বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
সুনামগঞ্জ সীমান্তে ৬ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ ১৬ ডিসেম্বর ‘হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বলল ভারত আজমিরীগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, আটক ১ প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফর ঘিরে দেশীয় খেলাধুলার আয়োজন, প্রস্তুতিমূলক সভা সেঞ্চুরিয়নে ইনিংস ও ২১৯ রানে হারল বাংলাদেশ সব সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই: সংস্কৃতিমন্ত্রী বিয়ানীবাজারে উন্নয়নকাজ ও নদীভাঙন পরিদর্শন, আরও উন্নয়নের আশ্বাস এমপি এমরানের ঢাক-ঢোল আর শঙ্খধ্বনিতে মুখর ছয়শ্রী, শেষ হলো মণিপুরীদের রাসলীলা কানাইঘাটে চোরাচালান ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের নির্দেশ এমপি আবুল হাসানের সড়কে পিআইওর মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু, অভিযোগ ছাড়াই সমঝোতার গুঞ্জন
advertisement
সিলেট বিভাগ

আজমিরীগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, আটক ১

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর ইউনিয়নের পাহাড়পুর বাজারে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছেন। এ ঘটনায় অভিযান চালিয়ে রাজেন্দ্র নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে এ মিছিল অনুষ্ঠিত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ৩টার দিকে ৫০ থেকে ৬০ জন অপরিচিত ব্যক্তি মোটরসাইকেলযোগে পাহাড়পুর বাজারে এসে অবস্থান নেন। তাঁদের বেশির ভাগই তরুণ বয়সী ছিলেন। পরে তাঁরা মিছিল বের করেন। মিছিল থেকে পাহাড়পুরকে ‘স্বাধীন’ ঘোষণা করার স্লোগান দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর থেকে বানিয়াচং ও শাল্লা উপজেলা থেকে ছাত্রলীগ ও যুবলীগের বেশ কয়েকজন নেতা-কর্মী পাহাড়পুর বাজারে জড়ো হন। বিকেল ৪টার দিকে স্থানীয় ছাত্রলীগ নেতা রাজেন্দ্র, পংকজ ও আশিকসহ কয়েকজনকে নিয়ে তাঁরা বিক্ষোভ মিছিল করেন।

স্থানীয় কয়েকটি সূত্রের দাবি, মিছিলে শাল্লা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ৪ নম্বর শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুছ ছাত্তার এবং বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হামিদও অংশ নেন। তবে তাঁদের অংশগ্রহণের বিষয়টি সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যের মাধ্যমে নিশ্চিত হওয়া যায়নি।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকবর হোসেন বলেন, নিষিদ্ধ সংগঠনের স্থানীয় নেতা-কর্মীদের সহযোগিতায় বানিয়াচং ও শাল্লা উপজেলা থেকে কিছু নেতা-কর্মী এসে ঝটিকা মিছিল করেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে একজনকে আটক করেছে। এলাকায় পুলিশের টহল অব্যাহত রয়েছে।

▐ এই সম্পর্কিত আরো

সুনামগঞ্জ সীমান্তে ৬ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

১৬ ডিসেম্বর ‘হাসিনার দেশে ফেরা’ নিয়ে যা বলল ভারত

আজমিরীগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিল, আটক ১

প্রধানমন্ত্রীর সুনামগঞ্জ সফর ঘিরে দেশীয় খেলাধুলার আয়োজন, প্রস্তুতিমূলক সভা

সেঞ্চুরিয়নে ইনিংস ও ২১৯ রানে হারল বাংলাদেশ

সব সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই: সংস্কৃতিমন্ত্রী

বিয়ানীবাজারে উন্নয়নকাজ ও নদীভাঙন পরিদর্শন, আরও উন্নয়নের আশ্বাস এমপি এমরানের

ঢাক-ঢোল আর শঙ্খধ্বনিতে মুখর ছয়শ্রী, শেষ হলো মণিপুরীদের রাসলীলা

কানাইঘাটে চোরাচালান ও মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের নির্দেশ এমপি আবুল হাসানের

সড়কে পিআইওর মোটরসাইকেলের ধাক্কায় নারীর মৃত্যু, অভিযোগ ছাড়াই সমঝোতার গুঞ্জন