সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রধানমন্ত্রীর সিলেট সফরের পূর্ণাঙ্গ সূচী প্রকাশ, কী কী কর্মসূচী? সুরমা নদীতে হবে স্লুইস গেট আর দুই তীরে ওয়াকওয়ে, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী সাদাপাথর ও লালাখালসহ সিলেটের ছয় এলাকাকে ইসিএ ঘোষণার প্রস্তুতি সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল পত্রিকার যাত্রা শুরু মিমোর চিরকুটে শিক্ষকের নাম: নবীগঞ্জ থেকে সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার উপজেলা পরিষদ থাকছে না! বাবার গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পূজা চেরী মৌলভীবাজারে শেখ বোরহান উদ্দিন সোসাইটির মেধা যাচাই পরীক্ষার ফল প্রকাশ বিজিবির তৎপরতা: শুল্ক ফাঁকির বিপুল মালামাল জব্দ জামালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড: মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নিঃস্ব গাড়িচালক রফিক
advertisement
বিনোদন

আলোচনায় মিলা ইসলাম

দেশের নারী পপ গায়িকাদের কথা এলে যার নাম সবার আগে মনে আসে তিনি মিলা ইসলাম। ক্যারিয়ারের শুরু থেকে ধারাবাহিকভাবে অনেক জনপ্রিয় গান তিনি উপহার দিয়েছেন। যদিও হঠাৎ করেই মাঝে কয়েক বছর নতুন গান প্রকাশ থেকে দূরে ছিলেন তিনি। কিন্তু স্টেজে সব সময় সরব ছিলেন এ তারকা। এদিকে, বর্তমানে বেশ বেছে কম গান করছেন তিনি। তারই মাঝে এবার ঈদের একটি গান দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন মিলা। ঈদের ‘ইনসাফ’ সিনেমায় ‘আকাশেতে লক্ষ তারা’ গানটি নতুন করে গেয়েছেন তিনি। আর তাতে কোমর দুলিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। সঙ্গে ছিলেন শরিফুল রাজ। এর মাধ্যমেই বাণিজ্যিক ছবিতে অভিষেক হয়েছে ফারিণের। গানটি ঈদের কয়েকদিন আগে প্রকাশ পেয়েই বেশ আলোচনায় চলে আসে। ‘আকাশেতে লক্ষ তারা চাঁদ কিন্তু একটাই রে’- এ লাইনটি ছাড়া গানটি নতুন কথা ও সুরে করা হয়েছে। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন গুণী সংগীত পরিচালক শওকত আলী ইমন। গানটির বাকি অংশ লিখেছেন সুদীপ কুমার দীপ। গানটি প্রকাশের পর থেকে এর জন্য অভাবনীয় সাড়া পাচ্ছেন বলে জানালেন মিলা। এ বিষয়ে তিনি মানবজমিনকে বলেন, আমি সত্যিই খুব আনন্দিত। এটি আমার দ্বিতীয় প্লেব্যাক। আর তাতেই মানুষ গানটি এত পছন্দ করছে বলার মতো না। এর আগেও আমার অনেক গানই জনপ্রিয়তা পেয়েছে, সে রকম অনুভূতি আবার নতুন করে পাচ্ছি। মিলা বলেন, ভক্ত-দর্শক ও সহকর্মীদের প্রশংসা আমার উৎসাহকে দ্বিগুণ করে দিয়েছে। সামনে আরও ভালো ভালো গান নিয়ে হাজির হতে চাই। মিলা জানান, সামনে সুযোগ পেলে এমন ভালো সিনেমার জন্য কাজ করতে চাই। পাশাপাশি তার নিজের বেশ কয়েকটি নতুন গান তৈরি হয়ে আছে। সেগুলোও একে একে প্রকাশ করবেন।

এই সম্পর্কিত আরো

প্রধানমন্ত্রীর সিলেট সফরের পূর্ণাঙ্গ সূচী প্রকাশ, কী কী কর্মসূচী?

সুরমা নদীতে হবে স্লুইস গেট আর দুই তীরে ওয়াকওয়ে, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সাদাপাথর ও লালাখালসহ সিলেটের ছয় এলাকাকে ইসিএ ঘোষণার প্রস্তুতি

সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল পত্রিকার যাত্রা শুরু

মিমোর চিরকুটে শিক্ষকের নাম: নবীগঞ্জ থেকে সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার

উপজেলা পরিষদ থাকছে না!

বাবার গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পূজা চেরী

মৌলভীবাজারে শেখ বোরহান উদ্দিন সোসাইটির মেধা যাচাই পরীক্ষার ফল প্রকাশ

বিজিবির তৎপরতা: শুল্ক ফাঁকির বিপুল মালামাল জব্দ

জামালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড: মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নিঃস্ব গাড়িচালক রফিক