেধা যাচাই পরীক্ষার ফল প্রকাশ

বিজিবির তৎপরতা: শুল্ক ফাঁকির বিপুল মালামাল জব্দ

জামালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড: মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নিঃস্ব গাড়িচালক রফিক