সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রধানমন্ত্রীর সিলেট সফরের পূর্ণাঙ্গ সূচী প্রকাশ, কী কী কর্মসূচী? সুরমা নদীতে হবে স্লুইস গেট আর দুই তীরে ওয়াকওয়ে, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী সাদাপাথর ও লালাখালসহ সিলেটের ছয় এলাকাকে ইসিএ ঘোষণার প্রস্তুতি সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল পত্রিকার যাত্রা শুরু মিমোর চিরকুটে শিক্ষকের নাম: নবীগঞ্জ থেকে সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার উপজেলা পরিষদ থাকছে না! বাবার গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পূজা চেরী মৌলভীবাজারে শেখ বোরহান উদ্দিন সোসাইটির মেধা যাচাই পরীক্ষার ফল প্রকাশ বিজিবির তৎপরতা: শুল্ক ফাঁকির বিপুল মালামাল জব্দ জামালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড: মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নিঃস্ব গাড়িচালক রফিক
advertisement
বিনোদন

এই লোক আজকের পর আমার নামে খারাপ কথা বলবে: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক মাধ্যমে বেশ সরব। বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে নিজের মতামত প্রকাশ করেন। এবার অভিনেত্রী লিখলেন তার কাছে আসা অপ্রত্যাশিত এক ফোনকল নিয়ে। ধারণা করছেন ভক্ত পরিচয় দেওয়া ওই ব্যক্তি এরপর থেকে সামাজিক মাধ্যমে কুৎসা রটাবেন।


আজ শনিবার নিজের ফেসবুক পেজে একটি ফোন নাম্বার শেয়ার করেছেন প্রভা। এরপর ঘটনার বর্ণনা দিয়ে লিখেছেন, ‘এই লোক ফোন দিয়ে বলে, আপু একটু হোয়াটসঅ্যাপে আসো তো! আমি বললাম, আপনি কে? বলল, ফ্যান! বললাম ফ্যানের সাথে আমি হোয়াটসঅ্যাপে কেন কথা বলব, আপনি ফোনই বা কেন দিয়েছেন আমাকে? কতবড় সাহস আপনার!’ 


ভক্ত পরিচয় দেওয়া ওই ব্যক্তির ডাকে সাড়া না দেওয়ায় সামাজিক মাধ্যমে অভিনেত্রীকে হেনস্তার চেষ্টায় রত থাকবেন তিনি। এমন আশঙ্কা করে প্রভা লিখেছেন, ‘এই লোক আজকের পর থেকে আমার নামে অনেক খারাপ খারাপ কথা বলা শুরু করবে! আমার কমেন্ট সেকশনে বাজে কথা লিখবে, ইনবক্সে অনেক বাজে কথা বলবে। বুকের ওড়না ঠিক করতে বলবে, বলবে তার পরিবারের মেয়েরা আমার মতো না ইত্যাদি ইত্যাদি।’

  

এদিকে অভিনয়ের পাশাপাশি নিজেকে একজন দক্ষ মেকআপ আর্টিস্ট গড়ে তুলেছেন। জানা গেছে তিনি প্রশিক্ষণ নিয়েছেন নিউইয়র্কের ‘দ্য মেকআপ একাডেমি’থেকে। ‘মেকআপ বাই প্রভা’ নামে ইনস্টাগ্রাম তার একটি অ্যাকাউন্টও রয়েছে। সেখানেও নিজের কাজের ভিডিও রয়েছে অভিনেত্রীর। নিজেকে ওই অ্যাকাউন্টে ‘সার্টিফায়েড ব্রাইডাল মেকআপ অ্যান্ড হেয়ার আর্টিস্ট’ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন প্রভা। 

এই সম্পর্কিত আরো

প্রধানমন্ত্রীর সিলেট সফরের পূর্ণাঙ্গ সূচী প্রকাশ, কী কী কর্মসূচী?

সুরমা নদীতে হবে স্লুইস গেট আর দুই তীরে ওয়াকওয়ে, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সাদাপাথর ও লালাখালসহ সিলেটের ছয় এলাকাকে ইসিএ ঘোষণার প্রস্তুতি

সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল পত্রিকার যাত্রা শুরু

মিমোর চিরকুটে শিক্ষকের নাম: নবীগঞ্জ থেকে সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার

উপজেলা পরিষদ থাকছে না!

বাবার গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পূজা চেরী

মৌলভীবাজারে শেখ বোরহান উদ্দিন সোসাইটির মেধা যাচাই পরীক্ষার ফল প্রকাশ

বিজিবির তৎপরতা: শুল্ক ফাঁকির বিপুল মালামাল জব্দ

জামালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড: মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নিঃস্ব গাড়িচালক রফিক