সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রধানমন্ত্রীর সিলেট সফরের পূর্ণাঙ্গ সূচী প্রকাশ, কী কী কর্মসূচী? সুরমা নদীতে হবে স্লুইস গেট আর দুই তীরে ওয়াকওয়ে, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী সাদাপাথর ও লালাখালসহ সিলেটের ছয় এলাকাকে ইসিএ ঘোষণার প্রস্তুতি সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল পত্রিকার যাত্রা শুরু মিমোর চিরকুটে শিক্ষকের নাম: নবীগঞ্জ থেকে সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার উপজেলা পরিষদ থাকছে না! বাবার গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পূজা চেরী মৌলভীবাজারে শেখ বোরহান উদ্দিন সোসাইটির মেধা যাচাই পরীক্ষার ফল প্রকাশ বিজিবির তৎপরতা: শুল্ক ফাঁকির বিপুল মালামাল জব্দ জামালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড: মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নিঃস্ব গাড়িচালক রফিক
advertisement
বিনোদন

‘প্লিজ, আমার মেয়ের ছবি তুলবেন না’

সম্প্রতি দিল্লি সফরে যান গৌরী খান ও তার মেয়ে সুহানা খান। ব্যক্তিগত প্রয়োজনে এবং মায়ের সঙ্গে দেখা করতে রাজধানী শহরে যান শাহরুখ খানের স্ত্রী। গৌরীর জন্ম ও বেড়ে ওঠা দিল্লিতেই, এখনও তার পরিবারের সদস্যরা সেখানেই বসবাস করেন।


সফর শেষে মুম্বাই ফেরার আগে দিল্লি বিমানবন্দরে দেখা যায় গৌরী ও সুহানাকে। তখনই পাপারাজ্জিদের ক্যামেরার মুখোমুখি হন তারা। কিন্তু গৌরী খান স্পষ্টভাবে বোঝাতে থাকেন, তিনি চান না তার কন্যার ছবি তোলা হোক।

বিমানবন্দরে গৌরী খানকে দেখা যায় সাদা টপ ও ডেনিম প্যান্টের সঙ্গে সাদা জ্যাকেটে। সুহানাও ছিলেন ক্যাজুয়াল পোশাকে। দুজনেরই চোখে ছিল সানগ্লাস। পাপারাজ্জিরা তাদের ভিডিও তুলতে শুরু করলে গৌরী খান কিছুটা অস্বস্তি প্রকাশ করেন এবং সুহানাকে আড়াল করার চেষ্টা করেন।

একপর্যায়ে গৌরী খান এগিয়ে এসে স্পষ্টভাবে অনুরোধ জানান, ‘প্লিজ, আমার মেয়ের ছবি তুলবেন না।’ তবুও ছবি ও ভিডিও ধারণ চলতেই থাকে এবং তা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

উল্লেখ্য, দিল্লি সফরে গৌরী অংশ নেন তার ডিজাইন ফার্ম ‘গৌরী খান ডিজাইনস’-এর এক্সপেরিয়েন্স সেন্টারের একটি কার্যক্রমে। গৌরী একজন সফল ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে বলিউডে পরিচিত, একাধিক তারকা বাসভবনের ডিজাইন তার হাতে সম্পন্ন হয়েছে। পাশাপাশি তিনি স্বামী শাহরুখ খানের প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’-এর মালিকানাতেও রয়েছেন। 

এই সম্পর্কিত আরো

প্রধানমন্ত্রীর সিলেট সফরের পূর্ণাঙ্গ সূচী প্রকাশ, কী কী কর্মসূচী?

সুরমা নদীতে হবে স্লুইস গেট আর দুই তীরে ওয়াকওয়ে, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সাদাপাথর ও লালাখালসহ সিলেটের ছয় এলাকাকে ইসিএ ঘোষণার প্রস্তুতি

সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল পত্রিকার যাত্রা শুরু

মিমোর চিরকুটে শিক্ষকের নাম: নবীগঞ্জ থেকে সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার

উপজেলা পরিষদ থাকছে না!

বাবার গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পূজা চেরী

মৌলভীবাজারে শেখ বোরহান উদ্দিন সোসাইটির মেধা যাচাই পরীক্ষার ফল প্রকাশ

বিজিবির তৎপরতা: শুল্ক ফাঁকির বিপুল মালামাল জব্দ

জামালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড: মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নিঃস্ব গাড়িচালক রফিক