শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, সুবিপ্রবির গৌরব কানাইঘাটের দনা সীমান্তে তরুণী ধর্ষণ মামলায় আরও একজন গ্রেপ্তার মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি মৌলভীবাজারে মেয়াদ বদলে পণ্য বিক্রির অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে বসতঘর থেকে বিষাক্ত কোবরা সাপের বাচ্চা উদ্ধার গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হলেন সিলেটের এমপি জহরত আদিব চৌধুরী ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন তারাপুর চা বাগানে ফের উচ্ছেদ অভিযান, অবৈধ দখলদারদের উচ্ছেদে নোটিশ
advertisement
বিনোদন

দীপিকা সেরা মা হবেন: শাহরুখ খান

শাহরুখ খান আর দীপিকা পাড়ুকোনের রসায়ন কারও অজানা নায়। শাহরুখ খানের বিপরীতে ‘ওম শান্তি ওম’ সিনেমা দিয়ে বলিউডে যাত্রা শুরু করেন দীপিকা। পরে এই জুটিকে দেখা গেছে ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘পাঠান’ সিনেমায়। এমনকি শাহরুখ অভিনীত ‘জওয়ান’-এ অতিথি চরিত্রেও দেখা যায় দীপিকাকে। সুযোগ পেলেই শাহরুখ ও দীপিকা একে অন্যকে প্রশংসায় ভাসান। আজ মুম্বাইয়ে এক অনুষ্ঠানেও হলো তেমনই। এদিন শাহরুখ বিশেষ করেন কথা বলেন দীপিকার নতুন পরিচয় নিয়ে।

আজ মুম্বাইয়ে আয়োজন করা হয় ওয়ার্ল্ড অডিও ভিজ্যুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিটের।

সেখানেই এক মঞ্চে পাওয়া যায় শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোনকে।
এদিন দীপিকাকে প্রশংসায় ভাসিয়ে শাহরুখ বলেন, পর্দায় মায়ের চরিত্রে তিনি সবচেয়ে ভালো করবেন।

শাহরুখ বলেন, ‘আমি আরেকটা বিষয় যোগ করতে চাই, যেটা খুবই ব্যক্তিগত। জানি না, এটা বলে আমি সীমা লঙ্ঘন করব কি না, করলে মাফ করবেন। সে (দীপিকা) এখন দুয়ার মা। আমার মনে হয় তিনি দারুণ একজন মা হবেন।’

গত বছরের ৮ সেপ্টেম্বর কন্যাসন্তানের মা হন দীপিকা, তাঁদের ঘর আলো করে আসে কন্যাসন্তান দুয়া। এর পর থেকেই অভিনেত্রী আছেন মাতৃত্বকালীন বিরতিতে।

শোনা যাচ্ছে, শিগগিরই আবার ক্যামেরার সামনে ফিরবেন দীপিকা; সেটা আবারও শাহরুখের বিপরীতে। শাহরুখ নিয়ে আসছেন তাঁর নতুন সিনেমা ‘দ্য কিং’। এ সিনেমার একটি বিশেষ চরিত্রে দেখা যাবে দীপিকাকে। ছবিতে আরও আছেন সুহানা খান ও অভিষেক বচ্চন।

হিন্দুস্তান টাইমস

এই সম্পর্কিত আরো

আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, সুবিপ্রবির গৌরব

কানাইঘাটের দনা সীমান্তে তরুণী ধর্ষণ মামলায় আরও একজন গ্রেপ্তার

মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি

মৌলভীবাজারে মেয়াদ বদলে পণ্য বিক্রির অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জে বসতঘর থেকে বিষাক্ত কোবরা সাপের বাচ্চা উদ্ধার

গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হলেন সিলেটের এমপি জহরত আদিব চৌধুরী

২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন

তারাপুর চা বাগানে ফের উচ্ছেদ অভিযান, অবৈধ দখলদারদের উচ্ছেদে নোটিশ