বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
জৈন্তিয়ার প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণ ও জাদুঘর স্থাপনের ঘোষণা সংস্কৃতি মন্ত্রীর মিস ইউনিভার্সের মুকুট জিতলেন জেনিফার, কোন দেশের এই সুন্দরী? শান্তিগঞ্জে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ৮ উদ্যোক্তাকে ১৫ লাখ ৫০ হাজার টাকা ঋণ বিতরণ বাংলাদেশ-ভারতসহ ১৩ দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করলেন ট্রাম্প বালাগঞ্জে মেটারনিটি ক্লিনিক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, কক্ষ নির্মাণে অনুদানের ঘোষণা সুনামগঞ্জ সীমান্তে ৬ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ ১৬ ডিসেম্বর ‘হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বলল ভারত আজমিরীগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, আটক ১ প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফর ঘিরে দেশীয় খেলাধুলার আয়োজন, প্রস্তুতিমূলক সভা সেঞ্চুরিয়নে ইনিংস ও ২১৯ রানে হারল বাংলাদেশ
advertisement
বিনোদন

মিস ইউনিভার্সের মুকুট জিতলেন জেনিফার, কোন দেশের এই সুন্দরী?

বিশ্বসুন্দরী প্রতিযোগিতার মঞ্চে আবারও ঝলমলে আলো ছড়ালেন পুয়ের্তো রিকোর জেনিফার বারেত্তো। মিস ইউনিভার্সের ৭৫তম আসরের চূড়ান্ত মঞ্চে বাজিমাত করে বিশ্বসেরার মুকুট নিজের করে নিয়েছেন তিনি। আজ বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬টায় পুয়ের্তো রিকোর সান হুয়ানের হোসে মিগেল আগ্রেলট কলিসিয়ামে শুরু হয় এই জমকালো গ্র্যান্ড ফিনালে। 

চূড়ান্ত পর্বের শুরুতেই বিশ্বের নানা প্রান্ত থেকে আসা প্রতিযোগীদের মধ্য থেকে সেরা ৩০ জনের নাম ঘোষণা করা হয়। এরপর আকর্ষণীয় সুইমস্যুট রাউন্ড শেষে ১২ জন এবং ইভনিং গাউন পর্বে গ্ল্যামার ছড়িয়ে চূড়ান্ত পাঁচের তালিকায় জায়গা করে নেন পাঁচ সুন্দরী। 

এই সেরা পাঁচে জায়গা করে নেন স্বাগতিক দেশ পুয়ের্তো রিকোর জেনিফার বারেত্তো, ফিলিপাইনের বিট্রিস ‘বিয়া’ মিলান উইনডরস্কি, নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন, ভেনেজুয়েলার ক্লারা ভেগাস গোয়েটজ এবং ডমিনিকান রিপাবলিকের মেলিসা নুনিয়েজ। 


সেরা পাঁচে ওঠার পর প্রতিযোগীদের সামনে আসে মেধা ও উপস্থিত বুদ্ধির চূড়ান্ত পরীক্ষা। বিচারকদের দুটি করে প্রশ্নের জবাব দিতে প্রতিটি প্রতিযোগী পান মাত্র ৩০ সেকেন্ড। প্রথম প্রশ্নটি প্রত্যেকের জন্য আলাদা হলেও দ্বিতীয় প্রশ্নটি ছিল সবার জন্য অভিন্ন। 

তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও সার্বিক মূল্যায়ন শেষে জেনিফার বারেত্তোকে ‘মিস ইউনিভার্স ২০২৬’ হিসেবে বিজয়ী ঘোষণা করা হয়।

বিজয়ীর মাথায় শোভা পাচ্ছে ‘দ্য রেডিয়েন্স অব অ্যান ইটারনাল লিগ্যাসি’ নামের বিশেষ মুকুট। ১৮ ক্যারেটের সাদা সোনা এবং ৩ হাজার ১৫০টি হীরা দিয়ে তৈরি এই রাজকীয় মুকুট নতুন বিজয়ীর মাথায় পরিয়ে দেন গত আসরের মিস ইউনিভার্স মেক্সিকোর ফাতিমা বশ। 

▐ এই সম্পর্কিত আরো

জৈন্তিয়ার প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণ ও জাদুঘর স্থাপনের ঘোষণা সংস্কৃতি মন্ত্রীর

মিস ইউনিভার্সের মুকুট জিতলেন জেনিফার, কোন দেশের এই সুন্দরী?

শান্তিগঞ্জে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ৮ উদ্যোক্তাকে ১৫ লাখ ৫০ হাজার টাকা ঋণ বিতরণ

বাংলাদেশ-ভারতসহ ১৩ দেশের ওপর নতুন করে শুল্ক আরোপ করলেন ট্রাম্প

বালাগঞ্জে মেটারনিটি ক্লিনিক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, কক্ষ নির্মাণে অনুদানের ঘোষণা

সুনামগঞ্জ সীমান্তে ৬ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

১৬ ডিসেম্বর ‘হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বলল ভারত

আজমিরীগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, আটক ১

প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফর ঘিরে দেশীয় খেলাধুলার আয়োজন, প্রস্তুতিমূলক সভা

সেঞ্চুরিয়নে ইনিংস ও ২১৯ রানে হারল বাংলাদেশ