সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রধানমন্ত্রীর সিলেট সফরের পূর্ণাঙ্গ সূচী প্রকাশ, কী কী কর্মসূচী? সুরমা নদীতে হবে স্লুইস গেট আর দুই তীরে ওয়াকওয়ে, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী সাদাপাথর ও লালাখালসহ সিলেটের ছয় এলাকাকে ইসিএ ঘোষণার প্রস্তুতি সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল পত্রিকার যাত্রা শুরু মিমোর চিরকুটে শিক্ষকের নাম: নবীগঞ্জ থেকে সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার উপজেলা পরিষদ থাকছে না! বাবার গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পূজা চেরী মৌলভীবাজারে শেখ বোরহান উদ্দিন সোসাইটির মেধা যাচাই পরীক্ষার ফল প্রকাশ বিজিবির তৎপরতা: শুল্ক ফাঁকির বিপুল মালামাল জব্দ জামালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড: মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নিঃস্ব গাড়িচালক রফিক
advertisement
বিনোদন

যে কারণে প্রভাসের নায়িকা হতে রাজি হলেন না দীপিকা

ভারতের দক্ষিণী সুপারস্টার প্রভাস অভিনীত আলোচিত ‘স্পিরিট’ ছবিতে লাগল বড় ধাক্কা। ছবিটি থেকে বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন সরে দাঁড়িয়েছেন। এর আগে ছবিটি থেকে সরে গেছেন সাইফ আলি খান ও কারিনা কাপুর।

সিনেমাটির পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা দীপিকাকে কেন্দ্রীয় নারী চরিত্রে কাস্ট করতে চেয়েছিলেন। তবে পারিশ্রমিক নিয়ে মতবিরোধ তৈরি হয়। সেজন্য তিনি ছবিটি থেকে সরে দাঁড়িয়েছেন।

সূত্র বলছে, দীপিকা ৪০ কোটি রুপি দাবি করেন ‘স্পিরিট’ সিনেমায় অভিনয়ের জন্য। কিন্তু প্রযোজকরা ২০ কোটির বেশি দিতে রাজি হননি। ফলে সমঝোতা হয়নি। দীপিকাও ছবিটি থেকে সরে দাঁড়ান।


এর আগে সাইফ ও কারিনার ক্ষেত্রেও একই সমস্যা দেখা দেয়। পরিচালক যদিও বারবার অনুরোধ করেন যেন তারা পারিশ্রমিক কমিয়ে ছবিতে থাকেন। তবে তারাও শেষ পর্যন্ত ‘না’ বলে দেন।

‘স্পিরিট’ মূলত একটি অ্যাকশনধর্মী পুলিশ কাহিনি। সেখানে একজন রাগী পুলিশ কর্মকর্তার চরিত্রে থাকবেন প্রভাস। তার বিপরীতে অভিনয়ের প্রস্তাব দেয়া হয়েছিল দীপিকাকে। এখন তিনি রাজি না হওয়ায় শেষপর্যন্ত কাকে দেখা যাবে সেটি জানতে অপেক্ষা করতেই হচ্ছে।

 

ছবিটি ২০২৬ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এর মধ্যেই প্রভাস ব্যস্ত রয়েছেন তার পরবর্তী সিনেমা ‘দ্য রাজা সাব’, ‘প্রভাসহানু’, ‘সালার ২’ ও ‘কাল্কি ২৮৯৮ এ.ডি’ নিয়ে। পাশাপাশি ‘কান্নাপা’ ছবিতে বিশেষ অতিথি চরিত্রে হাজির হবেন প্রভাস।

এই সম্পর্কিত আরো

প্রধানমন্ত্রীর সিলেট সফরের পূর্ণাঙ্গ সূচী প্রকাশ, কী কী কর্মসূচী?

সুরমা নদীতে হবে স্লুইস গেট আর দুই তীরে ওয়াকওয়ে, ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সাদাপাথর ও লালাখালসহ সিলেটের ছয় এলাকাকে ইসিএ ঘোষণার প্রস্তুতি

সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল পত্রিকার যাত্রা শুরু

মিমোর চিরকুটে শিক্ষকের নাম: নবীগঞ্জ থেকে সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার

উপজেলা পরিষদ থাকছে না!

বাবার গ্রেপ্তার প্রসঙ্গে মুখ খুললেন পূজা চেরী

মৌলভীবাজারে শেখ বোরহান উদ্দিন সোসাইটির মেধা যাচাই পরীক্ষার ফল প্রকাশ

বিজিবির তৎপরতা: শুল্ক ফাঁকির বিপুল মালামাল জব্দ

জামালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড: মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নিঃস্ব গাড়িচালক রফিক