সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রধানমন্ত্রীর সিলেট সফরের পূর্ণাঙ্গ সূচী প্রকাশ, কী কী কর্মসূচী? সুরমা নদীতে হবে স্লুইস গেট আর দুই তীরে ওয়াকওয়ে, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী সাদাপাথর ও লালাখালসহ সিলেটের ছয় এলাকাকে ইসিএ ঘোষণার প্রস্তুতি সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল পত্রিকার যাত্রা শুরু মিমোর চিরকুটে শিক্ষকের নাম: নবীগঞ্জ থেকে সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার উপজেলা পরিষদ থাকছে না! বাবার গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পূজা চেরী মৌলভীবাজারে শেখ বোরহান উদ্দিন সোসাইটির মেধা যাচাই পরীক্ষার ফল প্রকাশ বিজিবির তৎপরতা: শুল্ক ফাঁকির বিপুল মালামাল জব্দ জামালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড: মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নিঃস্ব গাড়িচালক রফিক
advertisement
বিনোদন

ফাতিমার দুর্বিষহ অভিজ্ঞতা

মেট্রো… ইন দিনো’ সিনেমা মুক্তির অপেক্ষায় থাকা বলিউড অভিনেত্রী ফাতিমা সানা শেখ সম্প্রতি নিজের মৃগী (এপিলেপসি) রোগ নিয়ে মুখ খুলেছেন। হিউম্যানস অব বম্বেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, একবার ফ্লাইটে ভ্রমণের সময় একাধিকবার মৃগী রোগের শিকার হয়ে প্রাণঘাতী অবস্থার মধ্যে পড়েছিলেন তিনি।

ফাতিমা বলেন, ‘আমি যুক্তরাষ্ট্র যাচ্ছিলাম, ফ্লাইট ছিল দুবাই হয়ে। মাঝআকাশে আমার একাধিকবার মৃগী রোগের শিকার হই। পরে বিমানবন্দরের হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা দেওয়া হলেও তা থামছিল না। পরে আমাকে খুব বেশি ডোজ দিতে হয়। তখন আমি দুটি সিনেমার শুটিং করছিলাম। সব কিছু বন্ধ করতে হয়। বিছানা থেকে উঠতে পারতাম না। কেউ শুটিংয়ের জন্য ডাকলেই আমি কেঁদে ফেলতাম। আবেগ সামলাতে পারতাম না। তখন বুঝলাম—এটাই আমার বাস্তবতা।’

তিনি আরও বলেন, ‘অনেক শিশুও প্রতিনিয়ত এই রোগের শিকার হন। তারা ‘স্পেশাল নিডস’ সুবিধাও পায় না, এমনকি সঠিক শিক্ষা ও চিকিৎসাও পায় না। আমি নিজেও অনেক কিছু দেরিতে বুঝেছি। যাদের কিছুই নেই, তাদের অবস্থা কল্পনাও করা যায় না। আমি চাই, আমার এ অভিজ্ঞতা যদি অন্যদের সাহস জোগাতে পারে, তাহলে সেটাই বড় সার্থকতা।’

আগামী ৪ জুলাই মুক্তি পাচ্ছে অনুরাগ বসু পরিচালিত ফাতিমা সানা শেখ অভিনীত সিনেমা ‘মেট্রো… ইন দিনো’। এতে আরও রয়েছেন আদিত্য রায় কাপুর, সারা আলি খান, আলি ফজল, অনুপম খের, পঙ্কজ ত্রিপাঠি, কঙ্কনা সেন শর্মা ও নীনা গুপ্তা। সংগীত পরিচালনায় আছেন প্রীতম। এরপর ১১ জুলাই নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ফাতিমার আরেকটি সিনেমা ‘আপ জাইসা কোই’, যেখানে তার বিপরীতে আছেন আর মাধবন। এটি একটি রোমান্টিক কমেডি ঘরানার ছবি।

এই সম্পর্কিত আরো

প্রধানমন্ত্রীর সিলেট সফরের পূর্ণাঙ্গ সূচী প্রকাশ, কী কী কর্মসূচী?

সুরমা নদীতে হবে স্লুইস গেট আর দুই তীরে ওয়াকওয়ে, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সাদাপাথর ও লালাখালসহ সিলেটের ছয় এলাকাকে ইসিএ ঘোষণার প্রস্তুতি

সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল পত্রিকার যাত্রা শুরু

মিমোর চিরকুটে শিক্ষকের নাম: নবীগঞ্জ থেকে সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার

উপজেলা পরিষদ থাকছে না!

বাবার গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পূজা চেরী

মৌলভীবাজারে শেখ বোরহান উদ্দিন সোসাইটির মেধা যাচাই পরীক্ষার ফল প্রকাশ

বিজিবির তৎপরতা: শুল্ক ফাঁকির বিপুল মালামাল জব্দ

জামালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড: মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নিঃস্ব গাড়িচালক রফিক