রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
শিরোনাম
আড়াই মাসে গ্রেপ্তার ২৫৩ - গোয়াইনঘাটে চোরাচালান বন্ধে পুলিশের হার্ডলাইন, চাঁদাবাজদের তালিকা হচ্ছে কানাইঘাটে ৩৪ মণ্ডপে দুর্গাপূজা, বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে ইউএনও বিশ্বনাথে আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক-যানজট ও জুয়া নিয়ে উদ্বেগ শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শনে এমপি এমরান কানাইঘাটে চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ১ এয়ারপোর্ট এলাকায় বালুভর্তি ট্রাকে মিলল প্রায় ১০ লাখ টাকার ভারতীয় পণ্য, গ্রেফতার ২ আজান হলেই থেমে যায় ঢাকের আওয়াজ, বিয়ানীবাজারে একই উঠানে ৭৫ বছর ধরে মসজিদ-মন্দির গোলাপগঞ্জে কৃষকদল নেতাকে রড দিয়ে পেটাল দুর্বৃত্তরা হামের প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ, বিশ্বকে সতর্ক করল ডব্লিউএইচও ভোটার এলাকা বদলাতে আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর
advertisement
বিনোদন

আবারও বিয়ে করলেন অভিনেত্রী চমক!

ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর রুকাইয়া জাহান চমক ফেসবুকে সবসময়ই সক্রিয়। মাঝেমধ্যেই নানা চমকপ্রদ পোস্ট দিয়ে ভক্তদের কৌতূহল বাড়িয়ে দেন এই অভিনেত্রী। তবে এবার তিনি যা করলেন, তাতে রীতিমতো নড়েচড়ে বসেছেন তার অনুরাগীরা। ফেসবুকে ছবি প্রকাশ করে তিনি ক্যাপশন দিয়েছেন- ‘আবারও বিয়ে করে ফেললেন অভিনেত্রী চমক!’

স্বাভাবিকভাবেই এমন ক্যাপশন দেখে নেটপাড়ায় হইচই পড়ে গেছে। তবে পুরো ঘটনার আসল মোড় লুকিয়ে আছে ছবির ভেতরে। ছবিগুলোতে চমকের সঙ্গে অন্য কেউ নন, দেখা গেছে ঢালিউডের জনপ্রিয় হ্যান্ডসাম হাঙ্ক আরিফিন শুভকে!

চমকের প্রোফাইলে ঘুরপাক খাওয়া ছবিগুলোতে দেখা যায়, চিত্রনায়ক আরিফিন শুভর সঙ্গে একটি সুসজ্জিত হোটেল রুমে অবস্থান করছেন। একটি ছবিতে দুজনকে বেশ প্রাণোচ্ছল ভঙ্গিতে ক্যামেরাবন্দি হতে দেখা গেছে। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে অন্য আরেকটি ছবি, যেখানে দেখা যাচ্ছে পর্দার এই জনপ্রিয় নায়ক পরম যত্নে নায়িকাকে নিজ হাতে খাবার খাইয়ে দিচ্ছেন। দুজনের মধ্যকার এই অনস্ক্রিন রসায়ন এবং অফস্ক্রিন খুনসুটি মুহূর্তেই অন্তর্জালে ছড়িয়ে যায়।

এ ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে রহস্য জিইয়ে রেখে চমক বলেন, ‘আপাতত এ নিয়ে কিছু বলতে পারছি না। তবে সুখবর তো আছেই! একটু সময় নিয়ে অচিরেই বিস্তারিত জানাব।’

এ ব্যাপারে নায়িকার সাড়া পাওয়া গেলেও মুখে কুলুপ এঁটেছেন নায়ক!

চমকের এই পোস্টের পর নেটদুনিয়ায় যেমন হাসির রোল উঠেছে, ঠিক তেমনই তৈরি হয়েছে এক রহস্যময় ধোঁয়াশা। তবে কি সত্যিই এটা কোনো নাটক বা সিনেমার শুটিংয়ের দৃশ্য? নাকি ঢাকাই সিনেমার এই ড্যাশিং হিরোর সঙ্গে বাস্তবেও নতুন কোনো সম্পর্কের ইঙ্গিত দিচ্ছেন ছোটপর্দার এই লাস্যময়ী অভিনেত্রী? এই মধুর রহস্যের জট খুলতে এবং আসল সত্যিটা জানতে ভক্তদের আরও কিছুদিন অধীর আগ্রহে অপেক্ষা করতেই হচ্ছে।

 

▐ এই সম্পর্কিত আরো

আড়াই মাসে গ্রেপ্তার ২৫৩গোয়াইনঘাটে চোরাচালান বন্ধে পুলিশের হার্ডলাইন, চাঁদাবাজদের তালিকা হচ্ছে

কানাইঘাটে ৩৪ মণ্ডপে দুর্গাপূজা, বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে ইউএনও

বিশ্বনাথে আইনশৃঙ্খলা কমিটির সভা, মাদক-যানজট ও জুয়া নিয়ে উদ্বেগ

শিকপুর-বহরগ্রাম সেতুর কাজ পরিদর্শনে এমপি এমরান

কানাইঘাটে চোরাই মোটরসাইকেল উদ্ধার, আটক ১

এয়ারপোর্ট এলাকায় বালুভর্তি ট্রাকে মিলল প্রায় ১০ লাখ টাকার ভারতীয় পণ্য, গ্রেফতার ২

আজান হলেই থেমে যায় ঢাকের আওয়াজ, বিয়ানীবাজারে একই উঠানে ৭৫ বছর ধরে মসজিদ-মন্দির

গোলাপগঞ্জে কৃষকদল নেতাকে রড দিয়ে পেটাল দুর্বৃত্তরা

হামের প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ, বিশ্বকে সতর্ক করল ডব্লিউএইচও

ভোটার এলাকা বদলাতে আবেদনের শেষ সময় ৩১ অক্টোবর